আমার প্রিয় পোস্ট

রাজনীতির আবর্জনাগুলো বাদ দিলে আপনার সাথে আমার দ্বিমত খুবই সামান্য।

হাউস অব লর্ডস এ সেমিনার নিয়ে আওয়ামী মিথ্যাচার ও ১৯৭৩ এক্ট নিয়ে কিছু কথা

২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:০৮

শেয়ারঃ
0 6 0

কয়েকদিন আগে মিডিয়া অঙ্গন হঠাৎ করে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরব হয়ে উঠতে দেখলমা।লন্ডনের হাউজ অফ লর্ডস এ আয়োজিত একটি সেমিনার কে কেন্দ্র করে আওয়ামী মিডিয়া অযথা উত্তেজনা তৈরি করার চেষ্টা করল। এই বিষয় নিয়েই কিছু কথা বলতে চাই।

বলা হলো সেমিনারটি বিতর্কিত , কেন?জামাত ঘরানার কেউ এই সেমিনার আয়োজনের পেছনে আছে.....
প্রথম কথা হচ্ছে সেমিনারটি মোটেই বিতর্কিত ছিলনা বরং সরকার বান্ধব মিডিয়া সরকারের ব্যর্থতা ঢাকতে এটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। আরিফের পোষ্টে অনেকগুলো মিথ্যাচার করা হয়েছে যেখানে আমি রেফারেন্স সহ ভিন্ন মতামত দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে সে মতামত মুছে দিয়েছে এবং আমাকে ব্লক করেছে।আমি এতে মোটেও অবাক হইনি কারন এটাই হচ্ছে প্রতিক্রিয়াশীলদের আচরণ।তর্কে বা যুক্তিতে না পাড়লে গায়ের জোড় খাটিয়ে কোন সত্যকে মিথ্যা প্রমান করা।

শুরুতে বলে নেয়া ভাল আমি এখানে কাউকে ডিফেন্ড কারার জন্য লিখছিনা বরং প্রকাশিত একপেশে খবরের অন্তরালে আরো কিছু খবর বা ভিন্ন মত তুলে ধরার চেষ্টা করছি।
প্রথম আলো বলেছে, জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ, প্রবাসী বাংলাদেশিদের বর্জন , প্রশ্ন হলো প্রবাসীরা বর্জন করবেতো তাদেরকে আমন্ত্রন জানানো হলেই!! ঐ সেমিনারে আমন্ত্রন ছিল সীমিত কারন ওখানে কোন দলীয় সমাবেশের জন্য সেমিনারটি ছিলনা বরং ১৯৭৩ এক্টকে সরকারের বলা আন্তর্জাতিক মান নিয়ে বিশ্লেষনের জন্যই ছিল ঐ সেমিনার।
সেমিনারটিতে আমন্ত্রিত ছিল মুলত বিভিন্ন সংগঠন যেমন এমেনেষ্টি ইন্টারন্যাশনাল,হিউমেন রাইটস ওয়াচ ইত্যাদি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান।বাংলাদেশ থেকে এই আইনের মাধ্যমেই বিচার করা সম্ভব বলে যারা দাবী করছে তাদের কয়েকটি সংগঠনকেও আমন্ত্রন জানানো হয়েছিল, কিন্তু আওয়ামী বান্ধব ঐ সমস্ত সংগঠন কোন এক অজ্ঞাত কারনে ঐ প্রোগ্রামে জয়েন করেনি। তবে সরকারের পক্ষে লিখিত বক্তব্য পাঠান লন্ডনস্থ হাই কমিশনার।

এখন দেখি যেই এক্ট নিয়ে এত কথা সেই এক্ট নিয়ে কোথায় আপত্তি...
যুদ্ধাপরাধের বিচারের সাথে কারো দ্বীমত নাই বরং প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়ে।সরকারের পলিটিকাল মোটিভ এর জন্য মুলত দায়ী বলে মনে করা হচ্ছে।যে আইন দিয়ে বিচার করা হবে তা নিয়েই মুলত এই আশংকা জেগে উঠেছে।সরকারই বরং এই সমস্যার সুত্রপাত করেছে, ১৯৭৩ এক্টকে আন্তর্জাতিক মানের সাথে তুলনা করে বা বিচারকে আন্তর্জাতিক মানের করার ঘোষনা দিয়ে।

ঢাকার যে সমস্ত রাজাকারদের বিচার করতে চায় সরকার ,শুরুতে তাদেরকে ধরে সরাসরি ঝুলাইয়া দিলেও জনগন প্রতিবাদ করত না, কিন্তু আওয়ামী সরকার এই বিচার নিয়ে এক ডিলে দুই পাখি মারতে যেয়ে এখন পুরো বিষয়টাকে চ্যালেন্জের মুখোমুখি করে ফেলেছে।সরকার চেয়েছিল বিচারের নামে প্রতিপক্ষ দমন এবং সাথে সাথে আন্তর্জাতিক মানের ঘোষনা দিয়ে বিদেশী প্রভুদেরও খুশি করতে।এখানেই ঘটে বিপত্তি? সাধারনভাবে জনগনের দাবীই হলোএখানে মুখ্য। আন্তর্জাতিক মানটান কোন ইস্যুর দিকে আমাদের নজর দেয়ার প্রয়োজন ছিল কি?
এখন এর পক্ষে বিপক্ষে এত প্রচার হয়েছে যে সরকারের পক্ষে যা তা করে কোন রকমে ক্যান্গারু ট্রায়াল করাও সম্ভব নয়।

১৯৭৩ এক্ট নিয়ে সমালোচনা; ১৯৭৩ এক্টের সমালোচনা আসে প্রথমে আওয়ামী বান্ধব প্রত্রিকাগুলোতে।
১। 1973 War Crimes Act: Getting it right
২। War crimes law 'falls short এই সমালোচকে ভাল করে চিনে রাখুন.....??

বিশেষজ্ঞরা এই আইনকে নিয়ে যা বলেছেন;


সরকারের পক্ষ থেকে ১৯৭৩ এক্টের আওতায় আন্তর্জাতিক মানের সাথে সামন্জস্য পূর্ন বিচার করা হবে ঘোষনা দেয়ার পরপরই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিশেষজ্ঞরা ঐ আইনকে নিয়ে বলেন যে তা ওয়ার্লড স্ট্যান্ডার্ড নয়।


সাথে সাথে দেশী আইন বিশেষজ্ঞগনও একই মতামত দেন, এবং আইন সংশোধনের পরামর্শ দেন।



এরই মধ্যে সরকার এই বিষয়গুলো আমলে নিয়ে এই আইনে কিছুটা পরিবর্তন আনে, বিস্তারিত পাবেন এই পোষ্টে ইফতেখার মোহাম্মদের মতামতে

কিন্তু সরকার যে পরিবর্তন এনেছে বলে দাবী করছে তাও আন্তর্জাতিক মান পুরোপুরি বজায় রাখতে পারছেনা।আর এই জন্যই হাউজ অফ লর্ডসে ঐ সেমিনার। ঐ সেমিনারে কেউই বিচারের বিপক্ষে কথা বলেনি ইভেন যাদেরকে সোকল্ড জামায়েতের লোক বলা হচ্ছে।
সেমিনারটির উদ্দেশ্য সম্পর্কে লর্ড এভেবারির(আয়োজক) মুখ থেকেই শুনুন;
The purpose was not to challenge the right of Bangladesh to try the perpetrators of these crimes, but to ensure that no objection to the proceedings would be likely to arise on the grounds that the 1973 Act was not in conformity with developments in the legal standards developed over the last 37 years.

বিচারের সচ্ছতার দাবী আমাদের সকলেরই। একটা জগাখিছুড়ি বিচার করে নতুন করে ইতিহাস করার কোন মানে নেই। এইটার সাথে কারো দ্বীমত আছে বলে আমার মনে হয়ন। আমার পারসোনাল ভিউ হচ্ছে সরকার ঐ সেমিনারে অংশগ্রহন করে ১৯৭৩ এক্টের বিরুদ্ধে যারা প্রচার চালাচ্ছে তাতে সরকারের অবস্থান তুলে ধরার একটা সুযোগ ছিল,
event was organised by parliamentary HR group and chaired by someone who has always been known as the pro-AL lobby for last 40 years
আয়োজকদের সাথে আওয়ামী লবিস্টদের খাতির বহু পুরাতন এবং গভীর হওয়া সত্ত্বেও সরকার প্রফেশনালী এই ইস্যুকে মোকাবেলাতো করলইনা বরং ঐটাকে পলিটিকালাইজড করে জামায়েতকে কিছু ক্রেডিট দিয়ে দিল।
আমাদের মত আমজনতার ভিতরে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক সরকার কি আসলেই লিগালি প্রস্তুত যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য?!

আইনের যে ধারা এখনো প্রশ্নের সম্মুক্ষীন: ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের যুদ্ধাপরাধ বিষয়ের চেয়ার স্টুয়ার্ট আলফোর্ড ১৯৭৩ এক্ট সম্পর্কে, এখনো যে বিষয়গুলো নজর দিতে হবে;
১। "মানবতার বিরুদ্ধে অপরাধকে" সঠিকভাবে সংজ্ঞায়িত করা।
২।আইনটির ৪(২) ধরা
৩।উপধারা ৬(৫)
৪।ধরা ৮ এর উপধারা ৫,৬ এর সংশোধন।
এই গুলোর সাথে একাত্ততা ঘোষনা করে বাংলাদেশ বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন বলেন ১৯৭৩ আইনের অনেকগুলো ধারা বর্তমান সময়ের আন্তর্জাতিক আইনি মানদন্ডের সাথে কোনভাবেই সঙ্গতিপূর্ন নয়!?
সুত্রঃ লন্ডন বাংলা এবং সাপ্তাহিক বাংলাদেশ(লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক)

পরিশেষে বলতে চাই যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে যেয়ে সরকার যাতে নতুন কোন অপরাধ না করে বসে সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।এই বিচার যাতে নতুন করে কোন ইস্যু তৈরি না করে সেদিকেও লক্ষ্য রাখা উচিত।এই বিচারকে দলীয় দৃষ্টিকোন থেকে একেবারে শতমাইল দুরে রাখতে হবে অন্যথায় এর মান নিয়ে প্রশ্ন থেকেই যাবে।একে রাজনীতির হাতিয়ার হিসেবে নয় বরং দেশবাসীর আত্বার দাবী মনে করে এই মহান দায়িত্ব সরকারকে এই আমলেই শেষ করার আহবান জনাই।

লর্ড এভেবারির প্রেস রিলিজটি দেখতে পাবেন এইখানে;
War Crimes trials should comply with international standards

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ১৯৭৩ এক্টযুদ্ধাপরাধের বিচারআওয়ামী মিথ্যাচার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জুলাই, ২০১০ রাত ১০:০৯

লেখক বলেছেন: আপা কি কষ্ট পাইলেন???? হাতের শিকল ভেঙ্গে কিবোর্ডে ঝাপিয়ে পড়ুন।

২. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:২০
বাংলা'র নবাব বলেছেন: ভাইরে, কেস তো অনেক পুরানো। সরকার তো যুদ্ধাপরাধীদের বিচার চায় না। ঘোলা পানিতে মাছ স্বীকার করতে যেয়ে নিজেরাই সেই পানিতে পড়ে গেছে।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: হুমমমমমমমমমম....পড়ার জন্য ধন্যবাদ....

২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ......

৪. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:২৪
আরিফুর রহমান বলেছেন: মিথ্যে কথার ঝাঁপি।

টিপিক্যাল জামাতী এপ্রোচ।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: আপনাকে আমি ব্লক করলাম না......দয়াকরে পোষ্টের মুল বিষয় নিয়ে কথা বলুন....মানুষকে আওয়ামী এপ্রোচ দিয়েই বুঝাইয়া দেন...
ধন্যবাদ

৫. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:২৮
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: একে রাজনীতির হাতিয়ার হিসেবে নয় বরং দেশবাসীর আত্বার দাবী মনে করে এই মহান দায়িত্ব সরকারকে এই আমলেই শেষ করার আহবান জনাই।

খুব সুন্দর বলেছেন, তবে "আরিফুর রহমান" এর সূরেই বলতে চাই টিপিক্যাল বালই এপ্রোচ।

২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৩১
আরিফুর রহমান বলেছেন: গতকালকেই এটার জবাব দেয়া হয়েছে। আগ্রহীরা একটু দেখে আুসন।

যে চোরাবালিতে ডুবেছে জামাত, তা থেকে উঠে আসা এতো সহজ নয়। অন্ততঃ মিথ্যে কথা দিয়ে তো নয়ই।

২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ওয়াও! এইটা জবাব?? আমি লা জবাব হইয়া গেলাম আপনার জবাব দেইখা....আমি আসলেই "বাকরুদ্ধ" হইয়া গেলাম আপনার জবাব দেইখা....অন্যরাও দেখেন.....

৭. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৭
বাকরুদ্ব বলেছেন: (..হা http://www.somewhereinblog.net/blog/fix) দুইটি মতামত দিয়েছেন যা মোটামুটি কপিপেষ্ট তাই শুধু ওনার লিংকগুলো আমি দিয়ে দিলাম...বাকী গুলো ইরেলিবেন্ট।
১। ব্রিটিশ পার্লামেন্টে যুদ্ধাপরাধ সেমিনারে জামায়াত সম্পৃক্ত Click This Link
২। Click This Link

এভাবে একই জিনিস কত জায়গায় দেবেন, নিজের থেকে কিছু বলুন...ইরেলিবেন্ট বিষয় নিয়ে পোষ্টের বিষয়বস্তু ঘোরানোর কোন মানে হয়না।
ধন্যবাদ
৮. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আপনাকে আমি ব্লক করলাম না......দয়াকরে পোষ্টের মুল বিষয় নিয়ে কথা বলুন....মানুষকে আওয়ামী এপ্রোচ দিয়েই বুঝাইয়া দেন...
ধন্যবাদ
২৭ শে জুন, ২০১০ রাত ৮:৪৩

লেখক বলেছেন: আওয়ামী কবিরা এখানেই নিরবববববব!!!

৯. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:১৮
কানন শাহ বলেছেন: এই ইস্যুর সমাধান হইলে হাম্বালীগ না খাইয়া মরবে।
২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: হা হা.....ঠিক বলেছেন......

ধন্যবাদ

১০. ২৭ শে জুন, ২০১০ রাত ৮:৫৪
ত্রিভুজ বলেছেন: এই বিষয়টা নিস্পত্তি হওয়া দরকার। এই বিচার যাতে নতুন করে কোন ইস্যু তৈরি না করে সেদিকেও লক্ষ্য রাখা উচিত।এই বিচারকে দলীয় দৃষ্টিকোন থেকে একেবারে শতমাইল দুরে রাখতে হবে অন্যথায় এর মান নিয়ে প্রশ্ন থেকেই যাবে।একে রাজনীতির হাতিয়ার হিসেবে নয় বরং দেশবাসীর আত্বার দাবী মনে করে এই মহান দায়িত্ব সরকারকে এই আমলেই শেষ করার আহবান জনাই।

পোস্ট পর্যবেক্ষনে রইলো।
২৭ শে জুন, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: আচ্ছা......পর্যবেক্ষনে কি ফাইন্ড আউট হইলো জানতে ভুলবেন না..

১১. ২৭ শে জুন, ২০১০ রাত ১০:২২
ত্রিশোনকু বলেছেন: আওয়ামী লীগ কখনোই যুদ্ধাপরাধীদের বিচারে আন্তরিক ছিলনা।


আওয়ামী লীগের লোভই আপনাদের বেঁচে যাবার সুযোগ করে দিচ্ছে, তাই এ সব না লিখলেও আপনাদের কিছু যাবে আসবে না।

২৮ শে জুন, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: আওয়ামী লীগের লোভই আপনাদের বেঁচে যাবার সুযোগ করে দিচ্ছে, তাই এ সব না লিখলেও আপনাদের কিছু যাবে আসবে না

আমিওকি তাইলে যুদ্ধাপরাধী হইয়া গেলাম নাকি....জন্ম আমার ৮০ পরে গো ভাই/ বোনজান....

১২. ২৭ শে জুন, ২০১০ রাত ১০:৩৯
নাজনীন১ বলেছেন: মিথ্যাচার - সত্যাচার নিয়ে আপনারা ঠেলাঠেলি করতে থাকুন।


তবে ঐ এক্টের ব্যাপারে আমার কিছু কৌতুহল,

ডঃ আসিফ নজরুল রোম চুক্তির যে ব্যাপারটি তুলে ধরলো, যে অভিযুক্ত বিচারকের নিরপেক্ষতা ও সাক্ষীর গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করতে পারবে, ২৪ জুন সংসদে এ আইন সংক্রান্ত যে বিলটা পাশ হলো (ইফতেখারের পোস্টের কমেন্টে দেখলাম), সেখানে কি এগুলো সংযুক্ত হয়েছে?


আমাদের দেশে যেসব প্রচলিত হত্যা, ধর্ষণ, ডাকাতি ইত্যাদি আইন আছে, সেখানে কি এ ব্যাপারগুলো আগে থেকে আছে নাকি নাই? আমি অভিযুক্ত কর্তৃক বিচারকের নিরপেক্ষতা এবং সাক্ষীর গ্রহণযোগ্যতা যাচাইয়ের কথা বলছি।



আর ৭৩-এর এক্ট আন্তর্জাতিক মানের হলে কি ডেথ সেন্টেস থাকবে? ডেইলী স্টারের রিপোর্টে দেখলাম এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এ ব্যাপারে কি ঐ বিলে কিছু বলা আছে?


