আমি জানি না এ কবিতার কবি কে। কিন্তু কবিতাটি নির্দিদ্ধায় আচ্ছন্ন করে যায় আমার চেতনার যাবতীয় অলিগলি। পলকের মধ্যে মনখারাপের বিষন্নতা এনে দেয় তার সাবলীল স্পর্শতায়। জানি না কেন এমন হয়। তাই আপনাদের জন্যও রইল একটু বিষন্নতা উপহার...
পেন-এ কি কালি শেষ...
ছন্দ কেটে যায়
সুরে সুর মেলাবার দায়
নিজেকে ভুলে যাই...
চলার পথ থমকে দাঁড়ায়
কোনও অচেনা সুরের রেশ...
(যখন)পকেটে খুচরো শেষে...
আমার পথ চলা
ঠিকানা বিহীন প্রান্তরে
পাতা-ঝরা দুপুরে...
স্বপ্নের খেয়াপার-এ
মাঝি তার দাঁড় টানে বেসুরো আলগা স্রোতে...
ফেলে দেওয়া আধপোড়া বাদামের ঠোঙ্গা...
ভেজা মাটির সোঁদা গন্ধ নাকে
রাত জাগা পাখিটার ভোর হওয়া সুরে...
অচেনা আকাশ আজ অজানার ডাকে
সকালের লোকালেতে একলা হকারে...
গঙ্গায় হেলে পরা ভাঙ্গা জেটিটাতে
আকাশটা ছুঁতে চাওয়া সাউথ সিটি জানে...
আধপোড়া দেশলাই বা রবীন্দ্র সঙ্গীতে
কল্পনার দেবালয়-এ আমার ছায়া ঘেরা বাস্তবতা ।।
বয়জ্যেষ্ঠরা আমার প্রনাম নেবেন, এবং বন্ধু ও ছোটরা জন্য রইল শুভেচ্ছা ও ভালবাসা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


