গতকাল জরুরী প্রয়োজনে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেডের টঙ্গী, গাজীপুর, মীরপুরের অন্তত ১০টি বুথে গিয়ে টাকা তুলতে পারিনি।
কোনোটিতে টাকা নেই, কোনোটিতে নেটওয়ার্ক সমস্যা!
সিকিউরিটি গার্ডরা গাড়ি থেকে নামতেই ইশারা করে জানিয়ে দেয়, আসার দরকার নাই!
এইটা হল বাংলাদেশের সবচেয়ে বড় এটিএম সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সেবার নমুনা!!!
সব জায়গাতেই আমার মত কিছু ভুক্তভোগীকে দেখলাম সিকিউরিটি গার্ডের সাথে রাগারাগি করতে!
কিন্তু ওদের তো করার আসলে কিছু নাই!
কাস্টমার কেয়ারের নম্বরগুলোতে ফোন দিলে রিং হয় কিন্তু কেউ ধরে না। কয়েকবার ট্রাই করলে লাইন কেটে দেয়!
শেষে মীরপুর ১০ নম্বরের একটি বুথে এসে টাকা তুলতে পারলাম।
এখানে যারা টাকা তুলতে এসেছিলেন সবারই একই অভিযোগ, অনেক বুথ ঘুরে এসে শেষে টাকা তুলতে পারছেন। গত কিছুদিন ধরেই এমন ভোগান্তি চলছে!
একজন মন্তব্য করল, যদি এরকম আর কিছুদিন চলে তাহলে অচিরেই সাধারণ গ্রাহকরা এদের বুথ ভাঙ্চুর শুরু করবে!!!
ডিবিবিএল কর্তৃপক্ষের টনক নড়বে তখনই!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