সংসদে বিএনপি এবং জামাত এ এক্টের ব্যাপারে কোন আলোচনা করেছে?



"ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের যুদ্ধাপরাধ বিষয়ের চেয়ার স্টুয়ার্ট আলফোর্ড ১৯৭৩ এক্ট সম্পর্কে, এখনো যে বিষয়গুলো নজর দিতে হবে;
১। "মানবতার বিরুদ্ধে অপরাধকে" সঠিকভাবে সংজ্ঞায়িত করা।
২।আইনটির ৪(২) ধরা
৩।উপধারা ৬(৫)
৪।ধরা ৮ এর উপধারা ৫,৬ এর সংশোধন। "

-- এ ধারাগুলো কি কি কাইন্ডলী বলতে পারবেন?
২৭ শে জুন, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: আমি নিজে আইনের লোক নই তাই বিস্তারিত বলতে পারবনা তবুও যদি কোন সোর্স পাই আপনাকে জানাতে চেষ্টা করব...
তবে যতদুর মনে হচ্ছে সরকার যে এমেন্ডমেন্টগুলো করেছে তাও নিছক লোক দেখানো....যার কারনে প্রশ্ন থেকেই গেছে...

কর্নেল অলি সাহেব সম্ভবত কয়েকটা ধারা নিয়ে অবজেকশন করে ছিলেন কিন্তু আইদার উনি পরে তা উঠিয়ে নিয়েছেন অথবা সংখ্যার জোরে টিকে নাই.....
যাই হউক, যেই ধারাগুলো নিয়ে আন্তর্জাতিক সংগঠগুলোর আপত্তি তা দেখতে হিউমেন রাইটস ওয়াচের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিটি গুরুত্বপুর্ন সেকানে উপরেল্লেখিত ধারাগুলো আপনি পাবেন আশাকরি....

Click This Link

নিচের পোষ্টেও কিছু গুরুত্বপূর্ন তথ্য পেতে পারেন।
International Crimes (Tribunals) Act 1973: Unconstitutional and Problematic
Click This Link

ধন্যবাদ আপনাকে...

২৭ শে জুন, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন: সরকার যে এমেন্ডমেন্ট করেছে তা এইখানে পাবেন...http://www.thedailystar.net/story.php?nid=95733

একটা বিষয় স্পষ্ট এখানে যে ১৯৭৩ এক্ট করা হয়েছিল পাকিস্তানি আর্মিদের বিচার করার জন্য...কিন্তু সরকার ২০০৯ এর পরিবর্তন করে রাজনৈতিক উদ্দেশ্য বিচার করার জন্য....যেমন,
শেখহাসিনা যখন বলল কেবিনেট মিটিংয়ে;

Hasina said anti-liberation forces including razakars and members of Al-badr, Al-sams, should be brought under tria.

এরপর থেকেই আর্মি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা আইন কোলাবরেটরদের জন্যই ব্যবহার করার উদ্দ্যেগ নেয়া হলো।
আমি মনে প্রানে কোলাবরেটরদের বিচার চাই কিন্তু তাদের বিচারের জন্য দালাল আইনতো ছিলই বা যে অপরাধের(হত্যা, রেপ, অগ্নি সংযোগ) কথা বলা হচ্ছে এইগুলোর জন্য দেশীয় আইন থাকতে আর্মিদের আইনকে কেন ব্যবহার করতে হবে এইটা আমার মাথায় আসেনা, অবশ্য আইনের লোকেরা এই ব্যপারে আরো ভাল বলতে পারবেন।

১৩. ২৯ শে জুন, ২০১০ রাত ১১:১০
ত্রিশোনকু বলেছেন: আমিওকি তাইলে যুদ্ধাপরাধী হইয়া গেলাম নাকি....জন্ম আমার ৮০ পরে গো ভাই/ বোনজান....

-জ্বী না, আপনি তাদের অনুসারী।
৩০ শে জুন, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: সঠিক বলেন নাই.....আমি যুদ্ধাপরাধের বিচার চাই.....

 

মোট সময় লেগেছে ১.০৭১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যখন আওয়ামী লীগারদের সাথে তাদের "৭১ ব্যবসা" নিয়ে তর্কে লিপ্ত হই তারা আমাকে বলে আমি জামাতি! জামাতিদের সাথে ওদের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই