আমার প্রিয় পোস্ট

বিদায় - পথের নয়, পথিকের...

দ্রুত-গতির গনিত শিখনের পাঠশালা,অবশ্যই মগজে!!!!B-)B-)(পরীক্ষামুলক পোস্ট)

২১ শে জুন, ২০০৯ রাত ৯:৫৬

শেয়ারঃ
0 0 0


ভিডিওটির লিংক:
Click This Link

সেদিন ব্লগে দেখেছিলাম ম্যাভেরিক কে উৎসর্গ করে কোন একজন ব্লগার উপরের ইউটিউবের ভিডিও দেখিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তার লিংকটা আমি খুঁজে পাইনি। সেদিন আমার মনে হয়েছিল আর্থার বেনজামিনের মত যদি আমিও ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গুন, ভাগ, যোগ, বিয়োগ করতে পারতাম! মানুষ স্বভাবজাত ভাবেই সহজ রাস্তায় সব কিছু অর্জনে উৎসাহী, আমি তাদের দলে, কোন কিছু করবার আগে আমি প্রথমে সহজ রাস্তাটাই খুঁজে বের করার চেষ্টা করি, সহজ এবং অবশ্যই কার্যকরী। তো ভিডিওটা দেখে লেগে গেলাম কিভাবে ক্যালকুলেটরের চেয়ে দ্রুত যোগ,বিয়োগ,গুন,ভাগ করতে পারি, অবশ্যই কোন ক্যালকুলেটর ছাড়া, অনেক কিছু শিখে ফেললাম আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারন একটাই, আমি ব্লগরে বালা পাই :D এখন আচি টিউটোরিয়াল মোডে খালি টিউটোরিয়াল দিমু:)

তাইলে আসেন প্যাচাল বাদ দিয়া শুরু করি আজকের পর্ব, কিভাবে ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গণনা করবেন।

আপনাকে বলা হল ৩২ * ১১ = ? আসেন মাথার মইধ্যেই কইরা ফালাই... এইখানে * = গুনন

৩+২=৫ এই ৫ কে বসাই দেন ৩২এর মাঝখানে, পাইলেন ৩৫২ এইটাই আপনার উত্তর B-) ক্যালকুলেটরের টিপ্যা বাইর করতে করতে আপনার উত্তর কওন সাড়া! ;)

আবার একই ভাবে ৪৪*১১=? একই ভাবে, ৪+৪= ৮ বসাই দেন ৪৪ এর মাঝখানে পাইয়া গেলেন ৪৮৪ আপনার উত্তর।
৮১*১১ = ? ৮+১=৯ অতএব , ৮১*১১=৮৯১।

৮৫*১১ =? এইখানে একটু ঘাপলা আছে, ৮+৫ =১৩ এখানে কিন্তু ১৩ মাঝখানে বসে উত্তর ৮১৩৫ হবে না, আপনি আগের মতো ৩ কে ৮ ও ৫ এর মাঝখানে বসাবেন আর এই অতিরিক্ত ১ কে ৮ এর সাথে যোগ করে দিন, পেয়ে গেলেন ৯৫৩! এটাই আপনার উত্তর।

আরেকটা দেখাই , ৮৭*১১ = ? ৮+৭ = ১৫ >> ৫ কে মাঝখানে বসান,অতিরিক্ত ১ কে ৮ এর সাথে যোগ করে দেন পেলেন, ৯৫৭ এটাই উত্তর।

এবার আরেকটু কঠিন দিকে যাই, ৯৯*১১ = ? ৯+৯ = ১৮ , ৮ কে মাঝে রেখে ৯ এর সাথে ১ যোগ করে ১০ পাই সেভাবেই বসিয়ে আমরা পাই, ১০৮৯ এটিই উত্তর।

এখন তিনটি সংখ্যার সাথে গুনের ক্ষেত্রে ?

