আমার প্রিয় পোস্ট
- একটা দুইটা তিনটা চড়ুই - সমুদ্র কন্যা
- মহানবী (সাঃ) কে নিয়ে কিছু কথা এবং কার্টুনিস্ট আরিফের দুর্ভাগ্য। - নরাধম
- পোকার বসতি - ফারা তন্বী
- সপ্তর্ষীমন্ডল ঝুলে আছে প্রশ্নবোধক হয়ে - সমুদ্র কন্যা
- শূন্যতা আর এক শালিকের গল্প - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- প্রফুল্ল চিন্তার ফড়িং - আন্দালীব
- জন্ম স্তুতি - আকাশ অম্বর
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- মৃত্যুকালে তার বয়স ছিলো তিনশত ছেষট্টি দিন - পাপতাড়ুয়া
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- Our Attitude Defines Life - সোহেল সি এস ই
- মৃত্যু ছাড়া কিছুই নয় - আকাশ অম্বর
- গল্প : রাত - ইশতিয়াক অাহমেদ
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- আমার কালেকশনের যত প্রোগ্রামিং ইবুক
- রোবোটিক্স
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- বার্লিন থেকে কোপেনহেগেন: জলবায়ু পরিবর্তন নিরোধে গৃহীত পদক্ষেপসমূহ - ফারা তন্বী
- টুইট, টুইট, টুইটার (কি করে টুইটার ব্যবহার করবেন) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র - আমড়া কাঠের ঢেকি
- অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি - তানভীর চৌধুরী পিয়েল
- বড় মানুষদের পুচকি কালের ছবি। - টিনটিন`
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ফটোগ্রাফির প্রথম পাঠ - ফয়সাল আকরাম
- ছন্দ নেই অর্থ নেই চার - সাদা কালো এবং ধূসর
- ঈদ উপলক্ষ্যে বিশেষ সঙ্গীতানুষ্ঠান! - হাসান মাহবুব
- পংত্তিমালা - আহমেদ রাকিব
- দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে - তাজা কলম
- অনুবাদ: বব ডিলান এর গান A Hard Rain's A-Gonna Fall - নির্ঝর নৈঃশব্দ্য
- লিলুয়া বাতাস এবং ভাবনার দুই পরী........ - সুলতানা শিরীন সাজি
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- যে ছবিগুলো বার বার দেখতে হবে, সবাইকে ... - অনন্ত দিগন্ত
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- আমার এক চিলতে বারান্দায় টুকরো হয়ে যাওয়া সূর্য আর একটা রঙধনুর গল্প - রুবাইয়াত ইসলাম সাদাত
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- যাপিত জীবনের টুকরো চিত্র এবং তা থেকে উপনিত অনুসিদ্ধান্ত সমূহ - কঁাকন
- অপরবাস্তব-৪ এর জন্য ব্লগারদের লেখা মনোনয়নের আহবান - অপ্সরা
অতঃপর প্রমানিত হইলো - ইহার নাম কুত্তা দৌড়ানী
- অনন্ত দিগন্ত
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- আমাদের সামু আমাদেরই আড্ডা ।আমাদের মন্দে আসবেই একদিন ভালো ।আপনাদের পরামর্শ সাদরে গৃহীত ।সবাই কে ধন্যবাদ - নিবিড়
- তাজা কলমে লিখলাম কত শত না বলা কথা...................আমি এক স্বপ্নকথক - ফারা তন্বী
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- আমি..............নাকি আমার ভালবাসা?? - ফারা তন্বী
- এক মৃত্যুপথযাত্রীর উদ্ধৃতি... - ভেবে ভেবে বলি
- আহ্ নারী ! ওহ্ নারী ! উফ্ নারী ! ... ... ... হায় নারী !!! - আইরিন সুলতানা
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- সোয়াইন ইনফ্লুয়েঞ্জা এ এইচ১এন১/০৯: যা কিছু জানা জরুরি (পর্ব ১) - বিবর্তনবাদী
- পাথুরে ছড়ার জলে, পাহাড়প্রেমী চলে..... - দ্যা ডক্টর
- জরুরি রক্তের সন্ধান - মহসিন০৮
- ফারিনের গল্প (৪): আমি ভবিষ্যৎদ্রষ্টা Cassandra, কেউ শোনে না আমার কথা - ম্যাভেরিক
