১০ টাকা কেজি চাল খাব, নৌকা মাকায় ভোট দেব- সারা দেশে এই শ্লোগান তুলে এবারের ইলেকশনে ভোট নিয়েছে আ'লীগ। তবে অবাক হবার মতো বিষয় এই যে, ইলেকশনের পরপরই সে কমিটমেন্টের কথা বেমালুম ভুলে গেছেন তারা। টপ টু বটম সব আ'লীগাররা বলছেন, এমন কথা তারা নাকি কখনোই বলেন নি। আবুল মাল আব্দুল মুহিত বিবিসিতে এধরনের কমিন্টমেন্টের কথা সরাসরি অস্বীকার করেছেন।
অথচ, দেশের শিশু থেকে বুড়ো সকলেই আ'লীগের এই ওয়াদার কথা জানে। ইলেকশনের আগে জনগণের কাছে সারা দেশেই এই কথা বলে ভোট চেয়েছে আ'লীগ।
তবে আশার কথা এই যে, আ'লীগের এই মুনাফেকি জনগণের কাছে ধরা পড়তে শুরু করেছে। আজ 'আমার দেশ'- এ আ'লীগের মুখোশ উন্মোচিত হয়েছে। শেরপুরসহ দেশের অনেক জায়গার জনসভায় বহুবার খোদ শেখ হাসিনা এ ওয়াদা করেছিলেন জনসমক্ষে।
Click This Link
এ থেকেই স্পষ্ট হলো যে, আ'লীগ যে মিষ্টি মিষ্টি কথা বলছে, তা কেবলই তাদের মুখের কথা। তাদের আওয়ামী নীতি কখনোই পরিবতন হবার নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



