অফিসের টয়লেট। যথারীতি হাই কমোড।
জনাব ক কমোডের সিট নামিয়ে জরুরী বড় কাজ সারলেন।
যাওয়ার সময় সিটটি তুলে রেখে গেলেন না।
জনাব খ ঢুকে দাঁড়িয়ে ছোট কাজ সারলেন।
শেষের দিকে কয়েক ফোটা মুত্র সিটের উপর পড়ল।
এভাবে কয়েকজন ছোট কাজ সারলেন যথারীতি দাঁড়িয়ে।
এরপর এলেন জনাব গ। তিনি সিটের উপর বসে পড়লেন।
ফলাফলঃ তার অজান্তেই অন্যের মুত্রের ছিটেফোঁটা তার শরীরে লেগে গেল।
এই পর্যন্ত পড়লেই ঘেন্না লাগার কথা।
তার উপর অনভ্যস্ত ব্যবহারে হাই কমোডের তরল টপকে শরীরের পশ্চাৎদ্দেশে লেগে যাওয়ার ঘটনা বিচিত্র কিছু নয়।
এবার আপনারাই বলেন, কমন টয়লেট হিসেবে হাই কমোড কতটা হাইজেনিক?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



