সেদিন একটা স্বপ্ন দেখছিলাম। আমি আর আমার বউ সেজুঁতি বারান্দায় বসে গল্প করছি। হঠাৎ একটা সাপ এসে সেজুঁতির পায়ে কামড় দিল। পাঁচ মিনিটের মধ্যেই সেজুঁতি মারা গেল। আমি কিছুক্ষণ কান্নাকাটি করার পর সেজুঁতির লাশটাকে একটা কাপড় দিয়ে ঢাকতে গেলাম। আমার কেমন যেন মনে হল সেজুঁতি বুঝি নড়ে উঠল। আমি ভাল করে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা। না সেজুঁতি বেঁচে নেই।
আবারও কেমন যেন নড়ে ওঠার শব্দ পেলাম। আমার কেমন যেন সন্দেহ হল,মনে হল ও বেঁচে আছে। আমি ওর নাকের কাছে আমার হাতটা নিয়ে যেতেই ও দড়াম করে উঠে দাড়াল,চিৎকার করে বলতে লাগল, হারামির বাচ্চা তোকে আজ ছাড়বনা। আমি ভয়ে দিলাম দৌড়। সেজুঁতি ও আমার পিছে দৌড়াতে লাগল। আমি বাড়ির পাশের পুকুর পাড় হয়ে ক্ষেতের দিকে দৌড় দিলাম। সেজুঁতিও প্রবল বেগে আমার পিছে দৌড় দিল। আমি ভয়ে সরিষা ক্ষেতের ভিতর দিয়ে আম বাগানের দিকে দৌড় দিলাম। সেজুঁতিও সরিষা ক্ষেতের ভিতর দিয়ে দৌড় দিল। আমি আমার এক বন্ধুর বাসায় ঢুকে পড়লাম। বাঁচাও বাঁচাও করে চিৎকার করলাম।
কি হয়েছে? মনে হল কে যেন ডাকছে। ঘুম ভেঙ্গে গেল। চোখ খুললাম। বুঝলাম স¦প্ন ছিল। বউ ডাকছে । দেখি তখনও অনেক রাত। বউ বলল চোখে পানি দিয়ে আসতে।
আমি চোখে পানি দিয়ে বিছানায় এলাম।
দেখি সেজুঁতি ঘুমিয়ে রয়েছে কিন্তু.........
ওর পায়ে লেপ্টে আছে অনেক সরিষা ফুল।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


