আজ বেশ কয়েকদিন পর আবার লিখতে বসলাম। যখন লিখছি তখন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানির ফোঁটাগুলো গাছের পাতাগুলো ছুঁয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। তারপর আঁকাবাঁকা পথ ধরে খুঁজে নিচ্ছে কোন জলাশয়।
যাই হোক। আমার লেখার বিষয় সেটা নয়।
আসলে আমার মনে হয় আমরা শুধু নামেই মানুষ। আর যে কোন বিষয়ে আমরা আমাদের এই মানুষ শব্দটির মর্যাদা রাখতে পারছিনা।
গতকাল রাতে বাসায় আসার সময় একটা আমার সামনেই একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা মাইক্রো একটা অটোরিকশাকে ধাক্কা মারে। অটোরিকশাটি ভেঙ্গে যায় এবং চালকটি গুরুতর আহত হয়। মাইক্রোটি না থেমে পালিয়ে যায়।
আসলে দুর্ঘটনাটার কারণটা জানতে পারলাম পরে। মাইক্রোটির হেড লাইট (জ্বলা) ছিল একটি,এশটি হযতো নষ্ট ছিল। অটোরিকশা চালক বুঝতেই পারেননি যে ওটা একটা মাইক্রো,তিনি ভেবেছিলেন ওটা একটা মোটরসাইকেল। পরে কাছে এসে বুঝতে পারেন যে ওটা মাইক্রো তাই প্রাণে বেঁচে যান।
আমরা এরকম হাজারও অসঙ্গতিকে সঙ্গী করে চলাফেরা করছি। এতে ক্ষতি হচ্ছে আমাদের মতই কারও। হয়তো আমরা নিজেরাও এর বলি হচ্ছি।
আমরা কি একটু সচেতন হতে পারিনা? অন্ততঃ নিজেদেরকে মানুষ প্রমাণ করার মত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


