somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাস ভাবনা - বাংলাদেশের জন্য ভালোবাসা।

২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা প্রবাসে থাকি তারা প্রতিদিন বাংলাদেশকে মিস করি। দেশের কোন ভালো খবর শুনলে মনটা আনন্দে ঝিলিক দিয়ে ওঠে ।আবার খারাপ সংবাদ শুনলে মনটা বিষাদে ভরে ওঠে। যখন বাংলাদেশ পর পর ৬ বার দূর্নিতীতে প্রথম হয়,তখন একজন বাংলাদেশি হিসেবে যে কত লজ্জা আর অবমাননা সহ্য করতে হয় সেকথা একজন প্রবাসি মাত্রই জানেন। বাংলাভাইরা যেদিন সারা বাংলাদেশে সিরিজ বোমা ফাটায় সেদিন উত্তকন্ঠায় মন অস্থির হয়ে গেল। আবার যেদিন অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ক্রিকেট টিম হারিয়ে দিল সেদিন সব বন্ধুরা মিলে খেলা দেখার পর ছোটখাটো মিছিল বের করে ফেললাম সিডনীতে । বিশ্বকাপে যেদিন ভারতকে ও সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল , টুয়েন্ট২০ ওয়ার্ল্ড কাপে যেদিন ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়ে দিল ,ড. মোহাম্মদ ইউনূস যেদিন নোবেল শান্তি পুরস্কার পেলেন সেদিনগুলো যেন প্রবাসে আমাদের সেরা দিন হয়ে রইল। যেদিন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ১/১১ আসল সেদিনও অনেক প্রবাসিকে হাফ ছেড়ে মূক্ত হতে দেখলাম।

এদিন গুলোর জন্য আমরা ওজিদের সাথে গর্বে বুক ফুলিয়ে কথা বলতে পারি। ওদেরকে বলি দেখ্ বাংলাদেশ শুধু বন্যা আর দূর্নীতির দেশ না। এখানকার ক্রিকেট টিম তোদের হারিয়ে দিতে পারে ,এ দেশের একজন মানুষ তামাম দুনিয়ার মানুষকে হারিয়ে নোবেল শান্তি পুরস্কার পেতে পারে।

আর এভাবে কেটে যায় আমাদের জীবন। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সময়ের পার্থক্য ৪ ঘন্টা (সামারে আবার ৫ ঘন্টা) হওয়ায় আমরা বাংলাদেশী পেপারগুলো অনেক আগেই পড়ে ফেলি। জেনে যাই সব খবরাখবর। এখানে যতই ব্যাস্ত সময় কাটাইনা কেন প্রথমআলো আর আমাদের সময় , প্রতিদিন না পড়লে ঘুম-ই আসতে চায়না, মনে হয় কি যেন একটা করি নাই,কি যেন একটা মিস হইছে। আর ইদানিং আমার জীবনে যুক্ত হয়েছে সাহোয়্যারইন। এ এক চরম নেশা ! দিন নেই রাত নেই সারা দিন এ পোষ্ট থেকে ও পোষ্টে ঘুরে বেড়াই আর কমেন্টস করি। ব্লগ লেখার কথা না হয় বাদ-ই দিলাম। সামহোয়্যারইন অনেক আগে থেকে পড়লেও ইদানিং অবসরের শুন্যতায় শুরু করলাম লেখা। বাংলাদেশকে নিয়ে লেখা,সমাজকে নিয়ে লেখা। তবে সেখানেও এসে দেখি কিছুসংখ্যক মন্দ মানুষেরা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টায় লিপ্ত।

আমি পন করেছিলাম কাউকে খারাপ কিছু বলব না , গালি দিব না কিন্তু নানা কারনে আমি সে কথা রাখতে পারিনি। মাঝে মাঝে মনে হয় কি লাভ এই সব করে? কারন,
মানুষ মনে করে এরা প্রবাসি , দেশের প্রতি এদের কোন টান নেই। অথচ এরাই প্রবাসে কুকুর বিড়ালের মত খেটে দেশের রেমিটেন্স বাড়িয়ে চলছে প্রতিদিন।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২৫
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×