- *মুভি গাইড* মুভি রেটিং: জুলাই-আগস্টে দেখা মুভি - সাইফ সামির
- The Death of English (LOL), Age, sex, location>> ASL, hru >>>> How Are You ? , Fuck You >>> fuk u , Girlfriend >>> gf , Great >>> Gr8, No problem >> np - বিপ্লব কান্তি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- Dan Brown ৪টি বিখ্যাত ও সংগ্রহে রাখার মতো উপন্যাসের PDF ভার্শন ডাউনলোড করুন - নাফিস ইফতেখার
- কিভাবে করবেন ডিজিটাল পড়ালেখা, - ফিফথ্নিক
- সিনিয়র ব্লগারদের বলছি.............. - ভাবের অভাব
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- একটি উত্তরাধুনিক কবিতা রচনা-প্রক্রিয়া [কবি ও কাব্য সমালোচকদের মতামত সাপেক্ষে] - ম্যাভেরিক
- অন্ধকার - সাদা কালো এবং ধূসর
- পিঙ্ক ফ্লয়েড অথবা সীড ব্যারেট অথবা বাইক! - ছন্নছাড়ার পেন্সিল
- সিগারেট। এলার্জি। মুক্ত করুন নিজেকে। - চয়ন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- মহাকাশ গবেষণা :: SETI@home কিভাবে কাজ করে। - অমাবশ্যার চাঁদ
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-৪ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- তেলরং এ ছবি আকা। - ডিমওয়ালা
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- উইন্ডোজ এক্সপি'র A-Z কমান্ড লাইনের কমান্ড ইন্ডেক্স !! বর্ণনা সহ !! - পাপী
- A Tribute to M.J - রানা
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- রাত আর গিটারের টুংটাং - রুবাইয়াত ইসলাম সাদাত
- যখন কেউ নেই পাশে, তখনই নিজেকে খুঁজে পাই:: লোনস্টারের মাউন্টেইন - রুবাইয়াত ইসলাম সাদাত
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- সুদীর্ঘ ভিডিও যদিও ক্লাসিকাল পর্যায়ের শিক্ষনীয়। - তানজু রাহমান
- কোন ব্লগার কি ধরণের বিষয় নিয়ে পোষ্ট দেন, আসেন একটা জরিপ চালাই
- লুলুপাগলা
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- নিঝুম রাতের সুরের পরী - রুবাইয়াত ইসলাম সাদাত
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (ছয়) - জেমিনি
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় রেসিডেন্ট ভাঁড়
- নাফিস ইফতেখার
- উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে - মাহমুদ সিএসই
- উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা: ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ান ২০% - বিডি আইডল
পর্বঃ২.১ সবার জইন্য দ্রুত গণিত শিখনের পাঠশালা!!!
(গুণন)
২৩ শে জুন, ২০০৯ রাত ১১:১১
পর্বঃ ১ দ্রুত গণিত শিখনের পাঠশালা
![]()
আমি প্রথমত এ ব্যাপারে যথেষ্ট কনফিউসড ছিলাম যে আমি গুণন দিয়া শুরু করব নাকি যোগ দিয়া শুরু করব....
কিন্তু গুনটাই আমার কাছে প্রথমত মজার মনে হয়েছে তাই আমি গুণনের মজার ও একদম বেসিক জিনিসগুলা আপনাদের দেখাইতে চাই..
আসুন তবে শুরু করা যাক....
গুণন
মনে করুন আপনি গুন করবেন ৮ * ৯ = ?
এক্ষেত্রে ৮ ও ৯ এর নিচে একটি করে গোল্লা আঁকুন আমি ব্রাকেট দিয়ে দেখালাম- অনেকটা এরকম-
৮ * ৯
( ).( )
এখন প্রতিটা নাম্বারের সাথে কত যোগ করলে ১০ হবে, ৮ এর সাথে (২) (১০-২=৮) এবং ৯ এর সাথে (১) যোগ করলে ১০ হয় (১০-১=৯) , তাহলে আপনি (২) ও (১) যথাক্রমে ৮ ও ৯ এর নিচে লিখুন...
৮ * ৯
(২).(১)
এখন আপনি খেয়াল করে দেখুন কোনাকুনি ভাবে ৮ থেকে ১ এবং ৯ থেকে ২ বিয়োগ করলে থাকে ৭ (৮-১= ৯-২=৭) আপনি যেদিক থেকেই বিয়োগ করেন না কেন। এই ৭ ই হলো আপনার উত্তরের বামপাশের প্রথম সংখ্যা।
৮ * ৯ = ৭..
(২).(১)
এখন এই ২ আর ১ কে গুন করুন(২*১=২) থাকে, ২, এটা হলো আপনার ৭ এর পরবর্তী সংখ্যা ২ সুতরাং ৭২।
৮*৯=৭২।
আমরা ছোট বেলা থেকে ডান পাশ থেকে যোগ,বিয়োগ,গুন,ভাগে অভ্যস্ত, আমরা লিখি বাম দিক থেকে কিন্তু হিসাব করি ডান দিক থেকে এটা হিসাবের গোলমালে অনেক ভূমিকা রাখে। তাই এখানে প্রয়াস থাকবে কিভাবে বাম দিক থেকেই হিসাব করা যায় এবং অবশ্যই কোন খাতা কলম ছাড়া। আশা করি উপরের ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমরা আস্তে আস্তে এগুবো...
আমরা আরো কিছু উদাহরণ দেখি :
৭ * ৮ = ?
একই ভাবে দেখুন তো ৭ এবং ৮ কে [১০] হতে এদের সাথে আর কত যোগ করা লাগে.. ৭ এর সাথে (৩) (১০-৩=৭) এবং ৮ এর সাথে (২) (১০-২=৮) হলে [১০] হয় এখন সেভাবেই (৩) ও (২) যথাক্রমে ৭ ও ৮ এর নিচে লিখুন...
৭ * ৮
(৩).(২)
কোনাকুনি ভাবে বিয়োগ করুন যেভাবে আপনার সুবিধা {৭-২ } অথবা {৮-৩ } একই আসবে ৫, পেয়ে গেলেন উত্তরের বাম পাশের সংখ্যাটি।
৭ * ৮ = ৫...
(৩).(২)
এখন (৩) ও (২) গুন করেন পেলেন ৬ (৩*২=৬) লাগাই দেন ৫ এর পরে উত্তর হইলো ৫৬ ।
৭*৮=৫৬। এগুলা যারা নামতা জানেনা তারাও পারবো।
আপনে কিভাবে দ্রুত করবেন স্টেপগুলো আবার বলি-
১) প্রথমে যার যার সাথে গুন করবেন ১০ এর থেকে কত কম তা হিসাব কইরা নিচে বসাইলেন অবশ্যই মনে মনে...
২) এবার কোনা কুনি যেকোন একটা হিসাব কইরা দেখলেন কত পাইলেন একই সাথে ঐ মনে করা সংখ্যা দুইটা সরাসরি গুন কইরা পাইলেন যা সেইটা স্টেপ (১) এর সংখ্যার পরে বসাই দিলে পাইয়া গেলেন আপনার উত্তর।
আমি জানি আপনারা ৭*৮ = ৫৬ এইডা জানেন। আপনেদেরকে সিস্টেমের সাথে ধাতস্থ করিয়া নিতেছি...
এবার এইগুলা মনে মনে সিস্টেম অনুযায়ী প্রাকটিস কইরা ফালান-
১। ৯*৮ = ? ২। ৮* ৮ = ? ৩। ৯*৯ = ? ৪। ৯*৬ = ? ৫। ৭*৮ =?
৬। ৫*৯ = ?
উত্তর দেবার প্রয়োজন বোধ করলাম না, যারা উত্তর বাইর করতে পারেন নাই, ক্যালকুলেটর টিপ্যা বাইর কইরা নিয়েন।
আবার ৯৬*৯৭ = ?
যেহেতু এগুলা ১০০ এর কাছাকাছি, তাই আমরা ১০০ থেকে কত কম তা দেখে গোল্লায় বসাব,
৯৬ * ৯৭
(৪)...(৩)
কোনাকুনি বিয়োগাই দেখেন একই পাবেন, (৯৬-৩) =( ৯৭-৪)= ৯৩ বসাই দেন ৯৩।
৯৬ * ৯৭ = ৯৩...।
(৪)....(৩)
এবার ৪*৩=১২ (সরাসরি গুন) , বসাই দেন ৯৩ এর পরে অর্থাৎ ৯৩১২।
৯৬ * ৯৭ = ৯৩১২
(৪)....(৩)
আরেক টা দেখি,
৯৫*৯৮ = ?
৯৫ * ৯৮
(৫)...(২)
কোনাকুনি, (৯৫-২)=(৯৮-৫)= ৯৩ আপনার যেদিক দিয়া সহজ হয় সেদিকে হিসাব করবেন।
৯৫ * ৯৮ = ৯৩...
