আমার প্রিয় পোস্ট

বলতে বলতে সবই বলা শেষ তবু...

৯/১১ এর পর নতুন শব্দ ২৬/১১, তারপর...

২৮ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৪

শেয়ারঃ
0 0

৯/১১ এর পর নতুন শব্দ ২৬/১১, তারপর... |||| আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদের দুনিয়াতে দুটি অধ্যায়ের সংযোজন হয়েছিল৷ একদিকে ছিল সন্ত্রাসের দিন ও মাস দিয়ে ব্যাখ্যা আর জঙ্গি হানার নতুন কৌশল৷ এই ৯/১১নিয়ে বেশ চলছিল৷ এরপরে ওই হিন্দি ফিল্মের সিক্যুয়ালের ধাঁপে এল ২৬/১১ ! এবার কিন্তু একেবারে অন্য কায়দায় হানা দিল জঙ্গিরা৷ গুজরাটের উপকুল দিয়ে অত্যন্ত সন্তপর্ণে চলে এসেছে দক্ষিণ মুম্বাইতে৷ তারপরে এক জাযগায় বসে খানাপিনা৷ তারপরে ছোটছোট দলে ছড়িয়ে পড়া অভীষ্ট লক্ষ্যের দিকে৷ লক্ষ্যের মধ্যে দুটি পাঁচতারা হোটেল, হসপিটাল, রেল স্টেশন, বাস টার্মিনালসহ বেশ কিছু জায়গা৷ এরপরে বুধবার রাত ৯.৪৫ মিনিটের কিছু পরে শুরু হয়ে গেল অবিশ্রান্ত গুলি বর্ষণ ও গ্রেনেড হামলা৷ বেশ কিছু সময় এভাবে চলার পর তারা ফিরে গিয়েছিল দুই পাঁচ তারা হোটেলে৷ এরমধ্যে ৩ ভাগে নিয়ন্ত্রণ বেশ শক্ত করে ফেলেছিল জঙ্গিরা৷ সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের মুখ ও তার কাজ কর্মের পদ্ধতি৷ একরকম সমস্থ সংগঠনকে অনেকটা পেছনে ফেলে নতুন করে উঠে এসেছিল ইন্ডিয়ান মুজাহিদিনের নাম৷এবার আবার ডেকান চার্জস৷অনেকটা ক্রিকেটের দলের মতো নাম৷ তবে ২২১ গজ নয় এদের পরিধি ছড়িয়ে আছে দুনিয়া জুড়ে৷কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসের ছায়া দীর্ঘতর হচ্ছে৷ সরকারী হিসাবে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে৷কোথায় শেষ কেউ জানে না৷ এক প্রাক্তণ উচ্চ পদস্থ সেনা অফিসার জানিয়েছেন যে ভাবে সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসের চিত্রটা বদলে যাচ্ছে তা আগামী দিনে ভয়ানক অবস্থা তৈরি করবে৷ এমন কি বুঝে ওঠার আগে জঙ্গি হানা হতে পারে যে কোন জায়গায়৷হয়ত আবার কিছু দিন বাদে নতুন এক দিন দিয়ে চিহ্নিত হবে সন্ত্রাসবাদের নতুন নমুনা৷ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পর্যটকদের কাছে জনপ্রিয় অভিজাত হোটেল তাজমহল ও ওবেরয় ট্রাইডেন্ট, ছত্রপতি শিবাজি রেল স্টেশন, কামা হাসপাতাল ও একটি মার্কেটের রে¯েÍারাঁসহ ১১টি স্থানে গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯:৪৫ থেকে চালানো ধারাবাহিক রক্তক্ষয়ী হামলার দায়িত্ব স্বীকার করেছে ডেকান মুজাহিদিন নামে একটি জঙ্গি গ্র“প। সূত্র : ইন্টারনেট, এনডিটিভি। Click This Link

