আমি যে দিয়েছি তারে
ভালোবাসা সবটুকু উজাড় করে
ভালোবাসি আমি তারে কতটুকু ?
যতোটা ধরে মোর হ্নৃদয়ে ততটুকু
সেই ভালোবাসা ছড়িয়ে দিয়েছি সবখান
আর প্রাণ খুলে হেসেছি।
আজ আনন্দ নীলিমায় ছড়িয়েছি
কত যে সুখ্, আমি কুড়িয়েছি।
আমার ভালোবাসা আজ যে
বিস্তৃত সবুজ মাঠ, সে যে
সোনা ধানে জড়ানো কৃষানীর হাসি।
তা, সে রাখালের উচছল সুরেলা বাশি।
ভালোবাসা মোর একটি রঙ্গিন ফুল
ঝরিছে জড়ায়ে ইহারে, কত আম্র মুকুল।
দিয়েছি ভালোবাসা ইহারে আমি
রক্তস্নাত হয়েছে যে ভুমি
ভালোবাসা দিয়েছি তার প্রতি বালু কনায়
জড়ায়ে দিয়েছি তা লতায় পাতায়
দিয়েছি তা, প্রতি জনে জনে
যে ভালোবাসা রহিছে হ্নৃদয় কোনে।।
তা, সে রাখালের উচছল সুরেলা বাশি।
ভালোবাসা মোর একটি রঙ্গিন ফুল
ঝরিছে জড়ায়ে ইহারে, কত আম্র মুকুল।
দিয়েছি ভালোবাসা ইহারে আমি
রক্তস্নাত হয়েছে যে ভুমি
ভালোবাসা দিয়েছি তার প্রতি বালু কনায়
জড়ায়ে দিয়েছি তা লতায় পাতায়
দিয়েছি তা, প্রতি জনে জনে
যে ভালোবাসা রহিছে হ্নৃদয় কোনে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