(৫)...(২)
৫*২=১০,
৯৫*৯৮ = ৯৩১০ সিম্পল!
এগুলা নিজে নিজে প্রাকটিস করেন -
৯৭*৯৫ = ?, ৯৫*৯৫ =? ৯৭*৯৩=? ৯২*৯৯ =?, ৯৮*৯৯=?
না পারলে আমি বুঝাইতে ব্যার্ত ;( ক্যালকুলেটা টিপ্যা বাইর কইরা লইয়েন।
এখন আসেন, দেখি এই নিয়মে ৬*৭ = ?
৬ * ৭
(৪)..(৩)
কোনা-কুনি বিয়োগ = ৬-৩ = ৭-৪ = ৩...
৪*৩ = ১২ তাইলে উপরের নিয়ম অনুযায়ী উত্তর আসার কথা ৩১২, আমি আপনাদের আগেই বলছি নিয়মটার সাথে ধাতস্থ হইয়া নেবার কথা।
এখন ৩+১=৪, অতএব উত্তর ৪২।
যদিও এভাবে করা গেল তবুও সব সময় এটা বোঝা হয়তো সম্ভব নয়, আপনি কখন যোগ করবেন?
এখন আসেন আমরা সাধারন পদ্ধতি শিখবো,
উপরে লক্ষ্য করেন আমি ১০ এবং ১০০ কে ব্যাভার করছি, ১০ বা ১০০ এর সাপেক্ষে কে কত ছোট বা বড় এইটা নির্ধারণের জন্য, এখানে তাই ১০ বা ১০০ হলো মাপকাঠি বা রেফারেন্স।
আমরা রেফারেন্স নাম্বার কে বামপাশে লিখবো, এখন আমরা দেখব যে সংখ্যা গুলিকে আমরা গুন করছি তা রেফারেন্স নাম্বার থেকে ছোট না বড়? ছোট হলে কত ছোট তা নির্ণয় করে আমরা নিচের বৃত্তে মাইনাচ সাইন সহ লিখবো এবং বড় হলে উপরের বৃত্তে পিলাচ সাইন সহ লিখবো। আসেন দেখি আপাতত মাইনাচ গুলারে সাইজ করি-
রেফারেন্স-১০
৯*৯ = ?
[১০]........৯ * ৯
.............(-১)...(-১)
লক্ষ্য করুন, [১০] হলো রিফারেন্স আর (........) ইউজ করছি আমার লেখার এলাইনমেন্টের প্রয়োজনে।
এখন কোনা-কুনি বিয়োগ করেন,
[১০]........৯ * ৯ = ৮....
.............(-১)...(-১)
বিয়োগের ফলে বামপাশের সংখ্যা পেয়ে গেছেন আমি বার বার বামপাশের সংখ্যা উল্লেখ করছি ওটা আসলে দশমিক ঘরের সংখ্যা । সোজা কথায় আপনি ৮ কে রেফারেন্স ১০ দিয়ে গুন করবেন, কিভাবে? সিম্পলি ৮ এর পরে একটি ০ যোগ করে দিন হলো ৮০।
[১০]........৯ * ৯ = ৮০..
............(-১)...(-১)
এখন নিচের ১*১ গুন করলে পাবেন ১ সেইটা ৮০ এর সাথে যোগ করে দেন পেয়ে গেলেন ৮১।
[১০]........৯ * ৯ = ৮০ + ১ = ৮১
.............(-১)...(-১)
কেন রেফারেন্স সিস্টেম ব্যাবহার করতেছি তা আপনাদের উপরে দেখিয়েই দিয়েছি...
এবার ৬*৭ = ?
[১০].........৬ * ৭
.............(-৪).....(-৩)
কোনোকুনি বিয়োগফল ৩, এর সাথে একটি ০ যোগ ৩০ ([১০]গুন করা হলো)
এবার সরাসরি গুন ৪*৩ = ১২, এই ১২ যোগ করেন ৩০ এর সাথে ৩০+১২=৪২।
[১০].........৬ * ৭ = ৩০+১২ = ৪২
............(-৪)....(-৩)
এবার আসেন ১০০ এর কাছাকাছি সংখ্যারে কিভাবে রেফারেন্স ব্যাবহার করে গুন করবেন..
৯৮*৯৩ = ?
