এ নদীতে কেউ পা ছোঁয়ায় না....
আকাশটা এত বড় কেন, পাহাড়টায় এত গাছ কেন
কেন বাতাসে থাকে নদীর গন্ধ?
এ নদীতে কেউ পা ছোঁয়ায় না....
দূর থেকে আরও দূরে তাকিয়ে থাকি, সীমানা খুঁজি, পাই না
ভুল বুঝে দূরে সরে যায় সকলে, আমি চেয়ে থাকি মাছেদের মত
শামুকের মত মাঝে মধ্যে নিজের মাথাটি লুকিয়ে নিই শরীরের মধ্যে
আমার চামড়া শক্ত নয় বলে অদৃশ্য সব খোঁচা কুঁকড়ে দেয় শরীর
কাকে বলবো এই কথা, কাকে .....
নিরঞ্জনাকে বলেছিলাম, কাছে না এসে দূরে দাঁড়িয়ে বলেছিল
: তুমি দু:খ ভালোবাসো।
আমি বলেছিলাম
: না
উত্তর শুনে সে সরে গিয়েছিল দূরে, প্রকৃতির কাছে
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আমি একজনকে খুঁজছি,
যে তাকাবে দুরে, দেখবে আকাশ, পা ছোঁয়াবে জলে
মাছেদের সাথে কাটবে সাঁতার
পাহাড়ের পাখিদের সাথে জমাবে ভাব
কাছে এসে খুব সন্তোর্পনে বলবে
: ভালো আছো?
খুব সকালে ঘুম ভেঙ্গে ঘাসের ডগার
শিশির থেকে পানি এনে বলবে
: খেয়ে দেখো তৃষনা মিটবে
আমার তৃষনা মেটে না কখনো .....
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।