শিশিরের দৃশ্য দেখা মানুষদের তুষার উপভোগ করার কতগুলো ছবি
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১
৩ জানুয়ারি দিবাগত মধ্যরাত অর্থাৎ ৪ জানুয়ারির শুরু থেকে একটু একটু করে নেমে আসে তুষার। রোড লাইটের নিয়ন আলো কাচের জানালাকে ভেদ করে এক ঝলক চোখে এসে পড়তেই মনে হলো, আবহাওয়া পুর্বাভাসকে সত্যি প্রমান করে আলো-আধারের পর্যাবৃত্ত তরঙ্গ ছায়া শুরু হয়ে গেছে। তখনই ক্যামেরা হাতে বাইরে এসে একটি ছবি তুলে নেওয়া।
তারপর ঘুম, রাতে শেষে ঘুম থেকে উঠে প্রস্ততি শেষে ল্যাবের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে বাইরে উকি দিতেই মনটা খুশিতে ভরে গেল। কি অপরুপ দৃশ্য, প্রকৃতি নিজেই সেজেছে শুভ্রতার অলংকারে। ক্যামেরাটা হাতে নিলাম। বের হয়েই বাসার সামনে থেকে একটি ছবি নিলাম। তাড়াতাড়ি ক্যাম্পাসে গেলাম, অন্যরাও নিশ্চয় আসবে সবাই মিলে ছবি নেওয়া যাবে, উপভোগ করা যাবে কয়েক দশকের রেকর্ড পরিমান তুষারপাতের দৃশ্য। কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলা। ভালো না লাগলে কিন্ত মাইনাস দিয়েন না।![]()
১) মধ্যরাতে তুষার যখন শুরু হয় তখন বাসার সামনে থেকে
![]()
২) বাসা থেকে বের হয়েই
![]()
৩) ক্যাম্পাসে ঢুকতেই বিয়ে বাড়ির গেট সাজানো তুষার দিয়ে!
![]()
৪) প্রধান লেকটিতে চলে এসেছে অনেক বিদেশি ছাত্র-ছাত্রী
![]()
৫) লেকের ধারে বসার বেন্চগুলোতে তুষার এসে ঘুমোচ্ছে
![]()
৬) তুষারে উপরের দৌড়াদৌড়ি খেলা
![]()
৭) বালিকা বলে এই ভ্দ্রমহিলাকে ছাড় দেওয়া হয়নি
৮) তুষার দিয়ে আক্রমন
![]()
৯) ছাড় দেওয়া হয়নি বড়ভাই ব্লগার শুভ৭৭কে
১০) শুভভাই নিজেও মনে হচ্ছে প্রতিহিংসাপরায়ন হয়ে উঠেছিল
১১) ক্যাম্পাসে রাখা প্লেনটিকে ঘিরে ছিল তুষার
![]()
১২) মঙ্গোলিয়ান মেয়েটি তুষার দিয়ে বানিয়েছিল সাদা নারী
১৩) মনে হচ্ছে স্বপ্ন
![]()
১৪) তুষার আবৃত পড়ন্ত বিকেলের দৃশ্য
১৫) ক্যাম্পাসের একটি পার্ক
![]()
১৬) গাছটি দেখে সত্যজিৎ রায়ের আঁকা ছবিটির কথা মনে পড়েছিল
![]()
১৭) যে লেকের উপর বেশি ঘুরাফেরা হয়েছিল, সামারের দৃশ্য
![]()
১৮) সামারে নেওয়া ক্যাম্পাসের প্রশাষনিক ভবনের সামনে
![]()
১৯) তুষারে ঢাকা প্রশাষনিক ভবনের সামনে!
![]()
শুভ৭৭ এর মত আমাদের সাথে ছিল সামুর আরো অনেক ব্লগারও! কয়েকজন: হুমায়ুন_কবির_হাকিম, বিলাস আহমেদ, সমুদ্রের তীরে। এই ছবি পোষ্টটি তৈরি করার সময় মনে হলো সামুতে সরাসরি কম্পিউটার থেকে ছবি নেওয়ার ফিচারটি যদি থাকতো তাহলে বেশ সুবিধা হতো। তারপরও সামুর পাতায় নিজে হাতে তোলা কয়েকটি তুষার দৃশ্য জমা রাখতে পেরে আমার ভালো লাগছে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): তুষারের ছবি ;
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নুভান বলেছেন:
সেই রকম। সরাসরি প্রিয়তে। আপনার ইউনিভার্সিটি কোনটা ভাইয়া?
লেখক বলেছেন: আপনার দেওয়া ছবিগুলো দেখেই এই ছবিগুলো দেওয়ার ইচ্ছে হলো।
আমি ইনহা ইউনিভার্সিটিতে।
নীড় ~ বলেছেন:
কোন্দেশ?
লেখক বলেছেন: কোরিয়া
যীশূ বলেছেন:
১৬ নম্বর ছবিটা ভালো লেগেছে।
লেখক বলেছেন: আমারও এই ছবিটিই সবচেয়ে বেশি ভালো লেগেছে।
অনার্য তাপস বলেছেন:
জোশ!!!
লেখক বলেছেন: ![]()
বড় বিলাই বলেছেন:
Amazing.
লেখক বলেছেন: ধন্যবাদ। আরেকটা বড় বিলাইয়ের জন্য
![]()
সায়েমুজজ্জামান বলেছেন:
comment by: বড় বিলাই বলেছেন: Amazing.
লেখক বলেছেন: বড় বিলাই ভালোই বলেছেন, আসলেই Amazing।
ধন্যবাদ। কেমন আছেন?
লেখক বলেছেন: তাও তো তিনি এসেছিলেন। নাজনীন ম্যাডাম তো ভয়ে বাসা থেকে বের হননি।
নীল ভোমরা বলেছেন:
একটু দুধ আর চিনি মিশিয়ে নিলেই আইসক্রিম! বাহ... কি মজা!!
লেখক বলেছেন: এই থিওরি আমরা সব সময় স্মরণ করি, কিন্ত আইসক্রিকম তৈরি আর হয়ে ওঠে না। সেদিন একজন বলল এটা দেখতে এবং ধরতে একেবারেই গ্লুকোজ।
এখন তুষার দেখলে দুটো থিওরিই মনে আসে, আইসক্রিম থিওরি আর গ্লুকোজ থিওরি।
লেখক বলেছেন: হুমম.........বরফবন্দী মানুষের কাহিনীটা জানা গেল।
ত্রিশোনকু বলেছেন:
১৬ নম্বর ছবিটা অপুর্ব।
লেখক বলেছেন: ছবিটি নেওয়া সার্থক মনে হচ্ছে ![]()
অপ্রয়োজন বলেছেন:
আপসুস ... সবাই তুষার দেখে ফেলতেসে ... আমার এইখান থেকে ৫০মাইল দুরে তুষার পড়ে নিয়মিতই, এখনো এখানে দেখার সুযোগ পাইলাম না লেখক বলেছেন:
বাড়ির কাছের লোকের ট্রেন ফেল করার মতন! আশা করি খুব তাড়াতাড়ি তুষারপাত উপভোগ করাস সময় ও সুযোগ দুটোই পেয়ে যাবেন। ![]()
আসিফ রেজা রাজ বলেছেন:
লেখাপড়া বাদ দিয়া ছবি তুলে বেড়াইলে পারতেন! ১৬ নং ফটুক ভালা...........
লেখক বলেছেন: ![]()
সায়েমুজজ্জামান বলেছেন:
@@@@@@কেমন আছেন?@@@@আমিতো আপনার জুনিয়র। তুমি বললেই পারেন।
http://kazisaem.webnode.com/
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: নিজের কম্পিউটারে রক্ষিত আসল ছবিটি আবার দেখে নাও।
রিমঝিম খান বলেছেন:
ভাল লাগলো ...সত্যিই সুন্দর.............
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আশিক।
লালসালু বলেছেন:
দারুন জিনিস
লেখক বলেছেন: লালসালুর কবতের চেয়ে ভালা না..........![]()
নিরাভরন বলেছেন:
ছবিগুলো খুব সুন্দর হয়েছে রিয়াজুল ভাই। কেমন আছেন? বিদেশের মাটিতে আর কতদিন?
লেখক বলেছেন: এখনও লম্বা সময় বাকি রিয়াজ ভাই।
অনেক দিন পর মনে হয় ঢুঁ মারলেন ব্লগে। ভালো আছেন আশা করি।
আরিয়ানা বলেছেন:
ছবি গুলো চমৎকার!!
লেখক বলেছেন: সত্যিই! ছবি দেখে দৃশ্যগুলো কল্পনা করে নিন, কারণ আমি ছবি তুলতে পারি না, ক্যামেরা নিয়ে ক্লিক করা আর কি।![]()
রোদেলা খাতুন বলেছেন:
কেমন আছেন, চমৎকার উত্তর দিয়েছেন। বাজিতে কিন্তু আমিই জিতেছি। পড়ে দেখুন।নতুন পোস্ট কই?
সময় সহায় হোক।।
লেখক বলেছেন: ভালো আছি।
নতুন পোষ্ট! অনেক কথা লিখতে ইচ্ছে করে কিন্ত সময় হয়ে ওঠে না আবার অলসতাতো আছেই।
বাজিতে জিতে গেছেন, আমি ১ ডলার চেয়েছি।
১০%!
লেখক বলেছেন: এখানে সাধারণ!
জলপাই দেশি বলেছেন:
আপনার ৭ জানুয়ারীর পোস্ট অনেক পরে দেখলাম। খুব ভালো লাগলো। তুষারের এ সকল দৃশ্য ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানেও তুষার পড়ে, কিন্তু ক্যামেরায় ধরে রাখার কথা মনে পড়ে না। ভালো থাকুন।
লেখক বলেছেন: তুষারের কয়েকটি ছবি দিয়ে ভিডিও স্লাইড বানাতে গিয়ে হটাৎ মনে হলো একটি বাংলা ব্যাকগ্রাউন্ড গান দিব, তারপর তুষার নিয়ে বাংলা গানের অভাব বোধ করলাম!
আহমেদ চঞ্চল বলেছেন:
অসাধারণ একটি পোষ্ট।।। ছাবগুলো খুব-ই সুন্দর হয়েছে।। তোর বাংলা লেখার হাত আগের মতই সুন্দর আছে প্রযুক্তির রোষানলে পড়ে নষ্ট হয়ে যায়নি।।।।কেমন আছিস ??? এতদিন পড়ে হয়তো আমাকে মনে করতেই কষ্ট হবে। তাই তোকে কিছু নাম স্বরণ করিয়ে দেই ---- ---- জব্বার ,জিয়া,সামাদ, রয়েন, আমি ,----- ---- মনে পড়ে ???
আরেক টা সূত্র দেই ---- --- ---
তোর স্কুলের বান্ধবী---- শাহনাজ (বিউটি) কিন্তু এখন আমার ভাবী ।।।।।
ভালো থাকিস ।।।।। ।।।
লেখক বলেছেন: আরে বন্ধু আছো কেমন? না চেনার কোন কারণ নেই, নামগুলো সবই মনে আছে। জব্বার পাশের গ্রামের হওয়ার কারণে ওর সাথে বেশ যোগাযোগ ছিল। সামাদের সাথে বিশ্ববিদ্যালের ভর্তির পর পরই দেখা/কথা হয়েছে এর পরে আর না। তোমরা ভালো আছো নিশ্চয়। ফেসবুকের চুয়াডাজ্ঞা গ্রুপে তোমার নাম দেখলাম যোগাযোগের জন্য (ফোন নং সহ )! শাহনাজ তোর ভাবি হয়েছে জানতাম না! হুমম........
ভালো থাকিস।
লেখক বলেছেন: ধন্যবাদ সুবিদ।
লেখক বলেছেন: +২! ![]()
িজসান বলেছেন:
অসংখ ধন্যবাদ ।+++++++
লেখক বলেছেন: ব্লগে আসার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভ হোক ইংরেজি নববর্ষ ২০১১
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। কি এমন কষ্ট যে ব্লগার নিকেও কষ্ট নাম নিতে হয়..............![]()
লেখক বলেছেন: মন খারাপ করার কিছু নেই। আশা করি যত সম্ভব তাড়াতাড়ি তুষার উপভোগ করবেন।
তুষার যে কিরকম নোংরা বরফে পরিণত হয় সেটা যদি দেখতেন! চলাফেরাও খুব কষ্টকর হয়ে পড়ে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















