আমার প্রিয় পোস্ট

কোন আপডেট নেই।

উন্নত জাতের পাত্রের জন্য পাত্রী খোঁজা পর্ব .... :P

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫

শেয়ারঃ
0 1 0



রাফি (সঙ্গত কারণেই আসল নাম না) ভাইকে অনেকদিন থেকেই চিনি। আমার একসময়ের খন্ডকালীন কামলা খাটার অফিসে প্রথম ওনার সাথে পরিচয় হয়েছিল। বেশ নায়ক নায়ক একটা সহজাত ভাব আছে ওনার মধ্যে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তুখোর তার্কিক ছিলেন। এবং ভাল ছাত্র তো অবশ্যই। পরে বিদেশে গিয়ে পেখমে আরো কয়েকটা ডিগ্রির পালক লাগিয়ে আনেন। আর প্রফেশনাল লাইফেও বেশ সার্থক। অন্তত বেতনের অংকের আন্দাজ সেরকমই আভাস দেয়।
অনেকদিন পরে আজকে ওনার সাথে আমার এক কাজিনের অফিসে দেখা। জানলাম উনি আমার ভাইয়ারও বিশ্ববিদ্যালয় জীবণের বন্ধু। তো কথায় কথায় জানলাম রাফি ভাই বিয়ের জন্য পাত্রি খুঁজছেন... দুষ্টুমি করার উদ্দেশ্যে জিজ্ঞেস করে ফেললাম "ভাইয়া কেমন বউ খুজছেন?" .... ওনার স্বভাব মতই বেশ গোছালো উত্তর দিলেন....

"...দেখ আমাকে তো চেনই ...আমি এবং আমার ফ্যামিলির সবাই বেশ আধুনিক-মনের আর উদার।....." এর পর বেশ কিছুক্ষণ ওনার এবং ওনাদের সবার উদার মন, উচ্চ শিক্ষা, কুঃসংস্কার মুক্ততা ইত্যাদি হ্যান-ত্যান সুশীল বৃত্তি নিয়ে বলার পর আসল পয়েন্টে আসলেন।

"এতদিন পর্যন্ত তো অনেক মেয়েই দেখলাম... আজকালকার এদের সাথে জীবণ কাটানো যায় না। ....বউ হতে ঘরের মেয়ে হতে হয়। খুব শিক্ষিত মেয়ে আমার বা আমার ফ্যামিলির পছন্দ নয়। বেশি শিক্ষিত হলে অনেক প্রবলেম হয়। ঘরে থাকতে চাইবে না। আর খুব বেশি আই-কিউ টাইপ মেয়ে হলে তো ফটফট করে মুখে-মুখে কথা বলবে। মেয়েকে ভদ্র-নম্র্য হয়ে আমার পরিবারের সবার মন জুগিয়ে চলতে হবে। আর সহিষ্নুতা না থাকলে তো ধর দুই দিন পরই আমার ফ্যামিলির সাথে ক্যাচাল করে আলাদা হতে চাইবে।

আর মেয়েকে তো সুন্দর হতেই হবে। একশটা মেয়ের মধ্যে যদি চোখেই না পড়ল তাহলে এমন বউ পাশে রেখে কি লাভ বল? আর মেয়ের ইতিহাস পরিস্কার হতে হবে। যদি দেখি বিয়ের পর এই গল্প সেই কেচ্ছা বের হচ্ছে তাহলে তো লাইফ হেল হয়ে যাবে। সেজন্য অবশ্য কম বয়স্ক ...ধর ১৯-২২ বয়সের মেয়েই ভাল। আর ধর মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল হতে হবে। বিয়ে করে যদি পরিচয়ই দিতে না পারি তাহলে কেমন হল। আর বিত্তশালী শশুর-বাড়ী মানেই তো একটা বাড়তি নিরাপত্তা ...তাই না ...(এ কথার পর অবশ্য একটা খা-খা টাইপ হাসি ছিল)। তবে আমার মধ্যে যৌতুক-প্রথার উপর ভয়ানক ঘৃণা আছে। শশুর বাড়ির কাছে আমার বাড়তি কিছু (!) চাওয়া নেই....."

.....সু পাত্র আরো অনেক কথাই বলেছিলেন... সব মনে নেই ...চুম্বক অংশটুকু লিখলাম। :D ....রাফি ভাইয়ের বাবা ছিলেন আমলা... মা ডাক্তার। ভাই-বোনেরাও বেশ উচ্চ শিক্ষিত।
ওনার জন্য নাকি যোগ্য পাত্রি সমাজে বেশ চিড়ুণী অভিযান চলছে। হাজার হলেও এহেন উন্নত জাতের "ফাতরের" জন্য তো আর যে সে "ফাতরি" গছানো যায় না।

....মনে মনে ভিমরিত হয়ে আমি মনে মনেই বলে ফেললাম। ...মনা তুমি যাহা খুঁজিতেছ ...সেই খায়রুন/নাসিরুন সুন্দরীরা এই সময়ে বাস করে না। এই টেস্ট সহ জন্ম নিতে কিন্চিত দেরী কইরা ফালাইছো বাছা। ....তবে তোমার সমস্যার সমাধান একমাত্র জুল-ভার্ন বা স্পিলবার্গ দিতে পারে ...টাইম মেশিন ছাড়া তোমার কুমার-জীবণের কোন গতি নাই। ....আপচুচ। ;)
...সিনিয়র মানুষ তাই মুখে কিছু বললাম না।

অবশ্য এই ঘটনা নতুন কিছু না। প্রায় সব পত্রিকায়ই পাত্র-পাত্রী নামক রেগুলার কমেডি কলাম থাকে। B-) ....কিছু বিজ্ঞাপন তো সেরা জোকের ইতিহাস বইয়ে স্থান পাওয়ার মত। ...যাদের জীবণে রস-কষের অভাব বোধ করছেন... একটা অনুরোধ থাকল... রেগুলার অন্তত পাত্র-পাত্রী কলামটা পড়বেন। :P
....জগতের সকল সুপাত্রের গতি হোক। :) ....আমিন।

ব্যবহার করা ছবিটি রাগিব হাসান এর, এবং উইকিপিডিয়া থেকে নেয়া। যার লিংক ...
Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আজাইরা কথা ;
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২
মদন বলেছেন: আহারে বেচারা...
ইহ জনমে বুঝি তার আর বিয়ে হবে না :(
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: আপচুচ....

২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৫
অক্ষর বলেছেন: এইরকম মেয়ে খুজলে তো কোন দিনও বিয়া হৈবো না
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: হবে না কেন... টাইম মেশিনে করে ...মুঘল আমলের আশেপাশে কোন সময়ে গেলেই হবে। :)

৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৮
নীল আলো বলেছেন: হাহা!! এই হচ্ছে উদার/কুঃসংস্কার মুক্ততার পরিচয়...অনেক হাসি পেল!!...আপনার এই কথিত ভাইয়ার ভুল ভাঙ্গানো উচিত অচিরেই...!!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: এহেন সুশীল সমাজের ভুল ভাঙ্গানো সম্ভব না। কারণ ওই লেভেলের অনেককেই ঠিক এভাবেই চিন্তা করতে দেখেছি।

৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: জাল মাইরা দেখতে পারেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: বুঝি নাই.... বিস্তারে বলেন। :)

৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২১
শিবলী বলেছেন: অক্ষর বলেছেন: এইরকম মেয়ে খুজলে তো কোন দিনও বিয়া হৈবো ন।
ঠিক ঠিক

ঐ বুইড়ারে(বেশি পালক লাগাইয়া তো বুইড়া ভাম) আইপি সহ অবিবাহিত রাখা হৌক
;)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: শিবলী বলেছেন: আইপি সহ অবিবাহিত রাখা হৌক

.... হা: হা: হা: ....শিবলী ....হাসতে হাসতে আরেকটু হলেই পড়ে যেতাম।

৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২২
মিছে মন্ডল বলেছেন: এই রকমের ফাতরার জন্য বহুত ফাতরি মাইয়া বইস্যা রইছে। ওই ফাত্রি গুলা আরো খারাপ।সারা জীবন ফষ্টি-নষ্টি কইরা পয়সাওয়ালা পোলার লগে সতী সাইঝা ঝুইলা পরে।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: মাথা চুলকাইতেছি....

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: :)

৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
নকীবুল বারী বলেছেন: হে হেহ সবই আই সি এল......................
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: মানে কি... বিস্তারে বলেন। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: না পেলেই ভাল। ...তাহলে আর এই জাতীয় সুশীলের কোন রিপ্রোডাকশন আসবে না।

১০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আপনের ভাইজান জিরাম খুজতাছে ইরাম পাইতে অইলে দ্যাশে জাল মাইরা খুজন লাগব। তয় ইনার পছন্দখান ভালা।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: আরেকবার ভিমরিত... :)

১১. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১
জলে ভাসা পদ্ম আমি বলেছেন: ইহা হইল সব পোলাদের মনের কথা।।উনি কইছে আপনারা এখনও কন নাই।।সময় হইলে আপনাগো মুখেও খৈ ফুটব
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: জলে ভাসা পদ্ম আমি বলেছেন: ইহা হইল সব পোলাদের মনের কথা।।উনি কইছে আপনারা এখনও কন নাই।।সময় হইলে আপনাগো মুখেও খৈ ফুটব


....আমার আমি নাই রে... আমার আমি নাই। :)

১২. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১
নিবিড় বলেছেন: মন উদার হতে হবে ..সেই দিন কি আর আছে?মুঘল আমলেও পাবে না।
ভাস্কো -দা -গামা'র আমলে মিলতে পারে।তাও সন্দেহ আছে।


অফটপিক:বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তুখোর তার্কিক ছিলেন।কোন বিশ্ববিদ্যালয়???? বলবেন কি?

লিখাটা ভাল লেগেছে+++
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ নিবিড়।

ওই ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ের ছিলেন সরাসরি না বলে বলি আমার কাজিনটা আইবিএ'র ছাত্র ছিল... ঢাবি।

১৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
টেকনো বলেছেন: কিছু বলার মত ভাষা নেই এদের জন্য।
এরাযে এখনও অন্ধকারে আছে এইটাই বুজে না অন্যকে কিভাবে বুজবে।

জুতা মারি।

ধন্যবাদ গুছিয়ে লিখার জন্য
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: আসলে ....কিছু বলার নাই। ....কিছু প্রজাতি ...কখনো বিলুপ্ত হবার না।

১৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৬
নকীবুল বারী বলেছেন: আই সি এল মানে হইতাছে....ট্যাকাই সব, প্রফেশনালিজম......................এইখানে কোন ইথিকস কাজ করে না............
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: কিলিয়ার হইল.... :) ...ধইণ্যা পাতা।

১৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২
একাকী একজন বলেছেন: এই হচ্ছে উদার/কুঃসংস্কার মুক্ততার পরিচয়...অনেক হাসি পেল
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: এটা হচ্ছে... অবশেষে লেজ দেখানো। যেটা ভদ্রতার ভেতরে আমরা লুকিয়ে রাখি।

১৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬
আল-কায়ামতি বলেছেন: হুযুরের দোয়া ছাড়া বিয়ে হবে না
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: এতক্ষণে একটা যুক্তিপূর্ণ আলোচনা পাওয়া গেল। :)

...তারপর?

১৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৬
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: ঐ ফাজিল ব্যাটারে ধইরা একবার আমার মত একটা মহা শয়তান মেয়েকে দেখানো উচিত। তাইলে পরে দুনিয়ার বাকিসব মেয়েদেরকেই তার সুশীল আর ভালো মনে হবে। অটোমেটিক সব নখড়া ছুটে যাবে।
এইসব লোকেদের নিয়ে করাই উচিত না।
ইশ!!কইস্যা কতগুলা থাবড়া দিতে পারতাম এই টাইপের লোকগুলারে!!X(X(
আপচুচ! আমার সামনে এই টাইপের মানুষ আজ পর্যন্ত পড়ে নাই :(

*গালিগুলা সব ঐ লোকটাকে দিসি, আপনার পোস্ট গালাগালিময় করে দেয়াতে আপনি কিছু মনে করেন নাই তো?#:-S
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: এহেন সুশীলের জন্য উপযুক্ত ....সকল অমৃত-বাণী সাধুবাদের সাথে গ্রহণ করা হবে।

:) .....

১৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৪
কঁাকন বলেছেন: পত্রী চাই:
ঢাকায় বাড়ি গাড়ি আছে এমন বাবার একমাত্র কন্যাকে বিবাহ করতেচাই
আগ্রহী প্রার্থীরা বাড়ির ছবি সহ যোগাযোগ করুন
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আজকের প্রথম আলোর ৮ নম্বর পাতার কলাম ৫ এর নিচের দিকে দেখুন...

অবসরপ্রাপ্ত কর্মকর্তার (৬৩) জন্য যুক্তিসঙ্গত কারণে সুখ-দুঃখের সঙ্গী পঁয়তাল্লিশোদ্র্ধ পরহেজগার, খাঁটি নামাজি, সুশিক্ষিতা, আদর্শ গৃহিনী, শান্তমেজাজের বিধবা/বন্ধা/নির্ঝন্জাট সত্যিকারের আগ্রহী পাত্রী, নিষ্ঠুর রসিকতা না করে নিঃসঙ্কোচে পরিচিতি, ঠিকানা, ফোন, ফটো সহ সরাসরি পাত্রের ব্যাক্তিগত ঠিকানায় লিখুন: পোস্ট বক্স নং-২৫৩, জিপিও, ঢাকা-১০০০। #০১৭১৫০৫৩০৫৩

....আছেন কোন শান্ত মেজাজের, পরহেজগার, খাঁটি নামাজি, সুশিক্ষিতা, আদর্শ গৃহিনী এই ৬৩ বছরের খোকার জন্য? সকল নিষ্ঠুর রসিকতার জন্য আইফি সহ ভ্যান করা হবে। :)

১৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৩
নির্বাক সুশীল বলেছেন:
এক্টা কতা কই। মাইন্ড কইরেন না।
ছবিটা ব্যবহার করা ঠিক হয় নাই। কার কাছ থাইকা কোন পাতা থাইকা নিসেন, এইটা কইয়া দিলেই সেইটা নেওন জায়েজ হয় না।

দেইখেন, ছবির নিচে লেখা আছে "সর্বস্বত্ব সংরক্ষিত", এইরম ছবিতে পারমিশন লাগে। সিসিএল বা জিপিএল হইলে লিংক রেফারেন্স সহ ব্যবহার জায়েজ।

ত্যানা প্যাচায়া গেলাম।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ঠিকাছে... ছবিটি পরিবর্তন করে দেওয়া হল।
(c) টি চোখে পড়েনি। ধন্যবাদ।

২০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৬
মেঘলা মানুষ বলেছেন: বিরাট সুপাত্র...

বেচারার বিয়ে হইতে অনেক দেরি আছে
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: নাজিরুল হক বলেছেন: পাইবে পাইবে

:) ...ছুম্মা আমিন।

২১. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
নিবিড় বলেছেন: এইবার ছবিটা ভাল হয়েছে
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: :)

২২. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
রাস্তার ছেলে বলেছেন: হালার পোর সব কয়ডা দাঁত থাবড়ায় ফালায় দেওন দরকার! X(

.....................


শূন্যস্থানে আরো কিছু আছে! X((

আগরডা তাড়াতাড়ি মোছেন মিঞা! X(
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: :) .... সহমত। ...পারি নাই।

ঠিকাছে... মুছে দিচ্ছি। :)

২৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৪
এম্নিতেই বলেছেন: হা** পো পরে মারা খাইয়া কাইন্দা বুক না ভাসাইলে আমার নাম "আমার নাম " না। :)
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: :)

২৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৫
নিঃসঙ্গ বলেছেন: কিছু কইতাম ফারতাছি না :|
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: :) ....অধিক শোকে পাথ্থর?

২৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫
সুমাইয়া মুনিরা বলেছেন: হেঃ হেঃ হেঃ রাফি ভাইরে মাইনাচ :D
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: কইষা মাইনাচ.... :) ...ভাবছি আরো কিছু সেইরকম কমেন্টের পর ওনাকে এই লেখার একটা লিংক মেইল করব। .... রিস্ক তো আছেই... তারপরও।

২৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:

... আমার চারিপার্শ্বেও উক্ত পদার্থটির মত অনেক
'উদার' পদার্থের অস্ত্বিস্ত্ব লক্ষ্য করিতেছি... আফসোস ...

কিয়ৎকাল পরে এই হতভাগাও হয়ত উক্ত বাছাইয়ের কুৎসিত প্রক্রিয়ার মধ্য দিয়ে গমন করিবে...শংকায় আছি, নিজেকে নিয়াই...
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: আপচুচ.... :)

বাছাই মোবারক.... তবে সাবধানে... উপরের কমেন্টগুলো পড়েছেন তো? :)

২৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২০
অপ্‌সরা বলেছেন: বুঝেছি অতি সত্বর তোমার জন্য পাত্রী খুঁজিতে হইবেক।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ....অধিক শোকে পাথ্থর হয়ে গেলাম।

২৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
শম্পা শাহরিয়ার বলেছেন: এমন তথাকথিত শিক্ষিত মানুষএর মানসিকতা যদি এমন হয় বলার আর কিছুই নাই :(
১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: সহমত না.... নির্বাক হয়ে রইলে সুশীল-বর্গের এই মনোভাবকে প্রশ্রয় দেয়া হবে।

৩০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১১
লীনা দিলরূবা বলেছেন: ((সেজন্য অবশ্য কম বয়স্ক ...ধর ১৯-২২ বয়সের মেয়েই ভাল। আর ধর মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাল হতে হবে। বিয়ে করে যদি পরিচয়ই দিতে না পারি তাহলে কেমন হল। আর বিত্তশালী শশুর-বাড়ী মানেই তো একটা বাড়তি নিরাপত্তা ...তাই না ...(এ কথার পর অবশ্য একটা খা-খা টাইপ হাসি ছিল)। তবে আমার মধ্যে যৌতুক-প্রথার উপর ভয়ানক ঘৃণা আছে। শশুর বাড়ির কাছে আমার বাড়তি কিছু (!) চাওয়া নেই....."))

ধরা যাক পাত্রের বয়স ৩২ বা ৩৩, তার টার্গেট ১৯-২০ বছরের কন্যাকে বিয়ে করা। এই বয়সের মেয়ে বড়জোর উচ্চমাধ্যমিকের ছাত্রী হবার কথা। একজন উচ্চশিক্ষিত লোক বাচ্চা মেয়েটির সাথে নিজেকে খাপ খাওয়াবে কি করে? সে কি বৌয়ের সাথে ঠাকুরমার ঝুলির গল্প বলবে? নাকি সিনডারেলা?
১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: "...সে কি বৌয়ের সাথে ঠাকুরমার ঝুলির গল্প বলবে? নাকি সিনডারেলা?"

ভয়াবহ পয়েন্ট। আসলেই তো...
একজনের থাকবে বিশুদ্ধ বাধ ভাঙ্গা আবেগ আর আরেকজনের সমম্বল পোড় খাওয়া ক্ষীণ স্রোতের আবেগ (তাও যদি কিছু থাকে)।

৩১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৩
সূরভীত বলেছেন: উনি মনে হয় একসথে বেশ কয়েকটি বিয়ের কথা ভাবছেন। এক মেয়ের মধ্যে কি আর এতো কিছু পাওয়া যাবে?
১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: এইবার ....আমি নির্বাক। কোন আইডিয়া নেই।

৩২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
শুভ্র কান্তি নাথ বলেছেন: কোন কোন সময় উচ্চ শিক্ষাও মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারেনা।রাফি ভাই তারই প্রমান। আর এই ধরণের মানসিকতা উনি পেয়েছেন তার পরিবার বা বন্ধুদের কাছ থেকে। তার মানে এরকম রাফি ভাই এর সংখ্যা খুব কম না।এই মানসিকতা নারী নির্যাতনেরই আপগ্রেডেড ভার্সন। উনি এরকম পাত্রী চান যাতে তাকে বিয়ের পর সবসময় নিয়ন্ত্রণে রাখা যায়। আর বয়সের পার্থক্য বেশি থাকায় কোন নির্যাতনের বিরুদ্ধে কিছু না বলতে না পারে। এরা এরকম পশু যে এদের বউরা মন যুগিয়ে চললেও এরা খুশি হয়না ।নিজের কথার বাইরে কিছু করতে গেলে চরম নখোশ হয়। আর এটা একটা ট্রেডিশন।তার মানে উনি ভবিষ্যৎ বংশধরদেরকে ও এমন চিন্তাধারায় মানুষ করবেন। বাইরে এরা চরম উন্নত মানসিকতা দেখায় কিন্তু ভিতরে এরা একদম পশু। আর বিয়ের পর সব নির্যাতনের ঘটনা গুলো চাপা পড়ে যায়। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ দোষ চাপায় মেয়েদের ক্ষেত্রে।

আর এগুলো সবই বাস্তব আর সত্য।রাফি ভাই এর মত মানুষ শিক্ষাকে কলংকিত করেছে।উনার উচিত আবার নতুন করে সত্যিকার শিক্ষিত মানুষ হওয়া।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: :) ...

৩৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৮
জটিল বলেছেন: বলার কি আর থাকে !
দেখা যাক , আপডেট জানায়েন
১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: :) ...ঠিকাছে... আপডেট আমি জানলে জানাব।

৩৫. ২৩ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৯
রেজওয়ান শুভ বলেছেন: ভাইজান অাপনার পায়ে জুতা ছিল না ? ঠাস কইরা একটা দিতেন বসাইয়া .... কি অাছে দুনিয়ায় !!
২৩ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৮

লেখক বলেছেন: :) ... ভদ্রতার খাতিরে অনেক উচিত কাজই করা যায় না ...আফসোস।

 

মোট সময় লেগেছে ১.১৬৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘর থেকে অনেক দূরে... এলোমেলো, অগোছালো, বোকাসোকা একজন সাধারণ মানুষ... সাথে অনেক অসমাপ্ত স্বপ্ন।

blank.copotron@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই