somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে সান্ধ্য আইন জারি করা দরকার

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর থেকে এক নতুন চিত্রের অবতারণা ঘটে। মল চত্বর, টিএসসি কিংবা শহীদ মিনার থেকে শুরু করে প্রায় সবখানেই কপোত-কপোতির নিষিদ্ধ আড্ডা জমে ওঠে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের দৃশ্য এ সময় থাকে অত্যন্ত রুচিবিবর্জিত। স্কুলপড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের নারী-পুরুষের অপরাধের অভয়ারণ্যে পরিণত হয় এটি।

খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্টকারী এসব নারী-পুরুষের অধিকাংশই ঢাবির ছাত্র-ছাত্রী নয়। এর বড় একটি অংশ রাজধানীর ব্যঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। পার্শ্ববর্তী ঢাকা কলেজ ও ইডেন কলেজের ছাত্র-ছাত্রীরাও বড় একটি সংখ্যায় আড্ডা জমিয়ে থাকে এখানে।

এভাবে চলছে বলেই অখ্যাত এসব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অপকর্মের দোষ এসে পড়ছে ঢাবির ছাত্রছাত্রীদের ওপর। নবীন ছাত্রছাত্রীদের কাছে ঢাবির পরিচয় ফুটে উঠছে ভিন্নভাবে। অনেকেই এসবে প্রভাবিত হয়ে জড়িয়ে পড়ছে নানা অপকর্মে।

অচিরেই এর অবসান হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে ঢাবি ও সোহরাওয়ার্দী উদ্যানে সান্ধ্য আইন জারি হওয়া প্রয়োজন। এটি সম্ভব না হলে সন্ধ্যার পর থেকে উল্লিখিত স্থানগুলোতে ঢাবির পরিচয়পত্রবিহীন যেকারো অবস্থান নিষিদ্ধ করা উচিত।

ঢাবিকে পরিচ্ছন্ন রাখতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের ঢাবিতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে এজন্যে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৩
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×