যেমন ৩২৫*১১ = ? এখানে প্রথমের ৩ ও পরের ৫ ঠিক থাকবে, মাঝের ক্যলকুলেশন হবে এরকম, প্রথমে ৩+২=৫, এবং ২+৫=৭, পেয়ে গেলেন ৫৭, এই ৫৭ কে ৩,৫ এর মাঝে বসিয়ে দিন পেয়ে গেলেন ৩৫৭৫ এটিই আপনার উত্তর।

এটা কেবল ১১ এর সাথে গুনের ক্ষেত্রে প্রযোজ্য।আপনি কিছুটা প্রাকটিস করলে আপনার সর্বোচ্চ আধাঘন্টা লাগবে আয়ত্তে আনতে।



এখন আসি বর্গ করার ক্ষেত্রে,

মনে করেন ৭ এর বর্গ আমরা কি করি ৭*৭ = ৪৯,
২৫ এর বর্গ?
আসেন ভাইঙ্গা দেখাই, ২৫*২৫ = ? ২ প্রথম (২) এর নিকটবর্তী বড় (৩) দিয়ে গুন করুন - ২*৩= ৬, এবার পরবর্তী ৫*৫ = ২৫ তাহলে উত্তর হবে ৬২৫।

৮৫ এর বর্গ = ৮৫*৮৫ >> ৮*৯ =(৭২), ৫*৫ = (২৫), উত্তর ৭২২৫।

আপনাদের আরো একটু সহজ করে বুঝাই- ৮৩*৮৭= ? এক্ষেত্রে প্রথম সংখ্যা (৮) কিন্তু একই, সেক্ষেত্রে, ৮*৯=(৭২) এবং ৩*৭ = ২১, তাইলে, উত্তর ৭২২১।

*এই নিয়মটি কেবল প্রত্থমে একই সংখ্যা থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য শেষের সংখ্যা অর্থাৎ একক স্থানীয় সংখ্যাদ্বয়ের যোগ ফল ১০ হতে হবে উপরে লক্ষ্য করুন উদাহরণে,৮৩*৮৭ এর ক্ষেত্রে ৮ একই এবং দুটি সংখ্যার একক স্থানীয় অংক দ্বয় যথাক্রমে ৭ ও ৩ (৭+৩ =১০)এই ক্ষেত্রে এটি হবে এবং অবশ্যই সে সমস্ত সংখ্যার একক স্থানীয় অংক ৫ তাদের বর্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন ৩৫*৩৩ = ১২১৫, ৬৩*৬৫=৪২১৫ এরকম হবে না।

আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কিভাবে যেকোন দুটি সংখ্যার গুন করবেন।

আইজকা আপাতত এই পর্যন্ত।
আপনারা প্রাকটিস করতে থাকেন, সামনের দিকে কিভাবে যোগ-বিয়োগ করবেন তার সহজ রাস্তা দেখাবো।

পর্বঃ২.১ সবার জইন্য দ্রুত গণিত শিখনের পাঠশালা!!!(গুণন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দ্রুত গতির গনিত ;
প্রকাশ করা হয়েছে: টিউটোরিয়াল  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১০:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:১৭
টিংকু ট্রাভেলার বলেছেন: বাহ্...বাহ্ দারুন পোষ্ট।
আপনার টিউটোরিয়াল মুড অব্যাহত থাক। জয় গুরু ভালানাথ।
যোগ দিলাম ও প্রিয়তে রাখলাম।
২. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:২১
টিংকু ট্রাভেলার বলেছেন: ছোট বেলায় অংক ভয় পেতাম, এখনও পাই। আমার মত এমন গাধাটাইপ ছাত্রের জন্য এরকম অংকের মাষ্টার দরকার ছিল।
২১ শে জুন, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: আপনাকে ধইন্যা, শুধু শিখাইতেছি এমন না , নিজেও শিখতেছি মজাও পাইতেছি, অংকের শ্যাষ ঝাতি দেইখা ছাড়বে কি কন?;)

৩. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:২৯
দৃঢ়তা০০৭ বলেছেন: আপনি কি ALOHA INSTITUTE এর Teacher? Please আপনার ফোন বা contact details টা দিন।
২১ শে জুন, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ALOHA INSTITUTE এইডা আবার কি ভাই, ভাইরে আমি কুন টিচার না, আমি এখনো একজন ছাত্র, কম্পুতে পড়তেছি..সাবজেক্টের পড়াশোনার থাইক্কা এদিক উদিকেই ঝোঁক বেশী..

