৮ বছর বয়সী শিশু তারিন। নির্মমভাবে ধর্ষিত হয়ে ৩দিন নির্মম মরণ যাতনায় ভুগে অবশেষে চিরবিদায় জানায় পৃথিবীকে। শিশুটির পিতা দিনমজুর চান মিয়া থানায় মামলা করতে গেলে অবশেষেও মামলা হয় না। কিন্তু অবশেষে একটি মৃত্যু হয়! একটি ফুল ঝড়ে যায়। কারও যেন দেখার নেই। হায়রে বিবেক!! হায়রে দেশ! হায়রে জাতি.......
জামালপুর সদরের জামতলী গ্রামের দিনমজুর চানমিয়ার ৮ বছরের শিশু কন্যা তারিনকে গত শুক্রবার ধর্ষণ করে একই গ্রামের হারুন নামে এক যুবক। যুবকের বয়স কুড়ি-বাইশ হবে। শিশুটিকে অসুস্থ অবস্থঅয় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শিশুটির জন্য যে উন্নত চিকিৎসার প্রয়োজন তা দিতে ব্যর্থ দিতে দিনমজুর চান মিয়া। তাই বাড়িতে রেখেই গ্রাম্য কবিরাজ দিয়ে চলছিল চিকিৎসা। কিন্তু গুরুতর অবস্থায় পৌঁছে যাওয়া ছোট্ট ফুলের মত শিশুটি সেই হাতুড়ে চিকিৎসায় সেরে উঠতে পারেনি। ৩দিন নিদারুণ যাতনা ভোগ করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে নেয় আজ সোমবার ভোরে।
এদিকে ঘটনার পর মামলা দায়ের করতে গেলে স্থানীয় থানা নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ মামলাটি গ্রহণ না করে তাকে ফিরিয়ে দেন।
সদর থানায় ০৯৮১-৬৩০২৫, ০৯৮১-৬৩০২৬ এই দুটি নাম্বারে কয়েকবার ফোন করেও ইনচার্জ আব্দুল আজিজের ব্যক্তিগত নাম্বারটি আমি পাইনি। থানা থেকে বার বার বলা হয়েছে তিনি থানায় নেই।
এ ব্যাপারে জামালপুর পুলিশ সুপারের সাথে দুপুরে ০১৭১৩-৩৭৩৫৩৮ নাম্বারে যোগাযোগ করলে তিনি আমাকে বলেন, ধর্ষককে খুব শিঘ্রই গ্রেপ্তার করা হবে।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক দুপুরে জানান, ইনচার্জ আব্দুল আজিজ ও মামলা নেওয়া প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। তবে সন্ধ্যায় তার সাথে কথা হলে এসপি বলেন, আব্দুল আজিজকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অবশেষে শিশুটি মারা গেল ; অবশেষে মামলাটি হয়নি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।