somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেল-গ্যাসের মজুদ ও একটি কৌতুক

১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী জুড়ে এখন তেল গ্যাসের মজুদ নিয়ে নানা আলোচনা। বেশ কয়েকদিন আগে আমার সঙ্গে কথা হচ্ছিলো সৌদী আরবের অন্যতম তেল কোম্পানি আরএমকোর প্রেসিডেন্ট আব্দুল্লাহ এস জুন্নাহর সঙ্গে। একটি অনুষ্ঠানের ফাকে তাঁকে প্রশ্ন করে বসলাম
: তেল গ্যাসের মজুদ ফুরিয়ে যাবার যে কথা বলা হচ্ছে তা কি ঠিক?
তিনি একটু হেসে বললেন
:“ভীত হবেন না। আপনারা পৃথিবীর তেল গ্যাস সম্পদের যে মজুদের কথা জানেন, পৃথিবীতে এর চেয়ে অনেক অনেক বেশী মজুদ রয়েছে। ফলে পৃথিবীর ফসিল ফুয়েল শেষ হয়ে যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা আর সত্য নাও হতে পারে।”
তাঁর হিসাবে পৃথিবীতে তেলের মজুদ রয়েছে ১৩ থেকে ১৪ ট্রিলিযন ব্যারেল। তিনি বললেন, এই মজুদের মধ্যে এ পর্যন্ত মাত্র ১.১ ট্রিলিয়ন ব্যারেল ব্যবহার করা হয়েছে।

আমি বাংলাদেশের কথা ভাবছি। আমাদের গ্যাসের যে মজুদ রয়েছে, তাও শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রায় ১২ বছর জ্বালানি খাতের উপর রিপোর্ট করেছি। দেখেছি অনেক কিছু, লিখেছি, খুঁজেছি, প্রমাণ করেছি বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর, পজিটিভ নিউজও।
২০১৫ সাল নাগাদ চলবে আমাদের গ্যাসের মজুদ। এরপর কি হবে? আমাদের কয়লা রয়েছে। নানা বির্তকও রয়েছে কয়লা উত্তোলনের ইস্যু নিয়ে। আমার মনে হয়, এখন সময় এসেছে একটি সিদ্ধান্ত নেয়ার। ভালো সিদ্ধান্ত। কয়লা আমাদের তুলতেই হবে। কাকে দিয়ে তোলা হবে, কারা তুলবে, দেশী না বিদেশী কোম্পানি তা দ্রুত ফয়সালা করুন। আর নতুন নতুন স্থানে গ্যাস খুঁজতে থাকুন।

খুবই খটমটে লেখা লিখলাম। এবার একটি কৌতুক বলি
হঠাৎ করে একটি গ্যাস কূপে আগুন লেগে গেলো। আগুন মানে ব্লো আউট। শহর থেকে বড় সরকারী কর্মকর্তা এলেন। এসেই খোঁজ নিতে শুরু করলেন। জিজ্ঞাস করলেন
: তোমাদের প্রজেক্ট ম্যানেজার মানে হেড ইঞ্জিনিয়ার কোথায়?
: স্যার উনি ফিশিং এ গেছেন।
: কি বললে, ফিশিং এ গেছে? আর এদিকে আগুন লেগে সব পুড়ে ... কোথায় সে আমাকে নিয়ে চলো, ও ব্যাটার চাকরি থাকার কোন প্রয়োজন নেই। ইতিমধ্যে তিনি তারও উপরোস্থ কর্মকর্তাকে জানিয়ে দিলেন ফিশিং এর কথা। এরপর হাটতে শুরু করলেন।
বড় সাহেবকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দ্রুত আগুনের উৎপত্তি স্থলের কাছে যাচ্ছেন। তিনি পুকুর বা নদী খুঁজছেন। বিরক্ত হয়ে বললেন,
: কোথায়...
: স্যার ঐ যে একটি লোককে দেখছেন কাজ করছেন তিনিই আমাদের স্যার। লোকটির কাছে গিয়ে বেশ ধমকের সুরে বড় সাহেব বললো
: আপনি নাকি মাছ ধরছেন, মানে ফিশিং?
: আপনি ঠিকই শুনেছেন। আগুন লাগার পর কুপের লগিং তোলারই কাজ করছি আমি। এটা না তুলে নিলে আগুন আরও ভয়াবহ হতে পারে।
: তাহলে যে আপনার লোকেরা বললো আপনি ফিশিং এ
: তারা ঠিকই বলেছে, একেই ফিশিং বলে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×