সময়, নিরন্তর ছুটে চলা ,অজানা অবকাশ..
স্মৃতি, চেনা আবেশ, অজানা দীর্ঘশ্বাস..
রং, অদ্ভুত আল্পনা, স্বপ্নের বুনন..
স্বপ্ন, আঁধারের প্রদীপ, আলোতেও দহন..
আকাশ, অসীম জগত, সীমাবদ্ধ চোখ..
শূণ্য, একই সাথে অনন্ত, তারপরেতে নাই..
এলোমেলো, জানিনাদের দল...
আমি, কখনো বা জীবন্ত কখনো বা ঘুমন্ত.. মাঝে কিছু শূণ্যতা, সাথে একটি আকাশ, কিছু স্বপ্ন, রং, স্মৃতি ঘিরে রেখে সময় সাথে জড়িয়ে সব এলোমেলো, এলোমেলো ... এলোমেলো ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

