জুলিয়ান অ্যাসাঞ্জ। এক নামেই যিনি বিখ্যাত। আবারও এসেছেন শীর্ষ আলোচনায়। তবে প্রসঙ্গটা ভিন্ন। রাশিয়ান সংবাদমাধ্যম আরটিতে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ফেসবুক, গুগল এবং ইয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দামাধ্যম বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন।এরই মধ্যে তার এ মন্তব্যে বিশ্বব্যাপী আলোচনার ঝড় বইছে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, ইতিহাসের সবচে শক্তিশালী গোয়েন্দামাধ্যম হিসেবে ফেসবুক এরই মধ্যে অনেক তথ্য আবিষ্কার করেছে। আরও অনেক তথ্য অনুসন্ধানে চলেছে গোপন সব কারিগরি তৎপরতা।
এ তিন গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বিশ্বের বহু মানুষের ব্যক্তিগত তথ্য, সম্পর্ক, নাম, ঠিকানা, বসবাসের স্থান, মোবাইল নম্বর এমনকি যোগাযোগমাধ্যম সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে।
অ্যাসাঞ্জ বিশেষভাবে উল্লেখ করেন ফেসবুক যখন বিশ্বব্যাপী সমালোচনা তোপে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এ সাইট বন্ধ করলেও ফেসবুক সাইটে উইকিলিকসের যে লিঙ্ক ছিল তা অব্যাহত রাখা হয়। এটি একটি বৈরী নীতির উদাহরণ।
গুগল এবং ইয়াহুর গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জুলিয়ান বলেন, গুগল এবং ইয়াহুর প্রথম পৃষ্ঠাতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির লিঙ্ক দেওয়া আছে। এ লিঙ্কের মাধ্যমে এ সাইটে প্রবেশকারীদের তৎপরতা নজরদারি করেছে ইউএস গোয়েন্দা সংস্থাগুলো।
উল্লেখ্য, অ্যাসাঞ্জ তার এ সাক্ষাৎকারে কখনই বিশ্বের শীর্ষস্থানীয় আরেক জনপ্রিয় সামাজিক সাইট টুইটারে নাম কোড করেননি।
যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন কূটনৈতিক উদ্দেশ্যসাধনে ফেসুবককে কখনও ইতিবাচক কিংবা নেতিবাচক হিসেবে উপস্থাপন করেছে। যার নেপথ্যে উদ্দেশ্য ছিল প্রতিটি কাজে সাধারণ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। এর ফলে বিশ্বব্যাপী বৈরী সমালোচনা থেকে যুক্তরাষ্ট্র নিজের গাঁ বাচিয়ে চলেছে।
সামাজিকমাধ্যম ফেসবুকের প্রতিটি গ্রাহক তার বন্ধুকে এ সাইটে অ্যাড করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোপন দলিল তৈরি করতে পরোক্ষভাবে সাহায্য করেছে বলে জুলিয়ান অ্যাসাঞ্জ আরটি সংবাদমাধ্যমকে জানান।
সব মিলিয়ে গুগল, ইয়াহু এবং ফেসবুকভিত্তিক নতুন এ তথ্য আবারও উইকিলিকসকে বিশ্বের শীর্ষ আলোচনায় নিয়ে এসেছে। বিশ্বের বহু গণমাধ্যম এখন এ অভিযোগের সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগেছে। সূত্র : আরটি
ইয়াহু, গুগল ও ফেসবুক মার্কিন গোয়েন্দামাধ্যম!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।