somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ করেই কাজটা করে ফেললাম

১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দুপুর পর্যন্ত কিছুই জানতামনা, আদৌ করবো কি করবোনা, সিদ্ধান্তই নিতে পারছিলামনা। প্রচণ্ড এক দ্বন্দ্ব কাজ করছিল মনে। বাসায় কাউকে কিছুই জানাইনি। জানালে সমস্যা হতে পারে, এ চিন্তাটি মাথায় এসেছে। কিন্তু আমি জানি, এটাই উপযুক্ত সময়। কাজেই আর দেরি না করে সেরে ফেললাম কাজটা। এখন আমি অনেক বেশি নিশ্চিন্ত এবং আনন্দিত। পাঠকের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে, কি এমন সেই কাজ যে কাজ হঠাৎ করেই করে ফেলতে হলো আমাকে? হ্যাঁ, সেটা বলার জন্যেই উপরের ভূমিকার অবতারণা। ব্যাপারটা তাহলে খুলেই বলি।

গতকাল দুপুরে কাজে ব্যস্ত ছিলাম অনেক। হঠাৎ বন্ধু রাহাত ফোন করলো। বললো, "ই-মেইলে ছবি পাঠিয়েছি, দেখে তাড়াতাড়ি জানান আমাকে; আপনি বললে আমি উনাদের সাথে কথা বলবো এবং এ ব্যাপারে আগাবো"। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম আমি। যাকে বলে 'লাভ অ্যাট ফার্স্ট সাইট'। তৎক্ষণাত রাহাতকে মনের ইচ্ছাটা জানিয়ে দিলাম। বললাম, আমার পূর্ণ মত আছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব যেন রাহাত ব্যবস্থা নেয়।

বিকালে দু'জন রওনা হলাম। গন্তব্য, বংশাল লায়ন সাইকেল স্টোরের মেইন অফিসে। গিয়ে দেখি রবিন ভাইয়ের অফিসে ৭/৮ জন দাঁড়িয়ে। সামনে রাখা আছে মাউন্টেন বাইকের বিখ্যাত ব্র্যাণ্ড 'ট্রেক' এবং 'মেরিডা' এর ৬ টি বাইক। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতেই ৪ টা বিক্রি হয়ে গিয়েছিল। তাই আর দেরী না করে 'মেরিডা ৩৫০' মডেলেরটা দ্রুত কনফার্ম করলাম। দাম পড়লো ২৭,০০০ টাকা।

মেরিডা ৩৫০

বেশ অনেকদিন থেকেই রাহাত আমাকে বলছিল একটা ভালো মাউন্টেন বাইক কেনার কথা। ব্যক্তিগতভাবে আমি একটা মোটরবাইক ব্যবহার করি। কিন্তু ব্র্যাণ্ডেড মাউন্টেন বাইক কেনার কথা মাথায় কখনো আসেনি। কিন্তু যখন এর উপকারিতা সত্যিই উপলব্ধি করতে পারলাম, তখন আর দেরী না করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম একটা ভালো বাইক কেনার। এই ব্র্যাণ্ডেড বাইকগুলো শুধুমাত্র 'লায়ন' -এর রবিন ভাই-ই বাইরে থেকে ঢাকায় নিয়ে আসেন। প্রতি ১/২ মাস পরপর এরকম ৮-১০ টা বাইকের চালান আসে এবং যথারীতি কাড়াকাড়ি পড়ে যায়। এবারের চালানটা আসার আগে রাহাত বেশ সতর্ক ছিল। তাই রবিন ভাই ফেসবুকে বাইকগুলোর ছবি আপলোড দেওয়ার সাথে সাথেই সে ফোনে বুকিং দিয়ে ফেললো এবং গতকাল সন্ধ্যায় গিয়ে আমরা বাইকগুলো হস্তগত করি।

মেরিডা ৫৫০, রাহাত এটা কিনেছে ৩১,০০০ দিয়ে

মেরিডা ৬৫০, সাজিদ ভাই এটা কিনলেন ৩৩,৫০০ দিয়ে

কেন মাউন্টেন বাইক কিনলাম?:
১. প্রথম কারণটিই হলো ওজন কমানোর জন্যেই এই বাইক কেনা। সারাদিন ব্রেনের কাজ করতে করতে শারীরিক কোন পরিশ্রম বলতে গেলে হয়ইনা। সুতরাং এই বাইক চালিয়ে আশা করছি খুব দ্রুত বেশ কিছু ওজন কমিয়ে ফেলবো এবং আমার ছোট কদু ভুড়িটা দ্রুত সাইজ হয়ে যাবে।
২. দ্বিতীয়ত: প্রতিদিন অসহ্য জ্যাম পার হয়ে চলাচল করতে হয়, যা ইদানিং রীতিমতো বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাইক চালিয়ে আমি অনেক সময় সেভ করতে পারবো।
৩. একটা হিসাব করে দেখেছি, প্রতিমাসে আমার মোটরসাইকেলের পিছনে তেল এবং মেইনটেন্যান্স খরচ বাবদ প্রায় ৪০০০ টাকা খরচ হয়। এই টাকার প্রায় পুরোটাই সেভ হবে মাউন্টেন বাইকটি চালিয়ে।
৪. আমরা সবাই মুখে বায়ু দূষণ এবং পরিবেশ সংরক্ষণের কথা বলি। কিন্তু কয়জন আমরা নিজে সেটা মেনে চলি? প্রতিদিন গাড়ি-মোটর সাইকেলের ধোঁয়া কি পরিমাণ বায়ু দূষণ করছে, তা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। সুতরাং মাউন্টেন বাইকের মতো পরিবেশবান্ধব একটি বাহন চালিয়ে অবশ্যই আমি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আশা করছি।

বাইকটি কেনার পরেই আমি 'বিডি সাইক্লিস্ট ' গ্রুপের সদস্য হয়ে গিয়েছি। বর্তমানে বাংলাদেশে এটি সবচাইতে বড় এবং জনপ্রিয় সাইক্লিস্ট গ্রুপ। শুধু সাইক্লিং নয় বরং সামাজিক বন্ধন তৈরিতেও এই গ্রুপটি বড় ভূমিকা পালন করছে। বিডি সাইক্লিস্ট গ্রুপের সামনে একটি বড় ইভেন্ট রয়েছে। আগামী ২৩-২৫ ডিসেম্বর, ২০১১ এই গ্রুপের সদস্যরা বান্দরবান থেকে থানচী পর্যন্ত সাইক্লিং করবেন। আরেকটি কথা উল্লেখ্য যে, এই গ্রুপের সদস্যবৃন্দ সবাই হেলমেট ব্যবহার করেন। সুতরাং সাইক্লিংও যে একটা সৌন্দর্য্যের প্রতীক হতে পারে, তা তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন।

শেষের কথা:
শরীর সুস্থ্য রাখতে ব্যায়ামের কোন বিকল্প নেই। আর সাইক্লিং-এর মতো চমৎকার একটি ব্যায়ামের কথা অনস্বীকার্য। আজ সকালে অফিসে এলাম সাইক্লিং করেই। বাসায় রেখে এসেছি এ্যত দিনের ব্যবহার করা মোটরবাইকটি। পিঠের ব্যাক-প্যাকে ছিল গামছা, একসেট কাপড় আর পানির বোতল। অফিসে এসেই ড্রেস বদলে কাজ শুরু করে দিয়েছি। আশা করছি এভাবেই সাইক্লিং করে নিজে সুস্থ্য থাকবো এবং অপরকেও উৎসাহ যোগাবো সাইক্লিং করার প্রতি। সবাইকে শুভেচ্ছা।

কিছু ব্র্যাণ্ডেড মাউন্টেন বাইকের ওয়েবসাইট:
Conor
Merida
TREK
Giant
Python
Format
Moose
Fuji
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫০
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×