বদলাইছ কি

কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা

২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫

শেয়ারঃ
0 0 0

পূর্ববর্তী পোষ্ট পড়ে আসুন।

মনিটর হ্যান্ডসাম ছেলে উজ্জল ক্যারিয়ার, লামিরাদের বাসার সবাই ওকে পছ্ন্দ করে। লামিরা দেখতে একটু স্থূলকায় হলেও চেহারা খুব মিস্টি ও মায়াবী। পাশাপাশি দুজনকে বেশ লাগে। প্রথম দিকে মনিটর লামিরার বড় বোন নাদিরার প্রতি অনুরক্ত ছিল। দুজনের বেশ খাতির। পরে দেখা গেল সে নাদিরাকে এড়িয়ে চলছে, ছোট বোনের কূলেই তার ভালবাসার তরী ভিড়েছে। এরূপ দিক পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলেই সে ভুংভাং কথা বলে প্রসঙ্গান্তরে চলে যেত। কারণে অকারণে আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করত নাদিরা তার প্রতি নয়, আমার প্রতিই অনুরক্ত। সুতরাং আমিই যেন তার দায়িত্ব নেই। অনবরত ঘষাঘষিতে পাথরের ঘাটও ক্ষয়ে যায়। আমারও মন গলল, নাদিরাকে গ্রহণ করতে রাজি হলাম।

আলাম ভাইয়ের বাসা থেকে ফেরার পথে অচেনা বাঙালীকে লিফট দেয়ার সময় মনিটর আরেকটি দুই নাম্বারী করল। আলাম ভাইয়ের যাদুকরী রোদ চশমাটা সে হাসিবকে ফেরত না দিয়ে আমাকেই দিতে বলল। লামীরার কাছ থেকে শুনেছে, সেই বিকেলে নাদিরার সাথে আমার ডেটিং আছে, রোদ চশমাটা আমাকে গছাতে পারলেই তার পথের কাঁটা সরে যাবে। অচেনা বাঙালী মনিটরের ছলায় ভুলে হাসিবের সাথে দুই নাম্বারী করে বাসায় যাওয়ার পথে রোদ চশমা আমাকে গছিয়ে দিয়ে গেল।

নাদিরার সাথে ডেটিংয়ে গিয়ে আমি বেকুব হয়ে গেছি। মাইরি! এইটুকুন শইলে এত্ত ভালবাসা তার আসে কোথা থেকে? এক পড়ন্ত যৌবনা মোটাসোটা মহিলা কবি ভিন্ন আর কারো মধ্যে আমি এত প্রেমাবেগ দেখি নাই। হাত ধরেছে তো ধরেছেই, আর ছাড়ে না। চুল ধরে একটু টান দেয়, নাক ধরে একটু টিপি দেয়, থুতনিতে তুতুতু করে। এত আদরের ধাক্কায় আমি হালায় ত্রাহি ত্রাহি করি আর পুংটা মনিটরের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করি। হালায় আমারে ফাসাইছে!

এত অত্যাচারের মধ্যেও অচেনা বাঙালীর কাছ থেকে আলাম ভাইয়ের রোদ চশমা পেয়ে আমার মনে দুষ্টুবুদ্ধির উদয় হয়। চশমা ছাড়াই প্রেমের যে তোড়, চশমা পাইলে তা কোনদিকে যায়, দেখার বিষয়। এমনও হইতে পারে, বিষে বিষক্ষয় হইয়া স্বাভাবিক জীবনেও ফিরে আসতে পারে আমার নাদিরা। পকেট থেকে আলাম ভাইয়ের রোদ চশমা বের করেই মুচকি হাসি দিয়ে নাদিরার দিকে ফিরলাম। সে আমাকে দেখে নির্বাক হয়ে গেল। মনে হচ্ছে প্রচন্ডভাবে শকড হয়েছে। পাগল চিকিৎসায় শক ট্রিটমেন্ট কাজে লাগছে ভেবে আমি মনে মনে পুলকিত হয়ে উঠি। সে পুলকের স্থায়ীত্ব খুব বেশি নয়। এক মিনিট, দুই মিনিট.......এভাবে টানা পাঁচ মিনিট পরে নির্বাক নাদিরার অধরপল্লব নড়ে ওঠে।

: আমাকে পিটাও!
:: অ্যাঁ!
: বাংলা বুঝ না? আমাকে পিটাও।

পার্সের ভিতর থেকে একটি ছোটখাট চাবুক বের করেই বলে,
: এটা নাও। শুরু কর।

এই মাল কোন মেয়ের পার্সে থাকতে পারে আমি স্বপ্নেও ভাবি নি। সমস্ত বোধশক্তি বিলুপ্ত হয়ে আমিই অপ্রকৃতিস্থ বোধ করছি।
নাদিরা গর্জে ওঠে,
: সময় নষ্ট করছ কেন? গো অ্যাহেড!

বিড়বিড় করে কি যেন আবৃত্তি করে সে। সম্ভবত কোনো রেফারেন্স মনে করার চেষ্টা করছে, যেখানে স্বামীর হাতে প্রহৃত হওয়া স্ত্রীর জন্য কতোটা ফজিলতের তা খুব স্পষ্ট বর্ণিত রয়েছে। সেই রেফারেন্সকে এক্সট্রাপোলেট করে প্রেমিকের হাতে প্রেমিকার প্রহৃত হওয়া যে আরো অনেক বেশি ফজিলতের, তা ও হয়তো সে প্রমাণ করতে চাইবে!

বিহবলতা হালকা কাটিয়ে উঠে আমি ধুম করে অন্যদিকে ফিরেই আলাম ভাইয়ের রোদ চশমাটা খুলে ফেলি। নাদিরার চোখে সেই খুনে ভাবটা আর নেই। একটু দূরে দেখি জনগণের ভিড়ের সুযোগে লামীরার সাথে দাড়িয়ে মনিটরটা মজা দেখছে। বদের হাড্ডি কোথাকার!

মনে মনে প্রতিজ্ঞা করি, এই চশমা আর হাসিবকে দেয়া হবে না। যার মাল, তাকেই গছানো হবে। অর্থাৎ এটা ফিরে যাবে আবার আলাম ভাইয়ের হাতে। এত বয়স হয়ে গেল লোকটার, এখনো গীটার বাজিয়েই চলছে। এই যাদুকরী রোদ চশমায় তবু তার যদি কোনো গতি হয়।

 

