আমার প্রিয় পোস্ট
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- এলোমেলো চিরকুট... (২) - ...অসমাপ্ত
- পড়ুন, না পড়লে মজাটা টের পাবেন না - আহমদ বসির
- ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যারকে জন্মদিনের শুভেচ্ছা ও কিছু স্মৃতিকথন !! - শ।মসীর
- আসুন পরিচিত হই ঢাকা শহরের অলিগলির সাথে (পর্ব-৪ + শেষ পর্ব) - মোসারাফ
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- একজন আইটি ব্যক্তিত্ব এবং তাঁর তৈরী করা শেয়ারের একটি চমৎকার সাইট - সুনীল সমুদ্র
- আপেক্ষিক তত্ত্বের কিছু অজানা কথা -২ - নুভান
- জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি - ফুয়াদ মু. খালিদ হোসেন
- ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য - বংশী নদীর পাড়ে
- এ টীমের নীতি মালা - ডাক্তার আইজউদ্দিন
- হাউ টু স্যালুট ইউ, সোলজার? - মুখফোড়
- দ্রোহী পুরাণ ০৪ - দ্রোহী
- চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? - স্বপ্নকথক
- বাংলার ফুল - জেরী
- ISLTS [ইন্টারন্যাশনাল সিলেটি ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম]- সিলোটি বাষার এখমাত্র টেস্ট সিস্টেম - ডজ
- মাসুদ রানা : ৪০০ নট আউট যেভাবে এল মাসুদ রানা ( কাজী আনোয়ার হোসেন) - তাশফী
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- একটি খুব সাধারণ ঘটনা - ছন্নছাড়ার পেন্সিল
- টুকরো টুকরো মুক্তিযুদ্ধ - টাইম ম্যাগাজিনে ১৯৭১ - রাগিব
- ফ্রাইডে দ্য থার্টিন্থ- ছোট গল্প (প্রথম পর্ব) - পারভেজ
- রেলের বিশমুহূর্তে জমাট প্রজাপতি - ছন্নছাড়ার পেন্সিল
- পথের সাথী হারিয়ে যাবি, কোথায় লুকাই তোরে........................ - ফারা তন্বী
- ফিনল্যান্ডে পড়াশোনা..২ - বিডিআর
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- ঝাপসা নীল বিন্দু - বিলাশ বিডি
- মাইক্রোসফট এর সাতকাহন - পর্ব ২ (ইন্টার্ণশীপ অভিজ্ঞতা) - বিলাশ বিডি
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- মৃত্যু ছায়া - ছোট গল্প - পারভেজ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- নিঝুম রাতের সুরের পরী - রুবাইয়াত ইসলাম সাদাত
- রেডহ্যাট লিনাক্সে yum repository সেটআপ । খুব জরুরী বা দরকারী একটা টুল । - গাজী সালাহউদ্দিন
- উকিলবাড়ি যাওন বাদ দেন, লন একটা উকিলমারা সফটওয়্যার কুইকেন উইলমেকার প্লাস ২০০৭ - আমিই স্রোত
- ই-বুক কালেকশনঃ পর্ব-১ - বিডি আইডল
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ১ - রাগিব
- তুমি সন্ধ্যার মেঘমালা - অপ্সরা
- মেডিটেশন এবং আমার কথা - মাহবুবুল আলম লীংকন
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- আমার বান্দরবেলা...............৩ - তামিম ইরফান
- এনামুল আজিমঃ অকালে ঝরে পড়া একটি প্রতিভা - পারভেজ
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- পেন্সিলে আঁকা পরী - অচেনা সৈকত
- মূহুর্ত হলেও, থামুন: কনসেন্ট্রেশান ক্যাম্প, ডাখাউ, জার্মানী - তীরন্দাজ
- গল্পঃ স্মৃতিভ্রষ্টতার উল্টোযাত্রা - ছন্নছাড়ার পেন্সিল
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী - আশাবাদী!!
