কাদামাটির যুবরাজ
আসে কাদা মাটি গায়ে মেখে, বনের বাঘের জোর
আর চাষীর বাছুর মন নিয়ে, আসে কাদামাটির যুবরাজ।
কাদামাটির যুবরাজ
যায় কাদা মাটি গায়ে মেখে, দেও দানো আর
পিশাচ নিধন শেষে, চলে যায় কাদামাটির যুবরাজ।
নিজের রক্তের মাঝে শুয়ে থেকে,
স্বজনের কান্নায় ডুবে যেতে যেতে,
রক্ত আর কান্না ভেজা মাটিতে সবুজ ঘাস,
আর সবুজ ঘাসের দেশে লাল রঙা সূর্যের স্বপ্ন
শেষবারের মতো দেখে কাদামাটির যুবরাজ।
নিষ্পাপ স্বাধীন জন্ম থেকে
নির্ভীক স্বাধীন মৃত্যু পর্যন্ত
কাদামাটির যুবরাজ,
ভাঙবে, কিন্তু মচকাবেনা।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



