স্পর্ধা-র সীমা ভেঙ্গে পাবলিক সার্ভেন্টরা পাবলিক রিপ্রেজেন্টিটিভ কে বরখাস্তের ক্ষমতা চায়: এবার আমলারা চান জনপ্রতিনিধিদেরকে নিয়ন্ত্রন করতে
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪১
কম্পিউটার পর্দায় পত্রিকার খবরে পেলাম, এবার ডিসিরা চেয়ারম্যানদেরকে বরখাস্ত করার ক্ষমতা চান। অনেক চিন্তাশীল ব্যাক্তি বলে থাকেন অধিকাংশ আমলারাই ক্ষমতালোভী, দুর্নিতীবাজ এবং দেশটার আজকের এই করুণ পরিণতির জন্য তাদেরকে অনেকাংশেই দায়ী করা হয়। তবে যে যাই বলুক, আমলাদের উপর রচনা লিখতে আমার কখনও ভালো লাগে নি তাই ভুমিকা না টেনে সরাসরি কয়েকটি প্রাসাংগিক প্রশ্নে আসি:
১) জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করার ক্ষমতা চেয়ে তারা পরোক্ষভাবে জনগনকে বরখাস্ত তথা জমিদারি মনোভাব পোষণ করে কি?
২) অনেক বলেন ডিসি নামের বাংলা অর্থটা জেলা প্রশাষক করাটা সঠিক না কারণ এতে করে ডিসিদের মধ্যে শাষক ভাবটা জন্ম নেয়। তাদের এই দাবির মধ্যে সেরকমই কোন মনোবাভ প্রকাশ পেয়েছে কি?
৩) ডিসিদের যদি এই ক্ষমতা দেওয়া হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনে কোটি কোটি টাকা খরচ না করে সরাসরি প্রশাষনিক ক্যাডারে সরকারি নিয়োগের মাধ্যমে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া যুক্তি সংগত নয় কি? (এতে করে অনেক বেকার সমষ্যারও সমাধান হবে)
৪) যদি বলা হয় ল-ইন-অর্ডার ঠিক রাখার জন্য তাদেরকে সাময়িক বরখাস্ত করার ক্ষমতা দেওয়া যেতে পারে, তাহলে ব্যাপারটা শিয়ালের কাছে মুরগী বন্দক দেওয়ার মত নয় কি? (কারণ আমলারা এ পর্যন্ত উল্লেখযোগ্য কোন অবদান রেখেছে বলে অনেকর কাছেই মনে হয় না)
৫) কিছুদিন পরে সচিবরা সাংসদদেরকে বরখাস্ত করার ক্ষমতা চায়বে কি?
বুঝলাম জনপ্রতিনিধিরা অনেক সময় অন্যায় কাজ করে থাকে কিন্ত সেটি সম্পুর্ণ ভিন্ন ইস্যু। আমার কাছে তাদের (আমলাদের) দাবিকে অযোক্তিক এবং ক্ষমতালোভির বহিপ্রকাশ-ই মনে হয়েছে। তারা এখন মনিবের চোখ অন্ধ না হতেই মাছের মাথাটাকে খেতে চাইছে।
আররে আগে মনিবের চোখটাকে তো অন্ধ হতে দাও তারপরেই না হয় বিড়াল থেকে হুলোবিড়াল হও।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমলা ও স্থানীয় সরকার প্রশাষণ, আমলা ও স্থানীয় সরকার প্রশাষণ ;
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুমম..............ক্ষমতার ভাগাভাগিতে কে হারতে চায় বলুন।
হক মাহবুব বলেছেন:
আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই।ক. সেক্রেটারী-র উপরে একটি সুপার সেক্রেটারী চাই যারা মন্ত্রী -প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট কে সাময়িক বরখাস্ত করতে পারে।
অথবা