৪. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:৩৭
শ্রাবনের ফুল বলেছেন: ইউটিউবের লিংকটা ব্লগে এড করছি , দেখাচ্ছে না, কেউ একজন কইয়া দেন ব্লগে কি করলে ইউটিউব ভিডিও দেখাবে??
৫. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:৪১
দৃঢ়তা০০৭ বলেছেন: ALOHA INSTITUTE is a training center for kids(5-12) to teach the easy and quick way of math.এটা Dhanmondi তে।আপনি কি kindly আপনার contact details টা দিবেন?Please
২১ শে জুন, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: ভাইরে আমি আলোহার কেউ না... কনটাক্ট নিয়া কি করবেন,,, আমি ছুড পুলাপাইন গো পড়াইতে পারুম না... আই এম চরি.. তয় আমার মেইল আইডি নিতারেন...

messanger e contact kortaren....

৬. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:৪৯
ট্র্যানজিস্টার বলেছেন: "আসেন ভাইঙ্গা দেখাই, ২৫*২৫ = ? ২ প্রথম (২) এর নিকটবর্তী বড় (৩) দিয়ে গুন করুন - ২*৩= ৫, এবার পরবর্তী ৫*৫ = ২৫ তাহলে উত্তর হবে ৫২৫।"

একটু কারেকশান করে নিয়েন।

পোস্টে বিরাট প্লাস। শেষ টেকনিকটা কতবার যে লাগে ইয়ত্তা নেই। আগে জানলে কাজে দিতো।
২১ শে জুন, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: সরি যোগ-গুন গুলাই ফালাইছিলাম ঠিক কইরা দিছি...

৭. ২১ শে জুন, ২০০৯ রাত ১০:৫৮
দৃঢ়তা০০৭ বলেছেন: ALOHA INSTITUTE is a training center for kids(5-12) to teach the easy and quick way of math.এটা Dhanmondi তে।আপনি কি kindly আপনার contact details টা দিবেন?Please reply with your contacts to contact u
৮. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:০০
ম্যাভেরিক বলেছেন: পোস্টে বিশাল +, দৃঢ় মনোভাবের জন্য, সুন্দর প্রচেষ্টার জন্য।
২১ শে জুন, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: আরে আপনে আমার ব্লগে! নিজেরে সৌভাগ্যবান মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৯. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:০০
কামালআবু বলেছেন: ধন্যবাদ বাট লেট হয়ে গালো। বুড়া বয়সে এই শিইখা কাম কি - শেখার তো শেষ নাই তাই, রাইট।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: জ্বি! ঠিক বলেছেন ..

১০. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:০৮
স্বপ্ন নীল বলেছেন: এইরকম টিউটোরিয়াল দিতে থাকলে তো কিছুদিনের মধ্যেই এক্কেবারে হিট হয়ে যাব। চলুক আপনার টিউটোরিয়াল। আমরা আছি প্লাস দেওয়ার জন্য।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ;) দোয়া রাইক্কেন, ত্যাংকু ...:)

১১. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:২৩
গুরুদেব বলেছেন: জটিল। তোমার টিউটোরিয়াল মুড যেন অলওয়েজ অন থাকে হের লাইগা তুমার পিছনে পেয়ারসে বুস্টার লাগামু।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: গুরু! তোমার চরনেও পেয়ারসে বুস্টার লাগাই দিলাম... এক ট্রাক ধইন্যা তুমারে ;)

২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: হাসেন ক্যালা! আপনের হাসি বালা পাইলাম.. :)

১৩. ২৩ শে জুন, ২০০৯ ভোর ৫:২৯
আকাশ_পাগলা বলেছেন: দেখায়া দিছেন।
কালকেই ক্লাসে যেয়ে যা একটা ভাব নিব না !!!!

