আমার প্রিয় পোস্ট

প্রযুক্তিকে ভালোবাসি।সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই

নির্দোষ(!) চুরি (দৃষ্টি আকর্ষন)

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

শেয়ারঃ
0 0 0

প্রথমেই বলি এই পোস্ট কাইকে আঘাত করার জন্য নয়।বরং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এটি লেখা।

বর্তমানে ওয়েবসাইট থেকে অর্থ উপার্জনের একটি নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে গুগল অ্যাডসেন্স।এই প্রোগ্রামের মাধ্যমে ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন প্রকাশ করা যায়।কোন ভিজিটর সেই অ্যাডে ক্লিক করলে গুগল সাইট মালিককে নির্দিষ্ট কিছু টাকা প্রদান করে।গুগল অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে।

গুগল অ্যাডসেন্স থেকে ভালো পরিমানে আয় করা সহজ কোন ব্যাপার নয়।এজন্য প্রচুর পরিশ্রম করতে হয়।কোন সাইটে ভিজিট যত বেশি হয় সেটা থেকে ইনকাম এর সম্ভাবনা তত বাড়ে।তাই কোন সাইট একবার জনপ্রিয় হয়ে গেলে সেই সাইটের ইনকাম দিয়ে রাজার হালে থাকা যায়।অ্যাডসেন্স Success Stories এ দেখি একজন দিনে $150 আয় করে থাকেন।তাহলে তার মাসিক আয় ১৫০*৩০=৪৫০০ ডলার=৩১৫০০০ টাকা।

অন্যন্য সকল ক্ষেত্রের মত গুগল অ্যাডসেন্স নিয়েও আমাদের দেশের কিছু মানুষের মধ্যে দূর্নীতি শুরু হয়ে গেছে।অ্যাডসেন্সের Terms & Conditions এ বলা আছে-

You shall not, and shall not authorize or encourage any third party to: (i) directly or indirectly generate queries, Referral Events, or impressions of or clicks on any Ad, Link, Search Result, or Referral Button (including without limitation by clicking on “play” for any video Ad) through any automated, deceptive, fraudulent or other invalid means, including but not limited to through repeated manual clicks, the use of robots or other automated query tools and/or computer generated search requests, and/or the unauthorized use of other search engine optimization services and/or software

কিন্তু কিছু দেশি সাইট পাবলিশার অর্থের লোভ দেখিয়ে মানুষকে গুগল অ্যাডে ক্লিক করতে উৎসাহিত করছে।আবার অনেকে পরস্পর পরস্পরের অ্যাডে ক্লিক করার জন্য চুক্তি করছে।তাদের দৃষ্টি আকর্ষন করে বলছি আপনাদের এই ধরনের কাজের জন্য নিচের সমস্যাগুলো হতে পারে-

১)গুগল টের পেলে আপনার অ্যাকাউন্ট স্থগিত তো করবেই সেই সাথে আপনার বাসার অন্য কেউ যেন আর গুগল অ্যাডসেন্স ব্যবহার না করতে পারে সেই ব্যবস্হা করবে।
২)বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি খুব একটা ভাল না।এ কারনেই পেপাল সহ অন্য অনেক নামিদামি কোম্পানী আফ্রিকার অনুন্নত দেশে সার্ভিস দিলেও বাংলাদেশে সার্ভিস চালু করার সাহস পায় না।আপনাদের এ ধরনের কার্যকলাপে গুগল অ্যাডসেন্সও বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে।
৩)দেশের অনেক সাইট গুগল অ্যাডসেন্স এর ওপর নির্ভর করে চলে।এসব সাইট থেকে আমরা বিভিন্ন সার্ভিস পেয়ে থাকি।অ্যাডসেন্স বন্ধ হয়ে গেলে এই সাইটগুলোও বন্ধ হয়ে যেতে পারে।ফলে আমরা যেমন তাদের সার্ভিস থেকে বঞ্চিত হব তেমনি দেশ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা হারাবে।

সবচে দুঃখজনক ব্যাপার বিভিন্ন ব্লগে অনেকেই তাদের সাইটের অ্যাডে ক্লিক করার জন্য আবেদন জানায়।কিন্তু কাউকে এ ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকার আহবান জানাতে দেখলাম না।আপনার কি মনে হয় না এটা এক ধরনের চুরি?

 

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
ইসানুর রহমান বলেছেন: ২/১ ক্লিক দিলে কিছু হয় না।
২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
বিধান রিবেরু* বলেছেন: আপনার উচিত বিষয়টি শুধু ব্লগে সীমাবদ্ধ না রাখা। আপনি বিভিন্ন দৈনিক পত্রিকার আইটি পাতায় এ লেখাটি পাঠিয়ে দিন।
দেখেন...তাতে যদি কিছু হয়। এমনিতে কক্সবাজারকে সপ্তম প্রাকৃতিক সোন্দর্যে আনতে গিয়ে আমরা অতি চালাকি করলাম এবং কিছুদিন তালিকার বাইরে থাকলাম।
এখন গুগলের বিজ্ঞাপন নিয়ে অতি চালাকি করলে, গলায় দড়ি পড়বে। আমাদের দুঃখ এ দেশের সরকার আইটি সম্পর্কিত কোনো জ্ঞানই রাখে না।
৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
আরিফ থেকে আনা বলেছেন: আমাদের দুঃখ এ দেশের সরকার আইটি সম্পর্কিত কোনো জ্ঞানই রাখে না।
৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
বিধান রিবেরু* বলেছেন: আমার মন্তব্যের এক জায়গায় সোন্দর্য হয়ে গেছে ওটা হবে সৌন্দর্য্.....যাই হোক আচ্ছা আপনি কি জানেন...ঐ তিন কিশোর হ্যাকারের এখন কি অবস্থা??? ওদের কি সরকার কোনো কাজে লাগাবে, নাকি জেলের ঘানি টানিয়ে মাথার ঘিলু বের করে ফেলবে...যেন দেশী কোনো কম্পিউটার বিশেষজ্ঞ না থাকে?
৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২
ফেরদাউস আল আমিন বলেছেন: চুরির আর দেখলেন কি?

পতিত আর্থিক প্রতিষ্ঠান "লেহম্যন ব্রাদার্স" এর প্রধান নির্বাহী কর্মকর্তা যখন পাঁচ বছরে ৫০০(পাঁচশত, হাঁ পাঁচশ) মিলিয়ন ডলার বেতন ও ভাতাদি হিসাবে গ্রহন করে, {৫০০,০০০,০০০ x ৬০টাকা}, তখন এ্যডসেন্স এর মাধ্যমে একে অন্যকে অনুরোধ করা সামান্য কিছু ডলার পাবার জন্য -- কিছুই না।
৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
মামু বলেছেন: বিজ্ঞাপনে যদি কইতে পারে "একবার খেয়ে দেখুন" তাইলে আমরা ক্যান কইতে পারুম না,,,, একটা ক্লিক কইরা যান....
ক্লিক মানেই তো ট্যাকা...
৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
একলা একজন বলেছেন: যারা এ কাজগুলো করছে, আগে বা পরে, তাদের একাউন্ট বাতিল হবে। এদের থেকে গুগুলের লোকজন অনেকগুণ বেশী সেয়ানা।
১০. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৯
মইন বলেছেন: "২)বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি খুব একটা ভাল না।এ কারনেই পেপাল সহ অন্য অনেক নামিদামি কোম্পানী আফ্রিকার অনুন্নত দেশে সার্ভিস দিলেও বাংলাদেশে সার্ভিস চালু করার সাহস পায় না।আপনাদের এ ধরনের কার্যকলাপে গুগল অ্যাডসেন্সও বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে।"

ভূল তথ্য। পেয়পাল এদেশে তার সার্ভিস দিচ্ছেনা এদেশের অনলাইন ব্যাংকিং জটিলতা বিষয়ক কারণে। অন্যকোন কারণে না।
১১. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৭
নাফিস ইফতেখার বলেছেন: সহমত। তবে যা করার গুগলকেই করতে হবে..........
১২. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
খোকন জিও বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট

 

মোট সময় লেগেছে ০.৯৯২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গালিবাজদের এই ব্লগে ব্যান করা হবে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই