আমার প্রিয় পোস্ট
- আপনার উইন্ডোজ কে ওয়াইফাই হট স্পট হিসেবে ব্যবহার করুন এবং ইন্টারনেট কানেকশান শেয়ার করুন যত খুশি তত পিছি তে কোন রকম রউটার ব্যবহার ছাড়া - বোরহান উদদীন
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

- হাসান জোবায়ের
- জনপ্রিয় সংগীত তারকা শান এর রবীন্দ্রসংগীত অ্যালবাম "খোলা হাওয়া" থেকে গান ডাউনলোড করুন - ৈসকত মজুমদার
- ফ্রি মাস্টারকার্ড (MasterCard) - আবু বকর িসিদ্দক
- রি-পোস্ট : ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করবেন যেভাবে - ইনক্রেডিবল
- আপনার উইন্ডোস কম্পিউটার বার বার “হ্যাং” হওয়ার সমস্যা থেকে মুক্তি চান? (ছোট্ট একটি টিপস এর মাধ্যমে খুব সহজেই মুক্তি পেথে পারেন!! ) - মঈনউদ্দিন
- আপনি যে সফটওয়ারের ক্র্যাক বা কিজেন খুজছেন.. - নাজিরুল হক
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-২ - নুভান
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- 'গণযুদ্ধের পটভূমি' এবং একজন অনাবিস্কৃত 'এস এম তুষার' - শ খি আ ঈয়ন
- বাংলাদেশের সকল ব্যাংকসমূহ / All Banks in Bangladesh - মাসুদ চৌধুরী
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- আসুন জেনে রাখি-২: কিভাবে পাসপোর্ট তৈরি করবেন - নিরব হাসি
- প্রেমের জন্য চুরি - মুহম্মদ ওয়াসিম
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- PHP ডেভেলপার, নবিস ও জানতে আগ্রহীদের জন্য বিশাল সুখবর!! - ত্রিভুজ
- জরুরী কিছু টেলিফোন নং [কাজে লাগতে পারে] - মিলটন
- "Best Loved Children's Songs" আপনার সোনামনির জন্য সুন্দর উপহার হতে পারে । - লুলুপাগলা
- হ্যাক এন্ড ক্র্যাক: উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? - ত্রিভুজ
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
তুমি না আপনি
০১ লা নভেম্বর, ২০০৬ রাত ১:৩৮
আমরা যারা সমবয়সী তারা একে অন্যকে তুমি বলে সম্বোধন করে থাকি । আমাদের সহপাঠিকেও তুমি বলি । আর তুমি বলি তাদেরকে যারা শিক্ষাদিক্ষায় আমার চেয়ে ছোট। সামাজিক পদমযর্াদা আমার সমান নয় কিংবা চাকুরী ক্ষেত্রে আমার চেয়ে নীচু পদে অধিষ্ঠিত । হ্যাঁ , পথ চলতে চলতে যাদেরকে দেখি , মনে মনে তাদের সম্মন্ধে একটা ধারনা নিয়ে তুমি বলে থাকি ।
আর আপনি বলে সম্বোধন করি কাদের? যারা আমার চেয়ে বয়সে বড়, শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে বেশী, সামাজিক পদমযর্াদায় আমার চেয়ে উচু আসনের দাবীদার কিংবা কর্মক্ষেত্রে আমার চেয়ে অধিক সফলকাম। তাদেরকেও আপনি বলে সম্বোধন করি যাদের প্রচুর ধন-দৌলত আছে ।
যাদের শ্রদ্ধা করি, সমীহ করি , ভয় করি বা সংকোচ করি তাদেরকেও আমরা হর-রোজ আপনি বলি । কিন্তু তাদের মধ্যে যারা আমার একান্ত আপন তাদেরকে আবার তুমিও বলি । এই ধরুন বাবা মাকে আমরা তুমি বলি । তুমি বললাম বলে কি তাদের অশ্রদ্ধা/ অসম্মান করা হল ? কিংবা সমাজের অন্যান্য ব্যক্তির কাছে হেয় প্রতিপন্ন করলাম ? না নিশ্চয়ই নয় , বরং আদর-সোহাগের নিদর্শনই প্রকাশ করা হল । প্রকাশ করা হল নৈকট্য ।
তবুও এই তুমি আর আপনি নিয়েই আমার যত ঝামেলা । কাকে তুমি বলব আর কাকে আপনি বলতে হবে অনেক সময় ঠিক করতে পারিনা । আর সে কারনে আমাকে বহুবার হোচট খেতে হয়েছে । এবং এ রকম যতবার ঘটেছে ততবারই তওবা করেছি ভবিষ্যতে সাবধান হবো, এমন নাজেহাল আর যাতে না হতে হয় । কিন্তু ধুত্তুরী, এখন পথে বেড়োনোই দায়।
করি মাষ্টারী । কত ছেলেকেইত পড়িয়েছি । ছাত্রদের অনেকে জীবনে সু প্রতিষ্ঠিত হয়েছে । কেউ জজ-ম্যাজিষ্ট্রেট হয়েছে। কেউবা হয়েছে অফিসের বড় সাহেব আবার কেউ হয়েছে রাজনৈতিক নেতা। মুস্কিল কি আমার শুধু অচেনা লোককে নিয়ে? না! এসব কৃতি ছাত্রদের নিয়েও আমার দুশ্চিন্তা কম নয়।
1972 সনের একদিন ফুড অফিসে গিয়েছিলাম একখানা চিনির পারমিটের জন্য। নিয়ন্ত্রকের রুমে ঢুকে দেখলাম এককালে সে আমার ছাত্র ছিল । কতদিন তাকে পড়িয়েছি। আদর করে অনেক সময় তুই ও বলে ফেলেছি। তাই আজ তাকে তুমি বলে সম্বোধন করলাম । সাহেব একবার আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করলেন, আর তাকালেননা । কিন্তু আমার তো চিনি না হলেই নয়, চিনি নিয়ে বাসায় ফিরলে ছোট বাচ্চাটা দুধ খাবে । রূগ্না স্ত্রী খাবে পথ্য । মরিয়া হয়ে আবার বললাম বাবা, তুমি বোধহয় আমাকে চিনতে পারনি, আমি তোমার কলেজ জীবনের সেই এহসান স্যার । চিনির পারমিটের জন্য তোমার কাছে এসেছি। ভদ্রলোক আর একবার চোখ তুলে চাইলেন এবং ছোট্ট করে বললেন -আপনার বোধহয় ভূল হচ্ছে, আপনি মাষ্টার মানুষ , ছাত্রদেরকে এত শেখান আর একটা অফিসে এসে সেখানকার বড় সাহেবকে কি বলে সম্বোধন করতে হয়, কিভাবে সম্মান দিতে হয় তা'ত শেখেননি। কি বলব বলুন - আমার ছাত্রটির গোস্বা দেখে ভড়কিয়ে গিয়ে ফিরে এলাম, চিনির পারমিট আর হলনা ।
কোরবানীর ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি । আমাদের গ্রামে সপ্তাহে দুদিন হাট বসে । হাটে গিয়েছি একদিন, দেখা হল রতনের সাথে । জিজ্ঞেস করলাম - কেমন আছ? উত্তর দিলনা । আমার হাত ধরে একপাশে নিয়ে গিয়ে দাড়াল । আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকল পরে বলল আমাকে কেন তুমি বলে সম্বোধন করছ? আমি তো তোমার চেয়ে বয়সে বড়, তোমার মত আমিও এম,এ পাশ করেছি, চাকরীও একটা ভালই করছি । তবুও আমাকে কেন তুমি বলছ? আমার বাবা তোমার বাবার কর্মচারী ছিল সে জন্যই কি ? তা সে সম্পর্ক তো চুকে গেছে, তবে? জিজ্ঞেস করলাম তবে কি? সে বলল আপনি বলে কি সম্বোধন করতে পারনা? যদি না পার তবে আমার সাথে কথা বলবে না, ইত্যাদি ইত্যাদি। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম বয়সে সামান্য বড় হলেও আমরা একই গ্রামে ছোটবেলা থেকে বসবাস করছি, একই স্কুলে পড়াশোনা করেছি, পূর্ব থেকে একে অন্যকে তুমি বলেছি। তাই আজও তুমি বলেছিলাম, যাহোক তোমার আপত্তি থাকলে নিশ্চয়ই বলবনা। আমারতো এমন কিছু লোকসান হবেনা 'আপনি' বলতে। তবুও যেন তার রাগ কমলনা, যেতে যেতে বলে গেল - দিনকাল পাল্টেছে , খেয়াল রাখলে খুশি হব।
রতন চলে গেল, কিন্তু আমাকে ভাবিয়ে রেখে গেল। ভাবলাম সে ত ঠিক কথাই বলেছে, দিন কালের পরিবর্তন হয়েছে। মানীর মান কমেছে। কমেছে বাবার কাশ্মীরী শালের দাম।
ভেবে ভেবে স্থির করলাম - কে কোথায় গোস্বা হবে, কে কি ভাববে বা বলে ফেলবে, কাজেই সময় থাকতে সাবধান। রতন লেখাপড়া শিখেছে, ভদ্রতা করে খারাপ ব্যবহার করেনি। শুধুমাত্র ওর আপত্তিটা জানিয়ে গেছে। কিন্তু এমনও তো হতে পারে যে আর কেউ শুধু আপত্তিই করবে না, উল্টো লোকজনের সামনে অপমান করবে। তারচেয়ে আজ থেকে সবাইকে আপনি বলব - তাই ভাল। সবাই খুশি হবে। আমার এমন কিছু লোকসান হবেনা। এবং সেই দিন থেকে সবাইকে আপনি বলা শুরু করলাম। বয়সে ছোট বড় সকলকে(শুধু মাত্র বালক বালিকাদের বাদ দিয়ে) মাছওয়ালা, দুধ ওয়ালা, রিক্সাওয়ালা - সবাইকে । কিন্তু তখন কি জানতাম যে এই আপনি সম্বোধনও একদিন আমাকে বেকায়দায় ফেলে নাস্তা-নাবুদ করবে?
অন্য একদিন আমাদের গ্রামের বাড়ীতে এসেছে গ্রামেরই লোক হাতেম। বাড়ীতে গিয়েছি শুনে দেখা করতে এসেছে। এককালে আমাদের প্রজা ছিল। জিজ্ঞেস করলাম - হাতেম ভাই কেমন আছেন? আপনার বাড়ীর সকলে ভালতো? সে কোন উত্তর দিলনা। আবার জিজ্ঞেস করলাম - কি ভাই কথা বলছেননা কেন? এবার সে মুখ খুলল, বলল - সাহেব লেখাপড়া শিখে আপনাদের মত বড় হতে পারিনি, আপনাদের মত চাকুরী করিনা বা পোষাক পরতে পারিনা বলে কি আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবেন? বললাম, আপনি বলে কথা বললে বুঝি তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়? আপনিত আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনিই তো বলা উচিৎ। এতে দোষ কোথায় ? সে আমার মুখেরপানে একদৃষ্টে কিছু সময় তাকিয়ে থেকে চলে গেল এই বলে যে - এমন অপমান করবেন জানলে আপনার সঙ্গে দেখা করতে আসতাম না সাহেব।
হাতেম চলে গেল আমাকে হতভম্ব করে । আমি ভেবে পাইনা রতনকে তুমি বললে রাগ করবে আর হাতেম রাগ করবে আপনি বললে! তাইত আমার ভাবনা - কাকে তুমি বলব,কাকে আপনি । এটাই আমার সামপ্রতিক কালের সবচেয়ে বড় ভাবনা। এ ভাবনার যেন শেষ নেই । তাইত আজ আমি পরিচিত অপরিচিত কারো সাথেই স্বচ্ছন্দে কথা বলতে পারিনা-পাছে কে অসন্তুষ্ট হয় এই ভেবে ।
লেখাটি সাকিব আল মাহমুদের "আপনি বলতেই ভালো লাগে" থেকে অনুপ্রানিত
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
পোষ্ট সংশোধনের সময় অসাবধান বশঃত সাকিব আল মাহমুদ, কৌশিক, আরাফাত, সাবি্বর সহ সকলের কমেন্ট মুছে গেছে বলে আন্তরিক দুঃখিত।
অতিথি বলেছেন:
এ লেখাটা অত্যন্ত পরিশীলিত তোমার অন্য লেখার মতই। পড়তে ভাল লেগেছে। আসলে কখনও কখনও মানুষকে দেখে সংশোধিত হতে হয়। একই সন্বোধন বাঙালীদের জন্য নয়। আমরা বড় বেশী শ্রেণীবদ্ধ ও বিভক্ত।
অতিথি বলেছেন:
সৃজনওহ !!!