;) ;)

বস, আছেন কেমন ? একটা প্রশ্ন ছিল।

ঐ যে প্রথমকার গিট্টু পদ্ধতি, ওই খানে ত শুধু পরিচিত শব্দগুলো মুখস্ত করা শিখছি। কিন্তু, অপরিচিত শব্দ মুখস্ত করি কীভাবে?

মানে, যেগুলি শুনলে মাথায় কোন অর্থ বা কল্পনা আসে না। মানে, একগাদা সাল ও বিজ্ঞানী বা ফিজিক্সে কোন কিছুর প্রকারভেদের নাম, বায়োলজিতে কোন বিভিন্ন জিনিসপত্রের বৈজ্ঞানিক নাম, বা এমনিই কটরমটর শক্ত ল্যাটিন শব্দ মুখস্ত করার সিস্টেম কী?

আপনার ইমেইল আইডি টা দিবেন?
২৩ শে জুন, ২০০৯ সকাল ১০:৩০

লেখক বলেছেন: ভালা আছি...খবর টবর কি? দিনকাল কেমন যায়? :)

প্রতিটা পর্বেই দেখেন আমি দুইটা বইয়ের নাম এড করে দিয়েছি সেখানে এ সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা আছে... আমি আর এই জন্য নতুন কিছু লিখি নাই...

আমার ইমেইল আইডি আমার প্রোফাইলেই পাবেন, নজর দিয়া দেখেন...;)

১৪. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
আকাশ_পাগলা বলেছেন: এত নিচে দিছেন কেন?


মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠালাম। দেইখেন।
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: রিকোয়েস্ট এক্সেপ্টেড...

২৪ শে জুন, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: ত্যাংকু :)

১৬. ২৩ শে জুন, ২০০৯ রাত ১১:৫৩
অদ্রোহ বলেছেন: বর্গেরটা দারুণ কাজের!
২৪ শে জুন, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: আসলেই তাই... পড়ার জন্য ধন্যবাদ...

১৭. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৬
ট্র্যানজিস্টার বলেছেন: আপনার মেথড সেদিন ঠিকমতো পড়িনি।

মেথডটা একটু চেক করতে পারেন, দয়া করে?

"*এই নিয়মটি কেবল প্রত্থমে একই সংখ্যা থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য, যেমন ৩৫*৩৩ = ১২১৫, ৬৩*৬৫=৪২১৫ এরকম। "

আশ্চর্যের বিষয়,

৩৫*৩৩ = ১১৫৫
৬৩*৬৫ = ৪০৯৫

আরেকটা উদাহরণ: ৩৪ এর বর্গ ১১৫৬.

আপনার মেথড কেন কয়েকটা সংখ্যার জন্যে কাজ করে, কেন করে না সেটা দেখি, তাহলে একটা জেনারেল পদ্ধতি বানানো যেতে পারে।

কোন ভুল হলে ধরিয়ে দেবেন।
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: আসলে ভুল টা আমারই , আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভুলটা ধরিয়ে দেয়ার জন্য, আমি আসলে লেখাটা পুরা পড়ি নাই , যে কারনে ভুল গুলো শুধরানো হয়নি আপনাকে ধন্যবাদ...