খ. মন্ত্রী/প্রধানমন্ত্রী/রাস্ট্রপতি এসকল পদের জন্য নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব দেয়া হোক প্রয়োজনীয় লিখিত/মৌখিক/স্বাস্থ্যপরীক্ষা-র মাধ্যমে যোগ্য পদাধিকারী নির্বাচনের।
বাংলাদেশের যাবতীয় ক্ষমতা এসকল আমলাদের দিলেও তাদের চাহিদার ঘাটতি পড়বে আমার ধারণা।
আস্পর্ধা-র সীমা যখন ভেঙ্গে যায় তখন পাবলিক সার্ভেন্টরা পাবলিক রিপ্রেজেন্টিটিভ কে বরখাস্ত করতে ক্ষমতা চায়। কিন্তু কথা হলো, কৈ মাছ খাওয়ার আগে কাঁটা বেছে খাওয়া ভালো । অন্যথায় গলায় আটকালে তখন গলার নলী শুদ্ধ বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে।
আপনাকে ধন্যবাদ বিষয়টি নিয়ে লেখার জন্য।
লেখক বলেছেন: অসম্ভব সুন্দর পর্যবেক্ষন। ধন্যবাদ জানাবোর ভাষা নেই। আপনার লেখা থেকেই এই লেখার শিরোনামটা পরিবর্তন করা দিলাম।
কিছু মনে করলেন কি??
ধীবর বলেছেন:
জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের প্রার্থী থেকে মার্কার প্রতি বেশি দুর্বলতা থাকার কারণে, আমলারা মাথায় চড়েছে। আর চড়বে নাই বা কেন? আমলাদের সিংহভাগই উচ্চ শিক্ষিত। পক্ষান্তরে মন্ত্রি বা এম পিদের বেশিভাগই অশিক্ষিত মুর্খ। তাই অশিক্ষিত মুর্খদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেয়াটাই উচিত হবে।
লেখক বলেছেন: জনপ্রতিনিধিদের কি ধরণের যোগ্যতা থাকতে হবে সেটা অবশ্যই ভেবে দেখার আছে বৈকি। তাই আমি লেখাতে উল্লেখ করেছি, সেটি সম্পুর্ণ ভিন্ন ইস্যু।
জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের প্রার্থী থেকে মার্কার প্রতি বেশি দুর্বলতা থাকার কারণে, আমলারা মাথায় চড়েছে। এ ব্যাপারে কঠিন একমত।
ধীবর ভাই আমার নাদান লেখায় কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আলী-হায়দার বলেছেন:
বাংলাদেশের আজকের দুরবস্থার জন্যে আমি রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বেশি দায়ি করবো। এরা এখন আর মানুষের পর্যায়ে পড়ে না। আপনি বিভিন্ন সরকারি দপ্তরে যান। এদের কালোজিভ কতো লালায়িত তা' আপনার চোখে পড়বে।
লেখক বলেছেন: ঠিক বলেছেন। রক্ষক হয়ে ভক্ষক এবং জনগনের অধিকার হরণে এরাই সবচেয়ে সিদ্ধ হস্ত।
শয়তান বলেছেন:
বাংলাদেশে গনতন্ত্র হাটছে উল্টোদিকে ।
লেখক বলেছেন: তাহলে চলুন সবাই উল্টা হাটি, তাহলেই তো সোজা হয়ে গেল।
হা হা হা...............
অ্যামাটার বলেছেন:
অত্যন্ত একপেশে লেখা। আপনার প্রতি সম্মান জানিয়েই বলছি, হয় আপনার জনপ্রশাসন সম্বন্ধে কোনও ধারণা নাই, নতুবা আপনি একজন সংকীর্ণমনা।
লেখক বলেছেন: ধারণাটা সংক্ষেপে এখানে তুলে দিলে আমরা অনেকেই আরো ভালোভাবে জানতাম।
ব্লগিংও তো একটা জানার প্লাটফর্ম। ধন্যবাদ।
হক মাহবুব বলেছেন:
জনাব টাইটেলটা এডিট যখন করলেন তখন একটু কৃতজ্ঞতা স্বীকার করলে কি হতো!!!!!!
