আমার প্রিয় পোস্ট
- অরণ্যে পাখির চোখে-১ : পাহাড়ের পথে - ডলুপূত্র
- আপনি কি মুভি পাগল? আরে এই পোস্ট আপনারই জন্যে।২৪টি ফাটাফাটি সাইট+150-250মেগা মুভি(আপডেট হচ্ছে) - স্বপ্নবাজ জুয়েল
- উইন্ডোসের অপ্রয়োজনীয় ফাইল মুছুন সহজেই - ইভা লুসি সেন
- কম সাইজের( 125MB চেয়ে কম) DVD, DVDRip মুভি ডাইনলোড এর কিছু সাইট। - লেসার
উইকিলিক্সের নথি: ঢাকার আমেরিকান এমবেসি থেকে ১৯৮৪ টি বার্তার ডকুমেন্ট। সামুতে বাংলাদেশ কেবল গেইট পোস্ট
:- - মেকগাইভার
- আপনার ওয়েবসাইটে যোগ করুন গান শোনার সুবিধা
- মুনিফ তানজিম সৈকত
- একটি রেডিও বানালাম। প্লিজ দেখুন ত ঠিক মত চলে কি না? (আগ্রহিরা অগ্রসর হতে পারেন) - মাহমুদুল হাসান কায়রো
- Google Chrome এর জন্য কাজের একটা এক্সটেনশন!! - ভাবুক আমি
- সিঙ্গেল ডাউনলোড লিংক সহ সব জনপ্রিয় এবং আলোচিত মুভি - ক্যারাটে কিড
- সুমনা হক : বাংলার জিঙ্গেল কুইন - ধ্রুবো
- এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন - আদনান_ফিরদাউস
- শহীদ কাদরীর প্রেম (শেষ) - বিপ্লব রহমান
- বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা ঘোষণা : কিছু দালিলিক চিত্র ও প্রাসঙ্গিক গল্প....অমি রহমান পিয়াল - গুরু গোলাপ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- গুগলে সার্চ কৌশল। জেনে নিন কয়েকটি দরকারি টিপস - নুর মোহাম
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা-পর্ব-৩ - ত্রিশোনকু
- কুত্তায় কুত্তায় কামড়াকামড়ির জোশ!! একটি কালেকশন, আসুন সংগ্রহে রাখি - হাবিবকুল
- ঃঃঃ এডভেঞ্চার পুবের পাহাড়৬ : নদীর নাম রেমাক্রিঃঃঃঃ - সৌম্য
- বাংলাদেশ থেকে Paypal এর মাধ্যমে মাসে ১০,০০০৳-১৫,০০০৳ টাকা আয় করুন। - হিমেল আহমেদ।
- বিজয় থেকে বাঁচান ৪,০০০+ কিলোবাইট !! (বিজয়ের সকল সুবিধা অক্ষুন্ন সত্তেও) - এস.কে.ফয়সাল আলম
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- জেমস বন্ডের সিনেমা ডাউনলোড করুন সাথে আরও অনেক কিছু - সাগর চক্রবতী
- রূপকথার গল্প ৫: ওজের জাদুকর - পথিক ছেলে
- ফটোব্লগ: নেত্রকোনা থেকে সংগৃহীত - দূর্ভাষী
- বাংলাদেশকে নিয়ে চমৎকার একটা ভিডিও আর একটা গান! - মুকুট
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ৪ - মোঃ শরিফুল ইসলাম সবুজ
খেরোখাতার শব্দগুলো-১
০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:০২
ভিয়েতনামী একটি দোকান থেকে আমি মাছ কিনি।
বন এ বাংলাস্বাদের মাছ পাওয়া বেশ দায়। এখানে এসে আমি বেশ খুঁজে খুঁজে একটা মাছের দোকান বের করলাম। আমাকে দেখে দোকানী হেসে ভাঙ্গা ইংরেজীতে বললো, মাছ আছে নিতে পারো। ভালো মাছ। গতকালই এসেছে।
:কি মাছ?
পরিস্কার বাংলায় বললো
:কৈ
প্রথমে আমি বুঝতে পারিনি। দোকান পাটে, পথে ঘাটে বাংলা শুনিনা । না শোনার অনভ্যস্ততার কারণেই আমার এ হাল। আমি আবার তাকে জিজ্ঞাস করি। সে একই উত্তর দেয়। আমি বুঝতে পারি।
গলায় কালো একটি সূতো বাধা ছেলেটির। তাবিজ নাকি। হতেও পারে। আমি তাকে জিজ্ঞাস করি
: এটাকে যে আমরা কৈ মাছ বলি তা তুমি শিখলে কি করে।
: এখানে তোমাদের মতো অনেকে আসে। তারা বলে তাই আমি শিখে নিয়েছি। সোমবার এসো পাবদা মাছ আসবে। এবারও পাবদাটা বাংলায় বললো, তবে একটু অন্য ভাবে। পাবডা।
আমি সোমবার একটু সময় বের করে গিয়েছিলাম। সেখানে সেদিন পেয়ে গেলাম লাউ। একটু বেশী দাম, তবুও নিযে নিলাম। আমার ফোন নম্বর রেখে দিলো ছেলেটি। ওর নাম নিয়া সি। দেশী মাছ এলেই আসে ওর ফোন। আমি যাই...
দুরদেশে থেকে মাঝে মাঝে দেশী মাছ রান্না করি। নিজে এখন অনেক কিছু বাধঁতে পারি। খাই। খাওয়াই।
সবাই বলে আমার হাতে নাকি রান্নাটা বেশ হয়।
আমি হাসি.....
(খেরোখাতার শব্দগুলো হচ্ছে আমার প্রবাস জীবনের ছোট্ট ছোট্ট কাহিনী। এ শিরোনামে মাঝে মাঝেই লিখবো)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইউনুস খান বলেছেন:
ভালো লাগলো।
কাপালিক বলেছেন:
"দুরদেশে থেকে মাঝে মাঝে দেশী মাছ রান্না করি। নিজে এখন অনেক কিছু বাধঁতে পারি। খাই। খাওয়াই।"আমারো একই হাল। সবাই আমাকেও বলে আমার হাতে নাকি রান্নাটা বেশ হয়, তবে খুব দ্রুত খাওয়া থুইয়া বাথরুমে দৌড় দেয়!
কৈ মাছের কিলো কত? এইখানে ২৬০ টাকার মত বাংলাদেশী টাকায়। তবে সব সময় পাওয়া যায়। যেই মাছ চান তাই পাওয়া যায়, তবে কিনা রান্না করতে ঝামেলা দেইখা ঐ দিকে যাইনা। মুরগী আইনা সব মশলা এক লগে দিয়া ছাইড়া দিয়া ব্লগে বসি। পুষ্টানি শেষ কইরা উঠাইয়া খাইয়া ফালাই।
হায়দার কািরগর বলেছেন:
ভালো লাগলো সাগর ভাই। ভিয়েতনামের প্রতি আমার দুর্বলতা প্রচুর। সেখানে আমার এক বন্ধু আছে। মেইল ফ্রেন্ড কিন্তু অনেক কাছের। ওর নাম হানা সুকি............................
পারভেজ বলেছেন:
"কাপালিক বলেছেন, কৈ মাছের কিলো কত? এইখানে ২৬০ টাকার মত বাংলাদেশী টাকায়। " দাদা, ঢাকায় ঐদিন কিনলাম ৩৬০ টাকা কিলো! তাও চাষ করাটা!! আপনি কোন দেশে এত্তো কমে পাইলেন?
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন:
নিজে এখন অনেক কিছু বাধঁতে পারি। খাই। খাওয়াই। সবাই বলে আমার হাতে নাকি রান্নাটা বেশ হয়।
নিজে রাঁধো কেনো? বৌকে কেনো নিয়ে যাওনি ঐ দেশে?ভালো হয়েছে যেমন বৌ কে নিয়ে যাওনি এখন কস্ট করে করে নিজে রাঁধো।
চাঁদকন্যা
লেখক বলেছেন: বিষয়টি সে রকম নয়। কষ্ট একটু হচ্ছে বটে। ঢাকাতেও মাঝে মাঝে রান্না করতাম। তখন ছিলাম সৌখিন। এটা ওটা করা আর কি।
আমি যখন ঢাকায় বসে ডয়েচে ভেলের এক উচ্চ পদস্থ কর্মকর্তার সামনে ইন্টারভ্যু দিচ্ছিলাম, তখন সে জানালো, বৌ স্থায়ী ভাবে আসতে পারবে এক বছর পর। আর ৬ মাস পর ঘুরে যেতে পারবে। আমি বুঝতে পারছিলাম, চাকুরিটা হবে। হয়েও গেল। চলে আসলাম। বৌ চাকুরি করে, মানে সেও সাংবাদিক। মানে টিভি সাংবাদিক। তাই এই সিদ্ধান্ত নিতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছিলো। এখন সেই সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি। ও এখানে এসে নতুন কোন বিষয নিয়ে পড়া লেখা করবে। তবে প্রথমে আর মাস চারেক পর ঘুরতে আসবে।
.....তখন বরফ পড়বে বন-এ
ইমরান মামা বলেছেন:
আমরাতো এহন দেশে বসেই দেশি মাছ চোখে দেখি না, যাও দেখি তাও কেনার উপায় থাকে না
কাপালিক বলেছেন:
পারভেজ @ আমি আছি কাতার। বাংলাদেশে মাছ পাইবেন কই? আগে সব বাইরে পাঠায়, তারপর থাকলে আপনেগো লাইগা..আমারডিও চাষ করা মনে হয়, খাল-বিলের দেশি কই কি আর আছে নাকি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