১৮. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৮
ট্র্যানজিস্টার বলেছেন: পাইসি।

মনে করেন আপনি ab আর cd গুণ করতে চান। লেখাটা অ্যালজেব্রাইক না, a আর c দশকীয় মান। এখন প্রথম ডিজিট সমান হলে a=c, অতএব সংখ্যাদুটো ab আর ad। ঠিকঠাক অ্যালজেব্রাইকালি লেখলে 10a+b আর 10a+d ... এখন লক্ষ্য করুন

(10a+b)(10a+d)
=100a^2 + 10ad + 10ab + bd

আর আপনার মেথডে পাওয়া যায়

(100)(a)(a+1) + bd
= 100a^2 + 100a + bd

তুলনা করে, আপনার অ্যালগোরিদম কাজ করবে সেইসব সংখ্যার জন্য যেখানে

10ad+10ab = 100a
বা, b+d = 10; যেহেতু a অশুন্য

এজন্য ৩৫*৩৫, ৮৩*৮৭, ৯৪*৯৬ কাজ করবে, ৩৫*৩৬ বা ৯৪*৯৪ কাজ করবে না।

ভুল থাকলে ধরিয়ে দেবেন।
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: আপনার বিশ্লেষন টা অসাধারন...এবং অবশ্যই অনুপ্রেরণা..

হ্যা আপনি ঠিকই লিখেছেন , এবং আমি মুলত এটাই বোঝাতে চেয়েছি, কিন্তু লেখাগুলো কোন কারনে মুছে গিয়েছিলো সে কারনে হয়তো ভূলটা শোধরানো হয়নি আপনাকে আবার ধন্যবাদ জানাই, আর আমার অনাকাংখিত ভূলের জন্যে আমি বিনীত ভাবে দুঃখ প্রকাশ করছি।

ভূল ঠিক করে দেয়া হয়েছে...

১৯. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৮
যীশূ বলেছেন: ভালো জিনিস। কিন্তু ট্র্যানজিস্টারের মন্তব্য পইড়া তো আবার ঘোলাইলাম।
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: ভাইরে ঘোলানোর কিছু নাই ভূলটা আমারই, I am really sorry...:( ঠিক করে দেয়া হয়েছে...

২০. ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২১
দীপান্বিতা বলেছেন: বাপ্‌রে! আমি অংককে খুব ভয় পাই...তবে বুঝিয়েছেন ভাল.....:)
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: অংক কে ভয় পাই বলেই তো সর্টকাট রাস্তা বের করা... আপনাকে ধন্যবাদ।

২১. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৯
চানাচুর বলেছেন: কিছু সমস্যা থাকা সত্ত্বেও চমৎকার পোস্ট। এই টুকুর জন্যই চিরকৃতজ্ঞ আমি। :)
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আমি নিজেকে ধন্য মনে করছি...

২২. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৯
বাগসবানি বলেছেন: লুল তুমারে মিস করা শুরু করার আগেই দেখি পুষ্টান ঝুলাই ফেললা ।
২৩. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৪
বাগসবানি বলেছেন: থুক্কু ভুল লাইন আউরাই ফেলছি । আমি আবার দিনকালের হিসাব মিলাইতে পারি না । আর গণিত দেইখা মাথা ভন কইরা চক্কর মারল ।
২৪. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:১১
বাগসবানি বলেছেন: ৮৫*১১ =? এইখানে একটু ঘাপলা আছে, ৮+৫ =১৩ এখানে কিন্তু ১৩ মাঝখানে বসে উত্তর ৮১৩৫ হবে না, আপনি আগের মতো ৩ কে ৮ ও ৫ এর মাঝখানে বসাবেন আর এই অতিরিক্ত ১ কে ৮ এর সাথে যোগ করে দিন, পেয়ে গেলেন ৯৫৩! এটাই আপনার উত্তর।
এইখানে কি ৯৩৫ হইবো না ।
আমি কনফিউজড :|
২৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আপনার লিঙ্ক টা আমি দিয়ে দিলাম :)


২৭. ৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:৫০
মোঃ মুনজুর মোরেশদ বলেছেন: ভাল পোষ্ট। প্রিয়তে নিলাম।

 

মোট সময় লেগেছে ১.০২৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