যত দোষ সব আমার । আমার নামটা মুছতে গিয়ে আপনার হয়তো অনেক কষ্ট হয়েছে। তাই না? আসলে ওখানে একটা bug আছে তো... যে জন্যেই... তবে এখন আর ডান পাশে আমার নামটা নেই...
আমি ক্ষমা চাচ্ছি...
আপনি খুশি তো আমিও খুশি...
আর হ্যা... আমি যখন আমার প্রিয় কোন মানুষ থেকে একটা মন্তব্য পাই... আমার খুবই ভালো লাগে... খুবই আনন্দ হয়... যা প্রকাশ করার মত নয়।
ভালো থাকবেন।
অতিথি বলেছেন:
ঠিক আছে.
অতিথি বলেছেন:
সাকিব ভাই এখোনে দুই জায়গায় আপনার নাম আছে একটা লেখার শেষে আর একটা আমার মনে ( বেশী পাম দিয়ে ফেললাম নাকি? হা হা হা...)
মাইন্ড কইরেন না ভাইটু । ভাল থাইকেন।
অতিথি বলেছেন:
হি হি হিআপনার মনের লিংকে থাকলেই হবে... পছন্দের লিংকে নাই বা থাকতাম...
আর পছন্দের লিংক তো ভাচুর্য়াল ... আর মন তো রিয়েল ...
অনেক খুশি হলাম।
আমি মাইন্ড করি নাই...

আপনিও ভালো থাকবেন।
অতিথি বলেছেন:
সাকিবতো বেশ কাম কইরা ফালাইছে দেখতাছি....একজনের দুই জায়গা দখল করছে....

কমেন্টখানা দারুন হইছে...
আমি কিন্তু আপুদেরকেও মাঝে মাঝে তুমি বলি...
অতিথি বলেছেন:
বাহ
শাহানা বলেছেন:
আর বলবেননা, আমি আমার এক বসকে "হাই" বলে ইমেইল লিখেছিলাম "ডিয়ার স্যার" না বলে। এই দু:খে তিনি অনেকদিন আমার সাথে ঠিক মতোন কথা বলেননি।
অতিথি বলেছেন:
তুমি এইটা ঠিক করলেন না, তারপরও এইটা একটা ভালো লেখা; এজন্য ধন্যবাদ নাও। আপনার লেখার যে অনর্্তদৃষ্টি সেটির চর্চা আরো গতিশীল হোক, বুঝতো কি বলবলাম!!! ওহ সরি আবার তুমি আপনি কে গুলিয়ে ফেললাম..আশাকরি কিছু মনে..........না থাক আর লিখব না।
হারাধন বলেছেন:
আপনি একজন শক্তিশালি লেখক। আমি বলব আপনার কলম এগিয়ে যাক আরও
হারাধন বলেছেন:
আমি মিছা কতা কইনা। খুব ভাল লেখা হইসে
অতিথি বলেছেন:
আসলেই আপনি একজন শক্তিশালী লেখক। আপনার নতুন লেখা না দিলে জরুরী আইন ভাইঙ্গা টুকরা টুকরা কইরা হরতাল দিমু! 24 ঘন্টার আলটিমেটাম দিলাম।
বকলম বলেছেন:
আমি সহজে কাউকে 'তুমি' বলতে পারিনা। আমার আসে না। বিনয়টা একটু বেশি শেখানো হয়েছিল মনে হয়। কিন্তু আপনি বলাটা অনেক সময় প্রফেশনাল লাইফে খুব ক্ষতি করে, যেমন, বয়সে অনেক বড় অফিস বয়, পিয়ন বা ক্লাককে তুমি করে কাজের নির্দেশ দিলে যেমন আদেশ হিসেবে মানতো, আপনি করে বলাতে সেটাকে তারা অনুরোধ হিসেবে নেয়, তাই আদেশটা ফলপ্রসু হয়না।
আবার দেখা গেল কোন ক্লায়েন্ট বা সাপ্লাইয়ারকে আমি আপনি আপনি করে বলছি সে অবলিলায় আমাকে তুমি করে বলছে। এত্ত রাগ হয় কিন্তু হয়তো চক্ষুলজ্জার কারনেই তাকেও তুমি করে বলতে পারি না বা তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই না।
যে মানুষ অপরকে সন্মান দিতে জানেনা তার সাথেও তার মতো ব্যবহার করা উচিৎ।
মাঝে মধ্যে খুব রাগ হয় এই ভেবে যে কেন এত বিনয়ী হলাম!
সমাজে অভদ্র মানুষের অনেক দাপট।
হারাধন বলেছেন:
আইজকা না লেখলে
হারাধন বলেছেন:
আইজকা না লেখলে
হারাধন বলেছেন:
আইজকা না লেখলে
হারাধন বলেছেন:
নারে ভাই আমারে খেপাইওনা। খেপাঈলে উবা তুবা
অতিথি বলেছেন:
মিটিং, ইটিং , সিটিং, রিডিং=অফিস কইরা আমার জান শ্যাষ । লিখনের বাপের সাথে মিলিত হইবার সময় পাইতাছি না আপাতত, আগে লিখনের বাপের সাথে মিলিত হই তারপর লিখনের জন্ম দিমু........ এট্টু সময় দ্যান রে ভাই....
হারাধন বলেছেন:
আইচ্ছা 72 ঘন্টা
অতিথি বলেছেন:
72 ঘন্টা মাত্র ...... আমার লিখন কি দেবদূত নাকি যে দশ মাস দশ দিনের পথ 72 ঘন্টায় আইবো ???
হারাধন বলেছেন:
মিয়া দুদক খবর দিমু
অতিথি বলেছেন:
আমি ফালুরে খবর দিমু! কত তাড়াতাড়ি কত কিছু নামাইছে।
অতিথি বলেছেন:
ব্যান করলে তোমার বিপদ, আমি এরপরে জীবনঘনিস্ট পোস্ট দিতাছি!
অতিথি বলেছেন:
ওরে বৃটিশ, তোমার আমি কিন্তু গুলি মারবো!
নজমুল আলবাব বলেছেন:
আমারে অপরিচিত কেউ তুমি বল্লে মাথা চিলিক দিয়া উঠে
অতিথি বলেছেন:
আমি তোমাকে ভালবাসি বললেও মাথা চিলিক দেয়!!!???
নজমুল আলবাব বলেছেন:
আমারে দেইখা আপনের মনে হইছে আমারে কেউ ওই কথা কইতে পারে???!!!
অতিথি বলেছেন:
আপনারে এই কথা বলতে পারে...... তয় কথাটা আপনারে দেইখ্যা মনে হয়নাই মনে হইছে কৌশিকের শালীরে দেইখ্যা......
নজমুল আলবাব বলেছেন:
আর কতদিন এই তুমি আপনে চলবে? নতুন কিছু ছাড়েন...
অতিথি বলেছেন:
কি বস!! তোমার নতুন লেখা কই? বেশি দেরী হইলে কিন্তু আপনি কওয়া শুরু করুম।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ওই মিয়া লেহোনা ক্যান?
সৃজন বলেছেন:
কষ্টে আছি ......আঈজুদ্দিন ।
কৌশিক বলেছেন:
কেন লেখ না! কেন কেন কেন?
সৃজন বলেছেন:
আইজুদ্দিনরে কইছি ...... তোমারে ক্যান কমু??
অনন্তমৈথুন বলেছেন:
জবাব চাই দিতে হবে...দিতে হব, দিতে হেব...(এক্কেবারে মিছিল সহ)
চানাচুর বলেছেন:
ভেরি নাইস
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















