ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইব্রাহীম হত্যাকান্ডের সাথে এমপি শাওন জড়িত নন। কেউ যদি জড়িত না থাকে তবে তাকে কেন পুলিশ জোর করে জড়িত করবে।
অতএব বোঝাই যাচ্ছে, এমপি শাওন সম্পূর্ণ নিষ্পাপ। পুরো দেশের সাধারণ মানুষ বোঝে, খালি বোঝে না কিছু হতচ্ছাড়া সাংবাদিক আর ইব্রাহীমের পরিবার।
তারা অযথাই এই 'দুর্ঘটনা'র সাথে এমপি শাওনকে জড়িত করার অপচেষ্টা চালাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে এভাবেই মীরপুরের এমপি কামাল মজুমদারের ফুলের মত নিষ্পাপ ছেলে জুয়েলকে মোবাইল ব্যবসায়ী শিহাব হত্যা মামলায় জড়িত করার চেষ্টা করা হয়েছিল। দুষ্ট লোকদের সেই প্রচেষ্টা সফল হয়নি।
আশাকরি এমপি শাওনের ক্ষেত্রেও হবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


