somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালই জমত গাঁজার আসর:এখনও জমে

২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব

(ধারাবাহিক-২য় পর্ব)

আমাদের বিশ্ববিদ্যালয়ে চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দিলেও একটা জিনিস ঠিকই পাওয়া যাবে। বলতে পারেন কি সেটা?
না ধরতে পারেননি।
যেটা পাওয়া যায় সেটা এখানে পাওয়াটা যুক্তিযুক্ত নয়, তাই আপনি ভাবতে পারছেন না আমি কিসের কথা বলছি।
গাঁজা!!!হ্যা এখানে চোখ বন্ধ করলেই গাঁজা পাওয়া যায়।
বড় ভাইদের গাঁজা বানানো:
প্রায় প্রতিদিন হলের ভেতর বসত গাঁজার আসর। এখনও বসে। পলিটিক্যাল বড় ভাইরা কোথায় থেকে যেন গাঁজা নিয়ে আসত। প্রথমে বুঝতাম না। পরে অবশ্য তারাই চিনিয়ে দিয়েছিল গাঁজা পাবার স্থান। শুকনো গাঁজার দলাগুলো কাঁচি দিয়ে অনেক শৈল্পিকভাবে কাটত। তারপর সেখানে কাঠের গুড়ার মত কি জানি মেশাত। তারপর একটা সিগারেট নিয়ে তার ভেতরের তামাকগুলো ফেলে দিত। এরপর গাঁজার গুড়াগুলো সেই সিগারেটের ভেতর ঢুকাত। ব্যাস , গাঁজা প্রস্তুত।।।।এরপর একজন ধরিয়ে একটা টান দিয়ে পাশের জনের কাছে পাস করত। এভাবে চলত একটার পর একটা। এতেই শেষ নয়,এরপর তারা মিষ্টি খেত। শুনেছি গাঁজা খাবার পর মিষ্টি খেলে নেশা ভাল হয়।
আমার বন্ধুরা প্রথমে খেতে পারতনা। অনেকেই বমি করে দিয়েছিল অনেকবার। আর এখন ওরা বস্ হয়ে গেছে। ক্লাসে আসার আগেও একবার খেয়ে আসতে হয়!!!!!

অপারেশন ২:
আমাদের এক বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে টাকার দরকার পড়ল। আমাদের মজ-মাস্তি করতে হবে তাই। বড় ভাই টাকার ব্যাবস্থা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশের একটা নার্সারিতে নিয়ে গেল । ওখানে আমরা নার্সারির মালিকের কাছে ১০,০০০ টাকা দাবি করলাম। না দিলে ব্যবসা করতে দেওয়া হবেনা। নার্সারির মালিক আমাদের ১,৫০০ টাকা দিয়ে দিল। আসলে না দিয়ে কোন উপায় ছিলনা। আমাদের কাছে ২/৩টা ভালমানের যন্ত্র ছিল।
আমরা ১,৫০০ টাকা নিয়েই সন্তুষ্ট ছিলাম। কেননা আমরা জানতাম এরকমই পাওয়া যাবে। তবে আসার সময় নার্সারির মালিকের বউয়ের শরীরেও হাত দিয়েছিল কেউ কেউ। হয়তো একটু মজা পাবার জন্য। তবে ঐ মহিলার বয়স দেখে এরকম একটা কাজ করার ইচ্ছে হয়তো একজন প্রফেশনাল ধর্ষকের ও হতনা। একজন মায়ের বয়সি মহিলার শ্লীলতা হরণ করার চেষ্টা হয়তো পলিটিক্যালদের দ¦ারাই সম্ভব।

আমরা বড় ভাইয়ের জন্মদিনে অনেক মজা করেছিলাম। মদ, গাঁজা , মিষ্টি , কেক সবই ছিল। আমাদের মনে অনেক আনন্দ ছিল।
ছিলনা শুধুই অভিশপ্ত হবার ভয় আর বিন্দু পরিমান অনুতপ্ত হবার ইচ্ছে। আমি লজ্জিত,আমিও তাঁদের সাথেই ছিলাম।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×