লেখক বলেছেন: আপনি যখন এই কমেন্টটা লিখছেন তখন-ই আমি আপনার কমেন্টের উত্তর লিখছিলাম। আশা করি অভিমানটা দুর হবে।
উত্তরটা দেওয়াই অল্প দেরি হওয়ার জন্য ক্ষমা চাই।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন মাহবুব ভাই।
লেখক বলেছেন: কারণগুলো ব্যাখ্যা করাটা যোক্তিক নয় কি?
এসব কি হচ্ছে ! বলেছেন:
এই ডিসিদের সাথে দেখা করতে গেলে বুঝা যায়, বাঙ্গালীর ক্ষমতার অপব্যবহারের প্রতি প্রচন্ড লোভের মানসিকতা। এরা না যাবে সাধারন মানুষের সমস্যা গুলো দেখতে, না দিবে জনপ্রতিনিধিদের কিছু করতে। ক্ষমতাকে যত বেশি ভাগ করা সম্ভব তত এর অপব্যবহার রোধ করা সম্ভব।
লেখক বলেছেন: সেটাই দাদা, এসব কি হচ্ছে??? আমরা পাবিলিকরা যামু কই..........
লুথা বলেছেন:
আমার মনে হয় আপনার ধারনা নাই যে, এইসব চেয়ারম্যান-মেম্বার- গুলা (সবাই না) কতটা হারামী হতে পারে, ৫ম/১০ম শ্রেনী পাশ, অশিক্ষিত এবং টাকার জোরে এরা কি করে সরা কে ধরা জ্ঞান করে...
আমি মনে করি ডিসি-ইউএনও দের এই ক্ষমতা দেওয়া উচিত...আজকে নিজে যদি সরকারী আমলা হইতেন, দেখতাম কি করতেন... পারলে আগে একজন সরকারী আমলা হয়ে দেখান... তখন নিজেও এমনটাই চাইবেন...
টাকা দিয়ে ক্ষমতায় আসা এবং মেধা দিয়ে সরকারী আমলা হওয়ার মাঝে অনেক পার্থক্য আছে...
আপনার মতো মানুষের জন্য দেশের আজকে এই অবস্থা...
লেখক বলেছেন: সরকারি আমলা ছাড়া বুঝি আর কারো মেধা থাকে না?? ঐ সব প্রসংগে গেলাম না।
টাকা দিয়ে ক্ষমতায় তো তাদেরকে আপনাদের মত মানুষেই নিয়ে আসছে।
আমি বর্তমান রাজনীতিকে খুব একটা ভালো চোখে দেখি না, কিন্ত সুক্ষ পার্থক্যগুলো বুঝতে শিখুন। অন্ধের মত সমর্থন ভালো না।
মন্তব্য করার জন্যে ধন্যবাদ।
অট: মেধার পরিচয় জীবনে কম রাখি নাই। সেগুলো নিয়ে অহংকারও করতে চাই না।
আররে আগে মনিবের চোখটাকে তো অন্ধ হতে দাও তারপরেই না হয় বিড়াল থেকে হুলোবিড়াল হও।
সবুর সইবে কেন??
লেখক বলেছেন: তা ঠিক সবুর সওয়া উচিৎ না।
"প্রজাতন্ত্রির চাকর যে হে!
করছে হয়রান প্রভুকে সে!!"
লেখক বলেছেন: আপনার প্রস্তাবটি ইন্টারেস্টিং!
আসলে আমলাদের কাজ "জনসেবা, কিন্ত জনশাষণ নয়" সেটা তারা উপেক্ষা করে চলেছে প্রতিনিয়ত। অসৎ রাজনীতিকরা তাদের এই কাজে প্রভাবক হিসাবে আবির্ভুত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















একজন মানুষের আর কত ক্ষমতা চাই......।