- মানবতাবোধ Installing... - নীল আলো
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- মেঘে মেঘে হারিয়ে যাওয়া... - নীল আলো
- আমেরিকায় পড়ি - শাহরিয়ার নির্জন
- বার্লিন দেয়াল, ইস্ট সাইড গ্যালারি ও ঐক্যের আকাঙ্ক্ষা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ~পথের শুরু...... - নীলদ্বীপের স্বপ্নকন্যা
- পঞ্চ ইন্দ্রিয় - পারভেজ
- স্যার আইজেক নিউটনের সূত্রকে ভুল প্রমাণ করেছি আমি - রুখসানা তাজীন
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- গ্রুপ থিওরীর আর্টিকেল - গণিত পাগল
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- তন্দুরীরুটি গ্যাসের চুলায়!!
- েজবীন
- শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা - রাগিব
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- রিলাক্সেশন টেকনিক - আহমেদ হেলাল ছোটন
- অসময়ের হাইকুরা - নীরর
তারছেড়া নেটওয়ার্ক এর কথা। (১) ...ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ।
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
কাম্পিউটার নেটওয়ার্ক আর নিরাপত্তা আমার খুব প্রিয় বিষয়।
আর সব থেকে প্রিয় হচ্ছে বেতার নেটওয়ার্ক। মজা করে আমরা বলি তারছেড়া নেটওয়ার্ক।
ল্যাপটপের ব্যবহার অনেক বেড়েছে আর সব ল্যাপটপেই এখন অয়ারলেস ল্যানকার্ড (ওয়াই-ফাই) বিল্ট ইন আছে। আর তার লাগিয়ে ল্যাপটপে নেটওয়ার্কের কাজ করা ...আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। অনেককেই দেখেছি ওয়ারলেস ল্যানকার্ড এর ব্যবহার না জানায় এই চমৎকার প্রযুক্তির মজাটা পান না। আর অনেকেরই রয়েছে বেশ কিছু বিভ্রান্তি। এই সিরিজের উদ্দেশ্য টিউটোরিয়াল জাতীয় কিছু লেখা না। আমার খুব প্রিয় একটা বিষয় নিয়ে কিছু আবজাব (আমার স্বভাবমত
) লেখার উদ্দেশ্য নিয়েই এই সিরিজ। যে ক্ষুদ্র অংশ আমি জানি সেটুকু খুব সহজ কথায় শেয়ার করতে চেস্টা করব। আর আশা করব যারা এই বিষয়ে কাজ করছেন, জানেন বা আগ্রহি... তাদের কাছ থেকে চমৎকার কিছু আলোচনার।
ওয়াই-ফাই (WiFi) এর হালকা ইতিহাস জেনে রাখা মনে হয় খারাপ হবে না।
আমরা প্রায় সবাই ই এখন কমবেশি বেতার তরঙ্গের কথা জানি। প্রতিদিন পকেটের সেলফোনে, বা এফ এম প্যাচাল শোনার জন্য বা বাড়ীতে মাইক্রো অভেনে আমরা এই তরঙ্গটাকে ব্যবহার করছি। (গুলশান টু মোহাম্মদপুর এর তরঙ্গবাস কিন্তু এই তালিকার বাইরে
)। যাই হোক এই বেতার তরঙ্গ আবার আপনি ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনাকে সরকারের এই বিষয়ের নিয়ন্ত্রন যারা করে (বাংলাদেশে বিটিআরসি) তাদের অনুমতি নিতে হবে। এবং বি....শাল অংকের অর্থের বিনিময়ে লাইসেন্স নিতে হবে তরঙ্গ ব্যবহারের।
