somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ার double standard !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০ ফেব্র্য়ারী বুধবার দেশের প্রধান সব দৈনিকের প্রধান শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী খুনের ঘটনা। যুগান্তর প্রথমেই লাশের ছবি দিয়েছে।রাজশাহী থেকে বুলবুল চৌধুরীর করা ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে শিবির ৪ জনের রগ কেটে দিয়েছে। নতুন পত্রিকা কালের কণ্ঠ প্রথম পাতার প্রায় পুরোটা শিবির প্রসঙ্গে কাভারেজ দিয়েছে। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, আবার শিবিরের নৃশংসতা।

এর পাশেই এক কলামের একটি সংবাদের শিরোনাম ছিল, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার দৃষ্টিতে শিবির সন্ত্রাসি সংগঠন।কোথাও তথ্য প্রমাণ বা পরিস্কার করে বলা হয়নি সংগঠনটি কখন কোথায় কিভাবে সন্ত্রাসি কর্মকান্ড পরিচালনা করছে। তারা বলেছে শিবির বাংলাদেশে ইসলামি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করার লক্ষে কাজ করে যাচ্ছে। তারা আরো উল্লেখ করেছে এটি বিশ্বের সর্ববৃহৎ ইসলামী ছাত্রসংগঠন।
সমকাল প্রধান শিরোনাম করেছে, শিবিরের বর্বরতা। তাদের প্রথম পাতায় তিনটি সংবাদ ছাড়া সবকটি ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার সংবাদ।

প্রথম আলো শিরোনাম করেছে, শিবিরের তান্ডবে রক্তাক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর পরের দিন প্রায় সব পত্রিকা একচেটিয়া শিবিরের কর্মকান্ড নিয়ে সংবাদ ছেপেছে।

পরদিন পুলিশ গুলি করে শিবিরের এক নেতাকে হত্যা করেছে পাবনায়। অন্যদিকে চট্টগ্রামে এক শিবির কর্মীকে কুপিয়ে হত্যা করে। পরদিন আমার দেশ এবং নয়া দিগন্তে খবরটি প্রধান শিরোনাম হয়। জামায়াতের মুখপাত্র সংগ্রাম ছাড়া আর কোনো পত্রিকা এ খবরটি ভালো কাভার করেনি।
কালের কণ্ঠ পাবনায় শিবির নেতা হত্যার খবরটি প্রথম ও শেষ পাতার কোথাও দেয়নি। অন্যদিকে সমকাল, ‘শাহীন হত্যায় ঢাকা পড়ল অনেক তথ্য’ শিরোনামের একটি সংবাদে লিখেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি হাফিজুর রহমান শাহীনের মৃত্যুতে (পুলিশ গুলি করে হত্যা করেছে উল্লেখ করেনি) আড়াল হয়ে গেল অনেক অজানা তথ্য। পত্রিকাটি হাফিজের মৃত্যুর কথা বললেও সেটা কিভাবে হয় বিষয়টি স্পষ্ট করেনি।

এদিন নয়া দিগন্তের প্রথম পাতায় ছাত্রলীগ কর্মীরা সাংবাদিক নির্যাতনের(প্রথম আলোর এক ফটো সাংবাদিককে ) একটি ছবি দিয়েছে। মজার বিষয় প্রথম আলো এ ছবিটি ভিতরের পাতায় ছাপালেও তারা উল্লেখ করেনি যে, তাদেরই ফটো সাংবাদিককে ছাত্রলীগ কর্মীরা বেধড়ক পিটাচ্ছে

চট্ট্রগ্রামে অন্য শিবির কর্মীর হত্যাকে প্রথম আলো লিখেছে, ঢাকা ও রাজশাহীর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোর double standard make us very confuse about truth.....

সংবাদমাধ্যমগুলো আজকাল সরাসরি রাজনৈতিক দলগুলোর মুখপাত্র হিসেবে কাজ করছে.........
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×