[১০০].......৯৮ * ৯৩
.............(-২)...(-৭)
কোনাকুনি, ৯৮-৭=৯৩-২=৯১ এখন এই ৯১ এর সাথে রেফারেন্স ১০০ গুন করবেন পেলেন ৯১০০।
[১০০].......৯৮ * ৯৩ = ৯১০০
..............(-২)....(-৭)
সরাসরি, (২)*(৭) = ১৪
৯৮ * ৯৩ = ৯১০০+১৪ = ৯১১৪ উত্তর।
এবার আসেন যদি নামতা ভুলে যান তাইলে কেমনে কি করবেন-
৯২*৯৩=?
[১০০].........৯২ * ৯৩
............... (-৮).....(-৭)
কোনাকুনি, ৯২-৭=৯৩-৮ = ৮৫ (এক্ষেত্রে বিয়োগ করার একটি সহজ পদ্ধতি হলো, প্রথমে ৯২-১০ = ৮২ পেলেন যেহেতু আপনি ৩ কম নিয়ে ফেলেছেন আপনি ৩ যোগ করুন ৮২+৩ = ৮৫) ৮৫*১০০ = ৮৫০০ , ৮*৭ = ৫৬
[১০০].........৯২ * ৯৩ = ৮৫০০+৫৬ = ৮৫৫৬।
............... (-৮).....(-৭)
এবার মনে করেন, ৮*৭ =? আপনার বের করতে কষ্ট হচ্ছে (ভবিষ্যতের জন্য) তাহলে আপনি এবার একই ভাবে ১০ রেফারেন্স নিয়ে বের করে ফেলুন।
[১০০].........৯২ * ৯৩ =৮৫০০
............... (-৮).....(-৭)
[১০]..........(-২).....(-৩) তাহলে আপনি মনে মনে ৮-৩=৫ বের করে সাথে সাথে ৩*২=৬ অর্থাৎ ৫৬ পেয়েগেলেন যা ৮৫০০+৫৬ = ৮৫৫৬ আপনার উত্তর।
মনে মনে করার সময়: "৯২*৯৩ >> ৮,৭ >> ৮৫০০ এবং ৮,৭>> ২,৩ >>৮৫০০ এবং ৫৬ >>৮৫৫৬ ।
প্রাকটিস , ৯২*৯৫ =? , ৯৫*৯৫ =?, ৯৬*৯৩ =?, ৯৪*৯৭=? ৯২*৯৪=? ৮৮*৯৪=?
আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে শুধু ১০ আর ১০০ রেফারেন্স দিয়ে আমি সব সংখ্যা গুন কেমনে করব? সবুর করেন সবই দেখানো হবে। আগামীতে আমরা দেখব কেমনে, যেকোন রেফারেন্সে গুন করা যায় আপাতত এই টা প্রাকটিস করেন।
এবং মাথার মইধ্যেই সব গুন, যোগ করতে পারার ক্ষেমতা অর্জন করুন।
দোয়া রাইক্কেন![]()
পর্বঃ ১ দ্রুত গণিত শিখনের পাঠশালা
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দ্রুত গণিত ;
প্রকাশ করা হয়েছে: টিউটোরিয়াল বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১১:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অলস ছেলে বলেছেন:
স্যার, ক্ষমতা থাকলে আপনাকে আমার একমাসের সব + দিয়ে দিতাম। এখন টয়লেটে যাই।
লেখক বলেছেন: আমি এই লাইনে আপনের সহপাঠী... ঘুমান... টয়লেটের যাওয়ার জরুরত কি? বিছানার লগে টয়লেট বাইন্দা লইলেই তো পারেন
লেখক বলেছেন: তাইলে থুক্কু দেন... শিখনের কাম নাইক্কা....
আসিফ আরমান বলেছেন:
কি জিনিস শিখালেন গুরু.........আপনাকে সংগ্রামী লাল সালাম......
লেখক বলেছেন: সালাম গ্রহণ করা হইল....
রায়হান(তন্ময়) বলেছেন:
চমৎকার ++++ এবং প্রিয়তে
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
লেখক বলেছেন: এইটা পরে আসতেছে, শেষ লাইন পইড়া দেখেন, এইটা ৫০ কে রেফারেন্স নিয়ে করতে হবে... নজর রাখেন.... পড়ার জন্য ধন্যবাদ।
ঘুমন্ত পথিক বলেছেন:
এমনিতেই চোখ ব্যথা করতেছিল। এখন মাথা ব্যথা শুরু হইবো মনে হয়। আমার মাথাটা খারাপ করার দায়িত্ব আপনারে কে নিতে কৈসে হের নাম জানবার চাই। "টিউটোরিয়াল মুড" ? হা হা হা।
যাই হোক, জট্টিল লাগলো। আপনি শিক্ষক মানুষ, দোয়া দিয়ে কী করবেন? বরং আমাদের জন্যই দোয়া কৈরেন যেন আপনার শিক্ষা সহজে গ্রহণ করতে পারি।
লেখক বলেছেন: জ্বী জনাব, ঝাতির প্রেয়োজনে টিউটোরিয়াল মুডে আছি, খালি টিউটোরিয়াল দিতাচি...
আপনার কমেন্টরে ভালা পাইলাম, আপনেরে ধইন্যা...
আচ্ছা আমার একটা কুচ্চেন, আপনার নাম ঘুমন্ত পথিক কেন? মানে কি যে পথিক ঘুমাইতেছে, নাকি যে পথে পথে ঘুমায় কুনডা? ![]()
স্বপ্ন নীল বলেছেন:
চালাইয়া যান.......আমরা শিখতে আছি।
লেখক বলেছেন: আপনেরা সাথে থাকেন , আপনেরাও শিখেন আমিও শিখি... ![]()
লেখক বলেছেন: আস্তে....আস্তে...সব এক সাথে শিক্যা ফালাইতে চান?
লেখক বলেছেন: আপনি যদি ৯৯*৯ গুন করতে চান তাইলে ১০০ রে রেফারেন্স নেন-
[১০০]....৯৯ * ৯
(-১) (-৯১)
কোনা কুনি- (৯৯-৯১)=(৯-১) = ৮
৯৯*৯= ৮... সরাসরি গুন= ৯১*১=৯১
৯৯*৯=৮৯১ উত্তর।
আর ৯৯৯*৯৯ এইটা ১০০০ এর রিফারেন্সে করতে হবে যেহেতু আমি সেইটা দেখাই নাই তাই সমাধান দিলাম না।
একলিম বলেছেন:
শ্রাবনের ফুল ভাই অনেক সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ।শ্রাবনের ফুল ভাই আমার দুন চোখে ঘুম আসে না কেন ।
লেখক বলেছেন: ত্যাংকু...
কেন কি হইছে..চোখে বেশী কইরা পানি ঢালো... চউখ্খে ধান্ধা লাগছে মনে হয়... ![]()
পান্হপাদপ বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: ধইন্যা....
রথে চেপে এলাম বলেছেন:
জিনিসটা তো জটিল লাগছে। পিলাচ। প্রিয়তে নিয়া গেলাম। কামে লাগব।
লেখক বলেছেন: আপনেরে কচি কচি ধইন্যা পাতা...![]()
আকাশ_পাগলা বলেছেন:
ওরে ভাইরে এইটা কী দেখাইলেন !!!!!!!!!!আপনারে এখন থেকে লিংকে রাখব।
চরম দেখালেন ভাই।
লেখক বলেছেন: যাউক ঝাতির উপকারে আসলেই আমি খুশি..![]()
লেখক বলেছেন: আপনেরে ধইন্যা....![]()
আপনের ব্লগে যাইয়া ছোটখাটো একটা বাড়ি খাইলাম, পুরা হোয়াইট বোর্ড বানাইয়া রাখছেন... ![]()
কষ্টের নদী বলেছেন:
অনেক মজা লাগলো...স্যার আমি ও একটু ট্রাই করলাম, দেহেন তো হইছে কিনা...................২৫ * ২৬ .............. রেফারেন্স= ৩০
(-৫) (-৪)
২৫-৪ = ২৬-৫= ২১
২১*৩০= ৬৩০ ( ক্যালকুলটর এর সাহায্য নিয়ে)
৬৩০ + (৪*৫) = ৬৫০
২৫*২৬= ৬৫০ ( ক্যালকুলটর এর সাহায্য নিয়ে)
এক গুন নিয়ে ই এত নিয়ম হইলে তো পাগল হইয়া যামু
লেখক বলেছেন: ২১*৩০= ৬৩০ ( ক্যালকুলটর এর সাহায্য নিয়ে)
আপনাকে ২১*৩০=৬৩০ ক্যালকুলেটরের সাহায্য নিতে হলো কেন? ৩*২১=৬৩ সাথে একটি ০, ৬৩০ এবার ৬৩০+৪*৫ = ২০ >> ৬৩০+২০=৬৫০
আমি এখানে চেষ্টা করেছি যাতে ক্যালকূলেটর না মাথা দিয়েই সব হিসাব করা যায় আপনি প্রাকটিস করুন দেখবেন হিসাব আপনার কাছে কোন ব্যাপার না, খালি একটু সিসটেমিটিকাল আগাইতে হবে.. আপনাকে প্রথমেই ভাবতে হবে আমি ক্যালকুলেটর ব্যাবহার করব না।
আমি চেষ্টা করে যাচ্ছি অনেকটা পারছিও
এখন আপনাদের পালা।
একলিম বলেছেন:
আপনি টিক বলেছেন শ্রাবনের ফুল ভাই আমার চোখে ধান্ধা ই লাগছে ।
লেখক বলেছেন: কি সমস্যা হইছে... খুইল্লা কও, বুকে চাইপ্পা রাখলে দম আটকাইয়া পটল তোলবার পারো...