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
অচেনা বাঙালি বলেছেন: হাসতে হাসতে কাইন্দা দিলাম।
৩. ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
মানুষ বলেছেন: মানুষ মারা গল্প। হাসতে হাসতে মারা যাওয়ার মতো অবস্থা
৫. ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
মাথামোটা বলেছেন: নূর পা গোল চানগ্লস ভাইংগা ফেলা হোক৷
৭. ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
সাইফুর বলেছেন: পুংটা পোলাপাইনেরা কি শুরু করলা........
৮. ২২ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
সিহাব চৌধুরী বলেছেন: ভাই আমি নতুন ব্লগার। শানে নুযুল জানি না। তবু ও অনেক হাসলাম । মূ্‌র্খের ৫ ।
৯. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২২
এস্কিমো বলেছেন: চশমাটা ডিএইচএল এ দেন...আমার দরকার...একজনরে ভয় দেখাবো...৫
১১. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৬
সংস্থাপক বলেছেন: এত ৫ রাখি কই? বহোৎ খুশ হুয়া।
১২. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮
মনিটর বলেছেন: প্প্বুপ্প্বক্কপ্প্ম!ে
প্প্ব্যপ্প্বজ্জ প্প্বক্কপ্প্ম ে- - - - -
১৩. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮
মনিটর বলেছেন: প্প্বুপ্প্বক্কপ্প্ম েপ্প্ব্যপ্প্বজ্জ প্প্বক্কপ্প্ম ে - - - -
১৪. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৯
মনিটর বলেছেন: কি হৈল লেখা এরম হয় ক্যা?
১৬. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪১
মনিটর বলেছেন: সব কথা ব্লগে বলতে হয়? @ সংস্থাপক?
১৭. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪২
মনিটর বলেছেন: আমি আগেই টের পাইসিলাম বড় বোন কি চিজ
১৯. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫১
মনিটর বলেছেন: আচ্ছা/রোদ চুশমায় কি আলাম ভাইর সংগীত সাধনা বন্ধ হবে?কিরো কি বলে?
২০. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৪
মনের কথা বলেছেন: চান গেলাচ টা আমার চাইঈঈঈঈই.....
২১. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
ফজল বলেছেন: জনাব সংস্থাপক@ রোদ-কাঁচ খানা ধার হিসাবে পাইতে গোপন ইচ্ছা হইতেছে যখন হইতে জানিয়াছি ইহা ঈড়ানী নুরানি জাদুকরী নিজাদির। আপনার হস্তগত হইয়াছে বলিয়া ৫ উপঢৌকন আকারে প্রদান করিলাম। আশা করি আপনি উক্ত মহার্ঘ্য বস্তুখানি যথোপযুক্তস্থানে সংস্থাপন করিবেন।
২২. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১২
মনিটর বলেছেন: আমার পোস্টে এটার লিংক দেয়া হল।ধন্যবাদ।
২৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৭
নাজিরুল হক বলেছেন: আমি এখনো হাসতেছি।
২৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৮
হাসিব বলেছেন: তুমার ফটুক কয় কানতেছো । আবার লিখলা হাসতেছি । ঘটনা কি নাজিরুল ?
২৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৫
রিকো বলেছেন: ঝারা ১০ মিনিট হাসলাম
পুরা ৫
২৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০১
কেমিক্যাল আলী বলেছেন: এই জিনিষ টা মিস গেছিল গা,
চুশমা আমার লাগবে!!
হাজার হলেও নূরার চুশমা বইলা কথা!!
৩০. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৪
মনিটর বলেছেন: আগামি বইমেলায় আলাম ভাইর চুশমা সমগ্র বাইর করতে হবে
৩১. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৯
অচেনা বাঙালি বলেছেন: দারুনস আইডিয়া আনছেনতো মনিটর
৩২. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৭
অমিত বলেছেন: এতদিন অয়েট করতে পারুম না। চুশমা সমগ্র আগেই চাই।
৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৫
মনিটর বলেছেন: উইঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈই
৩৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০০
ভিমরু' বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হইয়া গেল। ৫
৩৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩১
পজিটিভ বলেছেন: চমতকার হইসে !! ৫৫৫ x ৫৫৫
৩৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৮
মনিটর বলেছেন: আলাম ভাই সংক্রান্ত আমার ১ম পুস্টে জনাব পজিটিভ ইংরেজিতে অনেক জ্ঞানী কথা বলসিল।এখন ভাব পালটাইলো কেন?সাধু সাবধান।
৪০. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪২
জোনাকি বলেছেন: মনিটর
হ! কথা সত্য! পজিটিভ অনেক কিছুই তো বলছিল আইজ আবার দেখতেছি পালটা কথা! কাহিনী কি?
৪১. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৫
রিজভী বলেছেন: ভাই সকল, যার চশমা তারেই ফেরত দিয়া দেন গা, খামোখা ওনার বদদোয়ার ভাগীদার হইয়েন না!
৪২. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
নাজিরুল হক বলেছেন: না রেটিং দেই নাই।
কত দিমু?
৪৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
পজিটিভ বলেছেন: মনিটর, আপনে মিয়া আস্তা ফাউল। শান্তিতে IELTS wrting er argument practice করতে আর দিলা না। আমি তোমার -ও বিপক্ষে লিখছিলাম, আবার আলম চান্দুর বিপক্ষও লিখছিলাম ওর ব্লগে। সব কিন্তু ইংরেজীতে ছিল। কিন্তু তুমি মিয়া আমারে ব্লক কইরা আমার practice এর বারোটা
বাজাইছো। যেইদিন আমি নুরার ইরানী প্রেম পড়লাম, ঐদিন থেইক্কা আমার মেজাজটা খাট্টা হইয়া আছে। আমগো দেশে থাকবো আর গান গাইবো ইরানের। ছাগল কুইন্ডাইকার। চান্দু আরেকখান পোস্ট দিছে, ও নাকি মাইয়াগো নগ্ন করে। পইড়া মেজাজটা আরো ফরটি নাইন হইয়া আছে। ওর চশমা খুইল্লা ওর চোখে আলো না ঢুকানো পর্যন্ত আমার আণ্দোলন চলবে।
৪৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫১
দ্বিধা বলেছেন: আবার পড়লাম, সরি, হাসলাম ...
৪৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৫
অচেনা বাঙালি বলেছেন: এইটা এক্টা মাস্টারপিস।
৪৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
মনিটর বলেছেন: মাস্টারপিস।
৪৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
রাশেদ বলেছেন: মাস্টারপিস।
৪৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮
রিকো বলেছেন: মাস্টারপিস
৫০. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
আরণ্যক যাযাবর বলেছেন: এই লেখায় যে কতোজনরে বংশ দেওয়া হইসে!
এইটা একখান মাস্টারপিস।
৫১. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩
শমশের আলম শোভন বলেছেন: এইটা আর মনিটরের আগের পোস্ট টা মনে হয় বছরের সেরা দুইটা পোস্ট৷
৫২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
নুরুল কবির বলেছেন: এইটাও ;) এইটা আর মনিটরের আগের পোস্ট টা মনে হয় বছরের সেরা দুইটা পোস্ট৷
৫৪. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২
হোসেইন বলেছেন: শমশের আলম শোভন বলেছেন: এইটা আর মনিটরের আগের পোস্ট টা মনে হয় বছরের সেরা দুইটা পোস্ট৷
৫৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৮
তামিম ইরফান বলেছেন: এইটা একখান মাস্টারপিস।
৫৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
...অসমাপ্ত বলেছেন: ....ক্লাসিক ...ক্লাসিক...... :D ......পোস্টে জাঝা...
৫৭. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৯
আকাশ_পাগলা বলেছেন: ছি ছি ছি, টাংকি বাজ পোলাপানের জ্বালায় দেশটা শেষ। এরা দুইটা নিয়ে ঘুরে বলেই তো কত মানুষ আজ খালি।
৫৮. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:১৮
অন্যরকম বলেছেন: আহারে..... কিদিনটাই ছিল! :(
৬১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৫
স্বপ্নকথক বলেছেন: হে হে হে হে।মজাই পাইলাম। নূড়ে আলম ভাই এর লেটেস্ট খপর কি?

 

মোট সময় লেগেছে ১.১০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোথায় আছ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই