somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, জেনে নেই কিছু মার্মা ভাষা: পর্ব-১

১৩ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিবাসী জনগণের সংস্কৃতি, ভাষা - এ সবকিছুই আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। তাই সর্বদাই আমি সচেষ্ট থাকি খুব কাছাকাছি গিয়ে তাদের সংস্কৃতির স্বাদ নিতে। আর মানুষের কাছাকাছি যাবার অন্যতম প্রধান পথ হলো ’'ভাষা'’। '’ভাষা'’ এমন একটি মাধ্যম যার দ্বারা মানুষে মানুষে তৈরি হয় আত্মার বন্ধন, কমে যায় দূরত্ব। ভাষার মাধ্যমেই একজন মানুষ তার মনের পূর্ণ অভিব্যাক্তি অন্যজনকে প্রকাশ করতে সক্ষম হয়, আপন সংস্কৃতি বিনিময় সেখানে সার্থকতা লাভ করে।

বাংলাদেশের পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীগুলো নিজ নিজ ভাষা, সংস্কৃতি ব্যবহার করে আসছে সেই বহুকাল থেকেই। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যথাযোগ্য পৃষ্ঠপোষকতার অভাবে আদিবাসীদের এই ভাষাগুলো প্রাতিষ্ঠানিক কোন রূপ লাভ করেনি। স্কুলে গেলে তাই এখন মার্মা শিশুদের বাংলায় শিক্ষা দেওয়া হয়, কিন্তু তাদের মাতৃভাষা মার্মা তারা বলতে পারলেও লিখতে পারেনা। মার্মা ভাষায় লিখিত কোন বইয়ের খোঁজ-ও আমি পাইনি কোথাও। উল্লেখ্য যে, মার্মা ভাষার সাথে বার্মিজ ভাষার বেশ মিল রয়েছে।


বেশ কিছুদিন মার্মা জনগোষ্ঠীর সাথে মিশে তাদের কিছু কথা আমি আয়ত্ত্বে আনার অক্লান্ত চেষ্টা করছি। যদিও ব্যাপারটা একেবারেই সহজ নয়। কেননা উচ্চারণের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার সঠিক প্রয়োগের অভাবে একটি কথা বদলে অন্য কথায় পরিণত হতে পারে। মার্মা ভাষাও এর ব্যতিক্রম নয়। সুতরাং, খুব সতর্কতার সাথে এই ভাষার উচ্চারণ করে ভাব প্রকাশ করাটাই বাঞ্ছনীয়। আরেকটি ব্যাপার এই বেলা বলে নেওয়াটা আবশ্যক বলে মনে করছি; মার্মা জনগোষ্ঠীর সাথে মিশে বুঝতে পেরেছি যে, স্থানীয় আদিবাসী ছাড়া অন্য কারও মুখ থেকে মার্মা ভাষা বলাটা মার্মারা খুব একটা ভালো চোখে দেখেনা। তারপরেও দু:সাহস করে কিছু মার্মা ভাষা শেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের পর্বে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু মার্মা ভাষা এবং এর সংক্ষিপ্ত শব্দকোষ নিয়ে আলোচনা করতে চাই।


১. শিকুবায়া: প্রণাম/সালাম - বয়:জেষ্ঠ্য কোন মার্মা ব্যক্তির সাথে দেখা হলে ’শিকুবায়া’ বলে অভিবাদন জানাতে হয়।
২. ঙ্গাঁ নামে কদম আলী: আমার নাম কদম আলী।
৩. ঙ্গাঁ ডাক্তার/ইঞ্জিনিয়ার: আমি একজন ডাক্তার/ইঞ্জিনিয়ার ।
৪. ঙ্গাঁ ঢাকা গা লাচোয়া: আমি ঢাকা থেকে এসেছি।
৫. ঙ্গাঁ কোবা ইনদো ওয়াংফো রাফ্ ল?/ ঙ্গাঁ ইনদো ওয়াং রাফ্ ল? আমি কি আপনার বাসায় ঢুকতে পারি?
৬. যাদো লায়ে/লারে? কোথায় যান?
৭. ঙ্গাঁ হাসপাতাল দো লাচোয়া: আমি হাসপাতালে যাই।


৮. আ-দোল্ লায়: এদিকে আয়। (এখানে 'আ' শব্দটি খুব দ্রুত উচ্চারিত হবে); এ কথাটি ছোট বাচ্চাদেরকে বলা হয়ে থাকে।
৯. মায়া ল? আপনি কেমন আছেন? (এই প্রশ্নের উত্তরে যদি উত্তরদাতা/দাত্রী বলেন যে তিনি ভালো আছেন, তখন তিনি বলবেন ’মায়া’। এরপর উত্তরদাতা/দাত্রী আপনাকে প্রশ্ন করবেন: কোবা মায়া ল? অর্থাৎ আপনি কেমন আছেন?)
১০. কোবাংনা চাগা তোঁখোঁয়াই হিঁয়ে: আপনার সাথে একটু কথা ছিল।
১১. কোবাং নামে জালে? আপনার নাম কি? (বয়সে কম/শিশুদের ক্ষেত্রে হবে: নাং/ম্যায় নামে জালে? অর্থাৎ, তোর নাম কি?)
১২. কোবাং জালা লো তে? আপনি কি কাজ করেন?
১৩. ঙ্গাঁ গো তগ্ল রি পি/ ঙ্গাঁ গো রি পি: আমি এক গ্লাস পানি খেতে চাই/ আমি পানি খেতে চাই।
১৪. থামাং চাবলা? খাওয়া-দাওয়া হয়েছে? (এই প্রশ্নের উত্তরে যদি উত্তরদাতা/দাত্রী বলেন যে হ্যাঁ, তার খাওয়া-দাওয়া হয়েছে, তবে তিনি বলবেন, 'চাবেয়া' অর্থাৎ, খেয়েছি।)
১৫. জাহাংলে? কি দিয়ে খেয়েছেন?


১৬. লা লি: যা, ভাগ্/দূর হ!
১৭. মাই ছোয়: তুই একটা ছাগল (বন্ধুদের সাথে ’'মাই ছোয়'’ বলা যায়)
১৮. নাংগো ঙ্গাঁ লোয়ে: আমি তোমাকে ভালোবাসি। (কিন্তু যদি কেউ বলে, 'নাংগো ঙ্গাঁ লুয়ে' -এর অর্থ দাঁড়াবে, ’আমি তোমার সাথে সেক্স করতে চাই’)
১৯. নাং কুগো আহলাফা: তুমি খুব সুন্দর। (সাধারণত মার্মা মেয়েদেরকে এই কথাটি বললে তারা খুব খুশী হয়।)
২০. ঙ্গাঁ কোবা আরোগো পুংগ্রো নঁয় খিঁয়াই: আমি আপনার ছবি তুলতে চাই।
২১. ঙ্গাঁ কোবাংগো পুংগ্রো তরোয়া নয়ফো রাফ্লা? আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? (এই প্রশ্নের উত্তরে যদি উত্তরদাতা/দাত্রী বলেন যে হ্যাঁ, পারেন, তবে তিনি বলবেন, 'হ্নই', অর্থাৎ, হ্যাঁ, পারেন। আর যদি উত্তরদাতা/দাত্রী না বলেন, সেক্ষেত্রে তিনি বলবেন, 'মানহ্ নয়গে', অর্থাৎ, না, তুলবেন না।)


মার্মা ভাষার শব্দকোষ:
১. ঋ: পানি
২. ম্রি: ভাবী
৩. মেগি/মেমে: বড়দিদি/বড়বোন
৪. আলায়: মেঝদিদি/মেঝবোন
৫. কোকো/খু-গী: বড় দাদা/বড় ভাই
৬. বাবা: বাবা
৭. মা: মা
৮. দাদা (Grandpa): O Pho
৯. দাদী (Grandma): Abong
১০. চাচা: আথুই
১১. ফুফা: আঁখা
১২. ফুফু: আরিহ্
১৩. ছোটভাই: নিংশে
১৪. ছোটবোন: মাশে


১৫. কোবাং: আপনি
১৬. নাং: তুই
১৭. গরু: নুয়া
১৮. ছাগল: ছোয়
১৯. ভাত: থামা
২০. তরকারী: হাঁ
২১. গাছ: ছয় পাঁ
২২. মুরগী: ক্রা
২৩. মানুষ: লু
২৪. হাতী: ছাং
২৫. ঘোড়া: ম্রাং
২৬. বাজার: জিহ্
২৭. হাঁস: বে
২৮. দোকান: ছন
২৯. ওষুধ: ছিহ্

ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৯
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×