ম্যাভেরিক বলেছেন:
ব্যাপক প্রচেষ্টা ও মমতার দরুন পোস্টে সশ্রদ্ধ +।
লেখক বলেছেন: আমি আপনার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি আমার পোষ্টে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য।
৬ আর ৭ এর গুণের সময় যে সমস্যাটা দেখা দিলো সেটাকে সম্ভবতঃ গুণফলের মোট অংকের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে এরকম একটা বাড়তি তথ্য ব্যবহারের মাধ্যমে সমাধান করা যায়
লেখক বলেছেন: আরে শিয়াল পন্ডিত যে, কি সৌভাগ্য আমার!
হ্যা আপনি ঠিক বলছেন , আবার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো উত্তররের সঠিকতা নির্ণয়.. আগামী পোষ্টে দেখানোর চেষ্টা করব।
গুরুদেব বলেছেন:
পুলাডার পোস্ট ভালা পাই।
লেখক বলেছেন: গুরুজী আপনারে ধইন্যা দিয়া বরণ করলাম....![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
বন্ধু মোর, এহেন উচ্চমার্গীয় এবং শিক্ষনীয় ব্যাপার অতি সহজে, তদুপরি আকর্ষনীয় উপায়ে প্রদর্শন করিবার জন্যে যোগ নহে, গুণের বন্যায় ভাসাইয়া দিলাম। এহেন রচনা আরো আসিবে, তাহাতে দেশ, থুক্কু, ব্লগ উপকৃত হইবে, এ আশা রাখি।
লেখক বলেছেন: বন্ধু বর, এহেন সুশ্রী বক্তব্যে আমি যারপরনাই পুলকিত অনুভব করিতেছি, ভবিষ্যতের কথা বলিতে পারি না...তবে আপনারা সহিত থাকিলে আমি সামনে আগাইতে পারিব বলিয়া আমার দৃঢ় বিশ্বাস... আপনারে এইমাত্র গজিয়া ওঠা কচি ধইন্যা পাতা উপঢৌকন দিলাম, গ্রহণ করুন...
লেখক বলেছেন: দিয়া দেন, কি আছে জীবনে...
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
সর্বদা পাশেই আছি বন্ধুবর। আগাইয়া চলুন। আপনার পাঠানো ধইন্যাপাতা অদ্য রুইমাছের সহিত রান্না করিব।
লেখক বলেছেন: পাশে আছেন জানিয়া ডাবল পুলকিত হইলাম, আদা,রসুন,পেয়াজ,কাঁচা,ঝাল,শাক-শব্জী রুই মাছ রন্ধনে যা যা লাগে আপনার পাশে আছে আশা করি... আপনার রন্ধণ শুভ হউক
অফটপিক : দেশে আইসা বিয়া কইরা নিলেই তো পারেন আপনার কষ্ট আমার আর সইহ্য হয় না ![]()
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, আমার পোষ্ট পড়বার জন্য, উপকারে আসবে বলে আমার মনে হয়। ভাল থাকবেন... ![]()
উড়ুউড়ু বলেছেন:
স্যার, অনেকেই আপনারে +/- দেবার চেষ্টা করতাছে! শিক্ষকের প্রতি শ্রদ্ধা উঠে যাচ্ছে দিন দিন...এই জাতির কি হবে বলেন? পরীক্ষায় আমারে কিছু দিয়েন....
লেখক বলেছেন: দেখুন আমি কিন্তু যা টিউটোরিয়াল দিচ্ছি এগুলো নিজের শেখার খাতিরেই, বলতে পারেন যতটুকু শিখছি ব্লগে প্রকাশ করতেছি, আমারে স্যার বলিয়া লজ্জা দিবেন না
তয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা উঠে যাচ্ছে এ কথা ঠিক...
ঝাতি আপাতত ব্রেইন ট্রিটমেন্ট নিতাছে... দেখা যাইক ঝাতির ঠেলা কতদূর ![]()
আপনারে ধইন্যা দিলাম... পাখিডারেও এট্টু দিয়েন, বড়ই চুইট...
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ... নতুন পর্ব সামনে পাবেন আশা রাখি।
চানাচুর বলেছেন:
ভাই আপনার এর ঋণ আমি কিভাবে যে শোধ করবো! আজকে সকালে নামতার খাতা বানাইছিলাম আমি আশা করি আপনার কাছে অনেক কিছু পাবো।
লেখক বলেছেন: নেক্সট পোস্ট রেডি করতেছি...পোষ্টে উপকৃত হলে অবশ্যই আমার ভাল লাগবে...
চানাচুর বলেছেন:
শেষে এসে হতাশ হলাম।62*67= কি হবে?
লেখক বলেছেন: হতাশ হলে তো চলবে না... সমাধানের বিবরণ পরের পর্বে পাবেন আপাতত সমাধানটা নিন, রিফারেন্স ৫০
........(+১২)..(+১০)
[৫০]......৬২ * ৬০
কোনাকুনি, ৬০+১২ =৭২=৬২+১০।
........(+১২)..(+১০)
[৫০]......৬২ * ৬০ = ৭২ এটিকে ৫০ দিয়ে গুন করার থেকে ১০০ দিয়ে গুন করুন এবং ২ দিয়ে ভাগ করে দিন তাহলে সহজ হবে, ভাগ করবেন এভাবে, (৭০+২)/২ = ৩৫+১=৩৬, এই ৩৬ কে ১০০ দিয়ে গুন করুন ,৩৬০০,
এবার ১২*১০=১২০+৩৬০০ = ৩৭২০। আপনার উত্তর।
তবে আপনি যদি ইচ্ছা করেন ৫০ দিয়েও গুন করতে পারেন এটা আপনার পারদর্শীতার উপর নির্ভর করে।
লেখক বলেছেন: কেনু? কি হইছে আপি? ![]()
লেখক বলেছেন: আউলা আপি বলতো ২৫ এর বর্গ কত? ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: জেরি পু আংরেজী ভাংগাইতে পারিনা, রাগৈছো নি? না আংরেজীতে গাইল দিছো...আংরেজী বুজি না আফসুস!! ![]()
লেখক বলেছেন: ![]()
তবে আমি এমন কিছু একটা নিজে থেকেই করতাম
আমার টা মনে হয় একটু ফানি হবে ।
যেমন ৭২ * ৭ করতে গেলে
৭২ +৮ যোগ করে সহজ শূন্য সংখ্যা করে নেই ।
এর পর ৮০ * ৭ এর বেলাই তো সহজ ই ৮ * ৭ = ৫৬
০ এর জন্যে ৫৬*১০ = ৫৬০
এইবার অতিরিক্ত ৮ বাদ দিতে হবে। ৮ * ৭ = ৫৬
৫৬০ - ৫৬ = ৫০৪ উওর ।
আমি এটা নিজেই বের করেছি ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তোমার পদ্ধতিটা কি তোমার নিজেরই বের করা ?
লেখক বলেছেন: আপনার পদ্ধতিটা চমৎকার ![]()
নারে ভাই, এইগুলান আমার পদ্ধতি না, নেট ঘাইটা পাওয়া ![]()
জাকি ফারহান বলেছেন:
এই পোস্ট মানুষ, মাইনাচ দেয় ক্যামতে???
লেখক বলেছেন: আসলে যারা মাইনাচায় কুনো পোষ্টই তাদের কাছে মাফু পায় না...আফসুস এইডা নিয়া টেনশন নেউয়ার কিছু নাই ![]()
লেখক বলেছেন: ![]()
বাংগালী বলেছেন:
পিলাস দিলাম
লেখক বলেছেন: ঠাংকু ঠাংকু
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