তবে কিছু কিছু বেতার তরঙ্গের রেন্জ আবার উন্মুক্ত। এগুলো গবেষনা বা ব্যাক্তিগত কাজে কিছু নিয়মের ভেতরে থেকে যে কেউ ব্যবহার করতে পারবে।
আর এর শুরুটা হয়েছিল ১৯৮৫ সালে আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন এর মাধ্যমে (Federal Communications Commission বা FCC)। তারা কিছু নিয়ম করে সে সময় কিছু তরঙ্গ উন্মুক্ত করে দেন। যা পরবর্তিতে বিশ্বের অন্যান্য দেশেও কিছু নিয়ম উনিশ-বিশ করে গ্রহন করা হয়। তবে সেসময়ও কিছু ঘাড়-ত্যারা প্রধান সারির রেডিও ইকুইপমেন্ট নির্মাতা সাধারণের জন্য এই উন্মুক্তকরণের বিরোধিতা করেছিল।
ওয়াই-ফাই এর দাদা বলা যায় যাকে ...সেটি আবিস্কার হয়েছিল ১৯৯১ এর দিকে NCR Corporation/AT&T এর যার কাজ মূলত ছিল হিসাব রক্ষণ ব্যাবস্থার জন্য।
এরপর প্রথম সত্যিকারের যে ওয়ারলেস সিস্টেমটি বাজারে আসে সেটি ছিল "ওয়েভ-ল্যান" (WaveLAN) নামের ১/২ মেগাবিট পার সেকেন্ড এর
। তবে এটিই ওয়ারলেস টেকনোলজি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের পতাকা ধরে রাখে প্রায় পরবর্তী প্রায় দশ বছর এর জন্য। সেজন্য একে ওয়াই-ফাই এর জন্মদাতাও বলা হয়ে থাকে। পরবর্তী ওয়াই-ফাই এর স্ট্যান্ডার্ড গুলো যেমন IEEE 802.11b এবং 802.11a জন্য এটি ছিল ভিত্তি।
মোটামুটি ভাবে অনেকটা এরকমই ছিল এই তারছেড়া প্রযুক্তিগুলোর শুরুর দিকটা। বুঝতে পারছি অনেকে এরই মধ্যে বিরক্ত হয়ে "আইছে ইতিহাস কপচাইতে" জাতীয় কমেন্ট করে ফেলেছেন। তাই আর না। ![]()
আসুন দেখি ওয়াই-ফাই এর কি কি প্রচলিত ধারা আছে। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড গুলো আই ট্রিপল ই (IEEE) নামক (ইন্সিটিউট অফ ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারস) সংস্থার নির্ধারন করা।
802.11b
ওয়াই-ফাই এর এই স্ট্যন্ডার্ড টি অক্টোবর ১৯৯৯ এ প্রকাশিত। এর কার্যকর ফ্রিকোয়েন্সি হচ্ছে ২.৪ গিগা হার্জ। এর তথ্য পরিবহন ক্ষমতা ছিল ১১ মেগাবিট/সেকেন্ড। ইনডোর রেন্জ (মানে যে সীমার ভেতরে আপনি কাজ করার মত সিগন্যাল পাবেন) ছিল প্রায় ৩৮ মিটার। তথ্য নিরাপত্তার জন্য ব্যবহার হত WEP (Wired Equivalent Privacy)। তবে তথ্য নিরাপত্তার দূর্বলতা আর কম তথ্য পরিবহন ক্ষমতার জন্য এটি জনপ্রিয়তা হারায়।
802.11a
আরো একটু দ্রুত তথ্য পরিবহন ক্ষমতার চাহিদার থেকে জন্ম নেয় এই স্ট্যান্ডার্ড টি। এটিও অক্টোবর ১৯৯৯ এ প্রকাশিত। এর কার্যকর ফ্রিকোয়েন্সি হচ্ছে ৫ গিগা হার্জ। এর তথ্য পরিবহন ক্ষমতা ছিল ৫৪ মেগাবিট/সেকেন্ড। ইনডোর রেন্জ ছিল প্রায় ৩৫ মিটার। তবে এটিও নতুন কোন নিরাপত্তা ব্যবস্থা না ব্যবহার করে 802.11b এর WEP কেই চালু রাখ। তবে এটি ১৫২ বিট এনক্রিপশন ব্যবহার করত। যেখানে 802.11b ১২৮ বিট ব্যবহার করে তথ্য এনক্রিপ্ট করত।
802.11g
অধিক তথ্য নিরাপত্তা, আরেকটু বেশি কার্যকর রেন্জ আর কম মূল্যের হার্ডওয়ার নিয়ে ২০০৩ এর জুনে আসে ২.৪ গিগা হার্জ এর 802.11g স্ট্যান্ডার্ড। এর আরেকটি চমৎকার ব্যাপার ছিল ব্যাক ওয়ার্ড কমপ্যাটাবিলিটি। মানে আপনি 802.11g এর ডিভাইস দিয়ে 802.11b এর নেটওয়ার্ক ও ব্যবহার করতে পারবেন। তথ্য নিরাপত্তার জন্য এতে আসে WEP এর সাথে WPA (Wi-Fi Protected Access) নামক চমৎকার ব্যবস্থা।
এখনকার প্রচলিত ল্যাপটপের ওয়ারলেস ল্যান-কার্ডগুলো এবং অনান্য ওয়ারলেস ল্যান-কার্ডগুলো মুলত এই স্ট্যান্ডার্ড এর।
এই ধারায় সামনে আসছে 802.11n, যেখানে থাকবে ২.৪/৫ গিগা হার্জ এর তরঙ্গের ব্যবহার, সাথে ৭৪ মেগাবিট/সেকেন্ড এর তথ্য গতি। কার্যকর রেন্জ ও বেড়ে যাবে আশা করা যায়।
সামনের পর্বে বিভিন্ন ওয়াই-ফাই চ্যানেল আর নেটওয়ার্ক নিয়ে বলতে চেষ্টা করব।
আর সবার ভাল লাগলে ওয়াই-ফাই এর এন্টেনা, পুর-ম্যানস ওয়াই-ফাই, ওপেন সোর্স এপি ফার্মওয়ার (যেটি ব্যবহার করে আপনার কমদামি একসেস পয়েন্টটিকে বেশ চমৎকার ও দামি একটা বস্তু বানিয়ে ফেলতে পারবেন।) আর ওয়ারলেস নিরাপত্তা নিয়ে লিখতে চেষ্টা করব।
কষ্ট করে পড়বার জন্য ... ....তারছেড়া ধন্যবাদ।
তথ্য কৃতজ্ঞতা: উইকিপিডিয়া, ওয়াই-ফাই ফোরাম, হাউস্টাফওয়ার্কস।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়াই-ফাই, বেতার নেটওয়ার্ক, আব-জাব লেখা ;
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিলটন বলেছেন:
তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ মিলটন ভাই।
রোডায়া বলেছেন:
বেশ৷ সহজ ভাষায় টেকনিকাল কথা৷
লেখক বলেছেন: আবজাব ভাষায় ও ক্ষুদ্র জ্ঞানে ![]()
লেখক বলেছেন: ![]()
আসিফ বলেছেন:
বেলকিন এর ওয়াই-ফাই রাউটার একটা আছে বাসায় - তাই তারের ঝামেলা থেকে মুক্তি। আর লোকাল আই.এস.পি ডাওন থাকলে জিপি এজ ব্লুটুথ দিয়ে কানেক্ট করি। সমস্যা একটাই - স্পিড ভাল না লেখক বলেছেন: বেলকিন এর সাথে যদি কোন ওপেন সোর্স ফার্মওয়ার ব্যবহার করেন... অনেক এডভান্স অপশন পাবেন।
বিপ্লব কান্তি বলেছেন:
ক্যাবল নেটওয়ার্ক হল সব প্রযুক্তির বাবা।তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি মনে হয় পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।
কিন্তু এ বিষয়টা পরিষ্কার না ।
বিঞ্জানীরা এক এক জন একেক কথা বলে এ বিষয় নিয়ে।
মাস তিনেক আগে জনকন্ঠে পড়লাম, ঢাবির একজন শিক্ষক বলেছেন যেসব মোবাইল টাওয়ারের পাশে নারিকেল গাছ থাকে, সেসব গাছের ডাবে পানি হয় না ।
তবে আমি আমার এক বস (বাংলাদেশের সবচেয়ে দক্ষ VSAT এর লোক) কে দেখেছি, অল্প বয়স (৩৫) এ ২ বার হার্ট অ্যাটাক হতে।
তবে এটা ওয়ারলেস ফ্রিকোয়েন্সিতে কাজ করার জন্য হল না অন্য কোন কারনে সে সম্পর্কে কেউ পরিষ্কার নয়।
তবে আমি মনে করি WIFI router পাশে রাখা উচিত নয়।
WIFI router / ল্যান এর রাউটার গুলি ২.৪GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
লেখক বলেছেন: "ক্যাবল নেটওয়ার্ক হল সব প্রযুক্তির বাবা"
কথাটা একেবারেই বোধগম্য হল না।
"মাস তিনেক আগে জনকন্ঠে পড়লাম, ঢাবির একজন শিক্ষক বলেছেন যেসব মোবাইল টাওয়ারের পাশে নারিকেল গাছ থাকে, সেসব গাছের ডাবে পানি হয় না ।"
এইধরনের গবেষণা ইত্তেফাক আর জনকন্ঠে প্রায়ই পাবেন।
"তবে আমি আমার এক বস (বাংলাদেশের সবচেয়ে দক্ষ VSAT এর লোক) কে দেখেছি, অল্প বয়স (৩৫) এ ২ বার হার্ট অ্যাটাক হতে। "
চিন্তায় ফেলে দিলেন দেখছি ...ঘরে ডিডি-ডব্লিউআরটি দিয়ে রান করানো ওভার পাওয়ারড এপি চলছে ২ বছরের বেশি সময় ধরে। আর আশেপাশে যে কতগুলো ছাদে সেল-ফোনের টাওয়ার ...
...টিকিট টা এবার কেটে রাখতেই হবে দেখছি (ল্যাবএইড)
ঘরের কর্ডলেস ফোন, মাইক্রো অভেন ও কিন্তু ২.৪ গি.হা এ চলে।
আসিফ বলেছেন:
বিপ্লব কান্তি ভাই, চিন্তায় ফালাই দিলেন। Electromagnetic waves শরীরের জন্য খারাপ এইরকম অনেক রিপোর্ট এসেছে - কিন্তু সবগুলোয় বিতর্কিত । তবে সাবধান হওয়াই ভাল।
লেখক বলেছেন: এফ সিসির রেগুলেশন মেনেই এমিশন এর পরিমান পরিমাপ করে প্রডাক্ট বাজারে আসে। যদি এভাবে ভাবতে আরম্ভ করেন তাহলে বলব... ঢাকা ছেড়ে যাওয়াই ভাল। এই সিস্টেম গুলো থেকে ঢাকার বাতাস অনেক বেশি বিপদজনক।
আহসান হাবিব শিমুল বলেছেন:
চলুক ......।বিপ্লব কান্তির জ্ঞানে আমি মুগ্ধ।উনার বর্ণনামতে কোন হাইওয়েকে ইন্টারনেট কেবল চিন্তা করলে গাড়ির স্পীড হবে ব্যান্ডউইথ
আরেকটু সহজবোধ্য করুন।প্রোটোকল ইতিহাস কিংবা কাজকাম যথেষ্ট বোরিং (পীড়াদায়ক!) আর ম্যাংগো পিপলের বুঝেও আসবেনা।
লেখক বলেছেন: ভাই বোরিং করার জন্য স্যরি।
...তবে প্রথম থেকে আরম্ভ করতে চেয়েছি তাই এরকম। সামনের পোস্টে কঠিন বস্তু রিলেটেড কথা বলার চেষ্টা করব।
যাদের কাছে বিষয় গুলো একেবারেই নতুন ...তাদের কথা ভেবে প্রথম পোস্ট টা।
আশা করি সাথে থাকবেন।
রায়হান(তন্ময়) বলেছেন:
সুন্দর...চালিয়ে যান...............
লেখক বলেছেন: ধন্যবাদ রায়হান(তন্ময়) ....
নাহিদ বলেছেন:
সিম্পল..আরো গভীরে যেতে হবে.. আর এই নেওয়ার্কগুলি অবৈধ্য নিয়ন্ত্রন করার কোন পদ্ধতি আছে কিনা?.... সেই সবক নেবার জন্য বসে আছি।
লেখক বলেছেন: প্রথমেই গভীরে চলে গেলে অনেকের অসুবিধা হত। তাই গোড়া থেকে আরম্ভ করলাম।
অবৈধ নিয়ন্ত্রন!!! এই গুলা লিখলে মাইনাস এর বন্যায় পোস্ট ভেসে যাবে। ঢাকার ৮৫% ওয়াই-ফাই নেটওয়ার্ক কোন এক বিচিএ কারণে এমনিতেই আনসিকিউরড (কথার প্রমাণ আছে, একবার এক একাডেমিক এসাইনমেন্ট এর ডাটাবেজ প্রজেক্ট এ এধরণের এপিগুলোর একটা লিস্ট এ করেছিলাম। শুধু গুলশান, বনানি, উত্তরা, মহাখালি, ধানমন্ডি মতিঝিল এর কিছু এলাকায় সার্ভে করে এক বিশাল লিস্ট হয়েছিল
...অনেককেই প্রতিষ্ঠানের ঠিকানায় মেইল করে জানিয়েছিলাম আমরা। ...কোন লাভ নাই।)
এইগুলো আর কিছু কামলাখাটার ক্ষুদ্র জ্ঞানে তারছেড়া নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে লেখার ইচ্ছে আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ মেঘলা মানুষ ...
... আবজাব এর পাঠক ![]()
লেখক বলেছেন: ঠিকাছে ...
..স্যরি।
রাস্তার ছেলে বলেছেন:
চলুক! আমিও সব প্রিয়তে নিয়ে যাচ্ছি। এসব জানা থাকা দরকার।
লেখক বলেছেন: রাস্তার ছেলে ...ভাই এই সব টেকি লেখা আমাকে দিয়ে হয় না। নিজেই বুঝতেছি ...
গিয়ানের ব্যাফক অভাব আছে।
মহিসন খান বলেছেন:
Citycell এর ZOOM কি ওয়াই ফাই ?
লেখক বলেছেন: না ZOOM ওয়াই-ফাই না। ZOOM সিটিসেলের সিডিএমএ ১ এক্স নেটওয়ার্কে ডাটা সার্ভিস এর ব্রান্ড নেম।
"সামনের পর্বে বিভিন্ন ওয়াই-ফাই চ্যানেল আর নেটওয়ার্ক নিয়ে বলতে চেষ্টা করব।
আর সবার ভাল লাগলে ওয়াই-ফাই এর এন্টেনা, পুর-ম্যানস ওয়াই-ফাই, ওপেন সোর্স এপি ফার্মওয়ার (যেটি ব্যবহার করে আপনার কমদামি একসেস পয়েন্টটিকে বেশ চমৎকার ও দামি একটা বস্তু বানিয়ে ফেলতে পারবেন।) আর ওয়ারলেস নিরাপত্তা নিয়ে লিখতে চেষ্টা করব।"
ওয়েট করছি....
কিছু জানি,আর ও জানতে চাই।
লেখক বলেছেন:
....পড়ার জন্যে অনেক ধন্যবাদ। ...আমি আলসেমি রোগে ভুগছি... চ্রম ভাবে।
আমি লেখার আগেই কিছু দেখতে পারেন... এসব লিংক থেকে...
http://en.wikipedia.org/wiki/OpenWrt
http://www.dd-wrt.com
Click This Link
http://www.usbwifi.orconhosting.net.nz/
...আর আপনিও লেখা আরম্ভ করে দিন না। চমৎকার হবে।
মোতাব্বির কাগু বলেছেন:
চমৎকার++++++++++++++্
লেখক বলেছেন: থ্যাংকু কাগু...
টেকনো বলেছেন:
লেখাটা আগে কেন দেখলাম না তাই খারাপ লাগছে।আপনাকে ধন্যবাদ। আমিও আপনার লাইন এর মানে আমারও নেটওয়ার্ক এবং এর নিরাপত্তা নিয়ে জানতে এবং কাজ করতে ভাল লাগে।
লেখক বলেছেন: ...ভাল লাগল জেনে.. টেকনো। ...পড়ার জন্য ধন্যবাদ।
নিরাপত্তা নিয়ে কিছু লিখে ফেলুন। আপনার টেকি লেখার হাত চমৎকার।
লেখক বলেছেন: ধন্যবাদ শিবলী রহমান।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জসীম দ্য গ্রেট।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