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪৬
মুকুট বলেছেন: যেভাবে শুরু হয়েছে, একসময় ৩৬৫দিনই বুকড্ হয়ে যাবে! :|
২. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:০৯
রাফা বলেছেন: এখন সমুলে উৎপাটিত না করতে পারলে ; যে কোন সময় যে কোন স্থানেই হামলা হতে পারে ভবিষ্যতে।
সন্ত্রাসী ও জঙ্গীরা ধ্বংশ হোক।
৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫২
সাদা কাগজ বলেছেন: যেভাবে শুরু হয়েছে, একসময় ৩৬৫দিনই বুকড্ হয়ে যাবে! +++++++++++
৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫২
কৌশিক_বিশ্বাস বলেছেন: সময়ের সাথে সব কিছুই বদলায়, সন্ত্রাসবাদের চেহারাও যে বদলাবে তাতে আশ্চর্য নেই। আর, খুব বেশী যে বদলেছে তা কিন্তু নয়। মানুষ বেশী জানতো সন্ত্রাসবাদী হামলা মানেই বোমা ফাটানো। গতকাল প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল শঙ্কর রায়চৌধুরী জানিয়েছেন যে এই নতুন চেহারা কিন্তু সেনাবাহিনীর কাছে নতুন কিছু নয়, তার কারন এতে তারা দেখতে পেয়েছেন রনকৌশল হিসেবে সেনার কৌশলই ব্যাবহার করা হয়েছে। সেনার ভাষায় জঙ্গিরা CQB অর্থাৎ ক্লোজড কোয়ার্টার ব্যাটল পদ্ধতিতে এইটা করেছে, যার সাথে কার্গিল যুদ্ধের কৌশলের অনেক সামঞ্জস্য। তিনি জানিয়েছেন যে এখানে কেবল পোশাকের তফাৎ, এছাড়া আর কোনোই পার্থক্য নেই। এরা যে সেনাবাহিনী দ্বারাই প্রশিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই।

জঙ্গিবাদ নিয়ে বিশেষ রিসার্চ করেন যারা, তাদের মধ্যে থেকে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ডেকান মুজাহিদিনের এই ধরনের আক্রমণ সংগঠিত করার শক্তি কিম্বা পারদর্শিতা নেই। এইটা একেবারেই সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত নাহলে সম্ভব হবেনা।

জঙ্গিদমনে বহু ঘন্টা সময় লাগলো এইবার। কারন এইবারে ছিল বন্দি মুক্ত করার অক্লান্ত প্রচেষ্টা, যাদের মধ্যে অনেকেই বিদেশী নাগরিক ছিলেন। তবে, আমার মতে, কর্তৃপক্ষের অনেক গাফিলতিতেই বেশী দেরী হল। ভারতে অনেকগুলি আধাসামরিক ও সামরিক বাহিনী আছে, সবাই তাদের নিজ নিজ পদ্ধতি প্রয়োগ করে করে অনেক দেরী করেছে। এই পরিস্থিতি বহু আগেই সেনার হাতে দিয়ে দেওয়ার দরকার ছিল যা করেছে অনেক দেরীতে। এর ফলে জঙ্গিরা পেয়েছে প্রচুর সময়। বেড়েছে মৃত্যুর হার।

সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হবেনা কোনোদিনই, কারন রাজনৈতিক ও কূটনৈতিক বাধাবন্ধন। আমেরিকা যতো সহজেই যুদ্ধ ঘোষণা করতে পেরেছিল, কারন আমেরিকা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা কেউ পরমানু ক্ষমতাধর অবস্থায় ছিলনা। কিন্তু এই অঞ্চলে ভারত একাই পরমানু শক্তিধর দেশ নয় এটা ভুলে গেলে চলবেনা।
৫. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
নিপাতনে সিদ্ধ বলেছেন: ইসলামী সন্ত্রাস যে কবে শেষ হবে, পৃথ্বিবী থেকে এই মহাপাপ যে কবে বিদায় হবে তার খবর কে দেবে কে জানে। ইসলাম মানে নাকি শান্তি !!!! what a bad joke !!!!

শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানরা ইসলাম ও ত্যাগ করুন ও যার যা অন্য ধর্ম ভালো লাগে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, কনফুসিয়ান সেই ধর্ম গ্রহন করুন।
৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
ধীবর বলেছেন: নিপাতনে সিদ্ধ, আপনার ধারণা অন্য কোন ধর্মে সন্ত্রাসবাদি নেই? এ ধরণের উদ্ভট কথা শিখেছেন কোথায়? সন্ত্রাসিদের কোন জাত নেই, অন্তত এই কথাটা বিশ্বাসে রাখুন।
৭. ২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
মুকুট বলেছেন: @নিপাতনে সিদ্ধ , আপনি শিউর, সকল সন্ত্রাস ইসলাম ধর্মের তথাকথিত অনুসারীদের????

 

মোট সময় লেগেছে ৪.৬১৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শ্রীমতি@জিমেইল.কম
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