পাশাপাশি পাপ ও গোলাপ
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাশাপাশি পাপ ও গোলাপ (১)
যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। হাজার রকম ফুল। হাজার রকম সৌরভ। এক একটা বাগান যেন এক একটা দিগন্ত। পৃথিবীতে এ রকম বিশাল বিশাল ফুল বাগান আছে আমার জানা ছিল না। কীভাবে যেন আমি এখানে এসে পড়েছি। কিছুই মনে নেই। এক বাগান পাড় হয়ে আরেক বাগানের চারপাশে ঘুরছি। এক দিন পার হয়ে আরেক দিন পাড় হচ্ছি। মাঝে মাঝে রাত নামছে। রাত এলেই ক্লান্তি আসছে। কোনো বাগানের কিনারেই হয়ত ঘুমিয়ে পড়ছি। আবার দিন আসছে, আলো আসছে, ঘুম ভেঙে যাচ্ছে। জেগে উঠেই আবার ফুল বাগান। কোনো কোনো রাতে জোছনা নামছে। ফুলের বাগানে জোছনা। জোছনা রাতে দিগন্ত বিস্তৃত বাগান যেন চাঁদের সাথে কথা বলছে, তারাদের সাথে কথা বলছে। প্রথম প্রথম আমার ঘুম আসত না। একেবারেই ঘুম আসত না। এখনও যে খুব ঘুম হয় তা নয়। অন্ধকার খুব নিবিড় হলে কোনো কোনো রাতে শুধু কিছুক্ষণের জন্য চোখের পাতাগুলো পরস্পরকে কাছে পায়। তন্দ্রায় জেগে জেগে নানান ফুলের ঘ্রাণ পাই। ঘুম নিবিড় হয় না, কারণ ঘ্রাণ না পেলেই আমার তন্দ্রা টুটে যায়। এখানে আমার ঘুম লাগে না, ঘ্রাণেই আমার ক্লান্তি আসে না। যেটুকু লাগে সেটুকু তন্দ্রাতেই পুষিয়ে যায়।
(চলবে...)
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন