'লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং' - এই কথাটা কে যে বলেছিলেন, সেটা মনে নেই। কিন্তু তিনি যে সত্য কথা বলেছেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই এই শর্ট জীবনে দ্রুত কিছু নতুন অধ্যায়, নতুন অভিজ্ঞতা নিয়ে নেয়াটাকেই জরুরী বলেই মনে করছি।
চিন্তা করে দেখলাম, দেখাদেখির পর্বতো অনেক হলো। আর কত? এবার সিদ্ধান্ত নেবার সময় এসেছে, সময় এসেছে তাকে আপন করে ঘরে তুলে নেবার।
যেকোন শুভকাজ, শুভ চিন্তা করার আগে আপনাদের সুচিন্তিত মতামত, অফুরন্ত দোয়া নিয়েছি, ভবিষ্যতেও নেবার ইচ্ছা পোষণ করি। আজ জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমি নিতে চলেছি, আমার জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই শুভক্ষণে আবারও আপনাদের মূল্যবান মতামতের জন্যে আপনাদের কাছেই শরণাপন্ন হয়েছি।
বিষয়টা তাহলে খুলেই বলি:
সম্প্রতি মনের গহীনে গভীর ইচ্ছার উদ্রেক হয়েছে, আমি একটি DSLR ক্যামেরা কিনবো এবং ফটোগ্রাফি শিখবো। এর আগে ডাইনোসর যুগের একটি সনি DSC W30 ব্যবহার করতাম। টুকটাক ছবি তুলতে পারি। কিন্তু এখন একটা ভাল DSLR ক্যামেরা কেনার মাধ্যমে ফটোগ্রাফির সত্যিকার জগতে ঢুকতে চাই। ওয়েবসাইটগুলোতে কিছু DSLR ক্যামেরার ছবি ও দাম দেখলাম। কিন্তু আমি জানি যে, ফটোগ্রাফির সম্মানিত বিগ বস্ ভাইয়েরা সামুতে প্রচুর লেখালেখি করেছেন ক্যামেরা এবং ফটোগ্রাফির বিষয়ে। সুতরাং, অন্য কোথাও খোঁজাখুঁজির তেমন একটা দরকার নেই। তাই ক্ষমা প্রার্থনাপূর্বক সবার কাছে আর্জি, একজন শিক্ষানবীষ হিসেবে ৪০,০০০-৫০,০০০ টাকার মধ্যে আমার কোন DSLR ক্যামেরা কেনা উচিত বলে আপনারা মনে করেন?
আপনাদের সুচিন্তিত ও সময়োপযোগী মতামত এবং দোয়া আমার জীবনের এই ফটোগ্রাফি বিষয়ক নতুন অধ্যায় শুরুর পথের পাথেয় হয়ে রইবে। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১১ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


