আমার প্রিয় পোস্ট

আমার তোলা কিছু সাব-স্ট্যান্ডার্ড ছবি

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬

শেয়ারঃ
0 0 0

প্রথমেই বলে নিচ্ছি ফটোগ্রাফিতে আমার স্কিল নাসির আলী মামুনের পরেই। গত বছর প্রথম দিকে ক্যানন এর এএস সিরিজের একটা ক্যামেরা কিনি। সেটার উপরে ডান দিকে একটা গোল বাটন আছে, যেটায় হালকা একটু চাপ দিলে প্রথমে ছবিটা ফোকাসড করে নেয়। তারপর আরেকটু চাপ দিলে বেশ কিছু আলোর ঝলকানি সহ ছবি ওঠে। গোল আরেকটা চাকতির মত আছে, সেটা অটো তে সেট করা থাকলে স্টিল ছবি ওঠে আর বেশ একটু ঘুরিয়ে ভিডিও ক্যামেরার ছবির জায়গায় সেট করলে সেটা ভিডিও রেকর্ড হয়। আমার ছবি তোলার জ্ঞান বলতে এইটুকুই। এমনকি কিছুদিন আগে পর্যন্ত অটোমেটিক ফ্ল্যাশটাও বন্ধ করতে পারতাম না। এতবড় ভূমিকা টানলাম এই জন্য যে, এগুলো না বললে আপনারা বলতেন, ধুর! এ আর কি এমন ছবি!!! শুধু শুধু সময় নষ্ট। তো আসুন আমরা ছবিগুলো দেখা শুরু করি-



এটা ২০০৮ এর জুলাই ফোর্থে তোলা, আমেরিকার ফ্লোরিডা স্টেটের অরল্যান্ডো শহরে ওয়াল্ট ডিজনি'র এপকট পার্কে। ছবির গাছগুলোর মূলের সাথে কোনরকম মাটির সংস্পর্শ নেই। খেয়াল করে দেখেন গাছগুলোকে বৃত্তাকার একটা রেইল থেকে ঝুলে রাখা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো গাছের মূলে কৃত্রিমভাবে পানি এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করা হয়।



গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক (সাউথ রিম), আ্যরিজোনা। অক্টোবরের শেষ সপ্তাহ, ২০০৮।



গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক (সাউথ রিম), আ্যরিজোনা। অক্টোবরের শেষ সপ্তাহ, ২০০৮।



ফাউন্টেন অব বেলাজিও, লাস ভেগাস, নেভাডা। অক্টোবরের শেষ সপ্তাহ, ২০০৮। এই ছবিটা দেয়ার তেমন ইচ্ছা আমার ছিলনা। ক্যালিফোর্নিয়া নিবাসি এক সম্মানীত ব্লগারের লাস ভেগাস গিয়েও এই এক নাম্বার আকর্ষন মিস করায় এটা দিলাম, তার উদ্দেশ্যে।



রুবি ফলস, হেলেন, জর্জিয়া। মে, ২০০৯। আমার প্রথম গাড়ি চালিয়ে শহরের বাইরে যাওয়া।



টাইবি আইল্যান্ড বিচ লাইট হাউস, স্যাভানা, জর্জিয়া। ফোর্থ অব জুলাই, ২০০৯।



মার্টল বিচ, সাউথ ক্যারোলাইনা। জুলাইয়ের শেষ সপ্তাহ, ২০০৯।



রুবি ফলস, চ্যাটানুগা, টেনেসি। সেপ্টেম্বার, ২০০৯ (জব থেকে লেইড অফ হওয়ার পরের সপ্তাহ)। আমেরিকার সবচেয়ে লম্বা/উঁচু (১৪৫ ফিট উঁচু) আন্ডারগ্রাউন্ড ঝরনা, মাটি থেকে ২৬০ ফিট (প্রায় ২৬ তলা) নিচে। মাটির নিচে লিফট থেকে বের হওয়ার পরে ঝরনার কাছে যাওয়ার পথে প্রায় ৩০ মিনিট সুরংগের মধ্যে হাঁটার সময় এই ছবি তুলেছিলাম।



গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক, গ্যাটলিনবার্গ, টেনেসি। সেপ্টেম্বার, ২০০৯। এটা তোলা হয়েছে ক্লিংম্যানস ডোম, স্মোকি মাউন্টেনের সবচেয়ে উঁচু পয়েন্ট (৬,৬৪৩ ফিট) থেকে। দিনটা অনেক মেঘলা ছিল, পর্যাপ্ত আলো ছিলনা। নিচে উইকিপিডিয়া থেকে দিলাম নরমাল সময়ের ছবি-




কষ্ট করে ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ।

রেফারেন্সঃ Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাব-স্ট্যান্ডার্ড ছবি ;
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
পুরাতন বলেছেন: নাসির আলী মামুন নামক ভদ্রলোকটা কে....কোন বিখ্যাত ফটো গ্রাফার নাকিB:-)B:-)B:-)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: Click This Link

Click This Link

Click This Link

২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
রুবেল শাহ বলেছেন:
ঘুরতে পয়সা লাগে.........

তাই ছবি তুলতে পয়সা লাগে...........

====== ছবি তোলা ইচচ্ছা থাকলেও উপায় নেই আমি ফতুর টাইপের লোক।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

ঘুরতে পয়সা লাগে.........
***ঠিক। আবার শুধু পয়সা থাকলেই কিন্তু ঘুরা যায়না। অনেকে ব্যাংক আ্যকাউন্ট ভর্তি টাকা দেখেই মজা পায়, আর অনেকে সেই টাকা খরচ করে।

তাই ছবি তুলতে পয়সা লাগে...........
***যেতে পয়সা লাগেনা এমন জায়গার ছবি তুলেন। আমরা দেখব।

৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬
জয়নুল হক বলেছেন: আপনার ছবি সুন্দর
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ জয়নুল হক।

৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮
হেমায়েতপুরী বলেছেন: ছবি তুলতে মন্চায়।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: এই নেন আমি ৩২ পাটি বের করে পোজ দিলাম, এখন তুলেন তাড়াতাড়ি। :)

৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২১
বৃত্তবন্দী বলেছেন: গ্র্যান্ড ক্যানিয়ন প্রথমটা, রুবি ফলস, স্মোকি মাউন্টেন আপ্নার্টা সুন্দর লাগছে খুব...
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
অলস ছেলে বলেছেন: হুমম। এখন সবাই দেখি বিরাট ফটোগ্রাফার ;) ক্যামেরা কিনার টাকা থাকলেই হয়।
তয়, মুটামুটি সুন্দরই মনে হয় :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: কেউ কলম দিয়ে কিছু একটা লিখলেই যদি সে লেখক হয়ে যায়, তাহলে আমিও ফটোগ্রাফার। ;)

'মুটামুটি সুন্দর মনে হয়' বলে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ওজন কত? ;)

৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
মেঘশাদা বলেছেন: 1.poor.......
2.unbelievable........
3.amazing........
4.breathtaking........
5.simply beautiful.......
6.marvelous
7.simple.....
8.wondrous...astonishing......
9.nice.....
10.lovely and superb....
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: প্রথম ছবিটা আসলে একটা চলন্ত বোটের উপরে থেকে তোলা। এজন্য পজিশনিং ঠিকমত হয়নি।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
মুনশিয়ানা বলেছেন: সাব-স্ট্যান্ডার্ড ছবি ভাল লাগছে...
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: কমেন্টের মধ্যে আপনার মুনশিয়ানা টের পাওয়া যায়। :)

১০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
অন্যরকম বলেছেন: পাহাড়ের প্রথম ছবিটা কইত্তুন তুলছেন?
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: এরকম একটা ল্যান্ডিং থেকে ---

১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
শয়তান বলেছেন: এপকট পার্কের আরও কিছু ফটো শেয়ার করুন । ফটোটা ইন্টারেস্টিং ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: আসলে এরকম আ্যমিউজমেন্ট পার্কে তো বেশীরভাগই নানারকম রাইড। ছবি তোলার তেমন কিছু নাই। পার্কে ঢোকার মুখের একটা ছবি দিলাম-




গাছের ছবিটা ইন্টারেস্টিং মনে হওয়াতে সাহস করে একইরকম আরেকটা ছবি দিলাম-

১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮
চাচামিঞা বলেছেন: প্লাস দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ। চাচামিঞা, আপনার নিকটা আমার অনেক পছন্দের।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
কালপুরুষ বলেছেন: কয়েকটা ছবি এক কথায় অসাধারণ! তুলতে থাকুন।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

১৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
আন্ধার রাত বলেছেন:
আপনার ছবি তোলার অনেক সুযোগ আছে, তুলতে থাকুন, ঘরে বসে বিদেশ দেখবো।
ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: নিশ্চয়ই দেখবেন। ধন্যবাদ। মাটি থেকে ২৬০ ফিট নিচের পাথুরে গুহার মধ্যের রুবি ফলসের ছবি দিলাম একটা--

১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫০
রুবেল শাহ বলেছেন:
মোটামেটি ভাল মানে ক্যমেরা কিনতে চাই । কি ক্যমেরা কিনব যা দিয়ে পরে পেশাদারী কাজও যেনো করা যায়।

বাজেট == ৫০।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৯

লেখক বলেছেন: ভাই, আমি এই ব্যাপারে একেবারেই আ্যমাটার। ব্লগেই বেশ কিছু প্রফেশনাল ফটোগ্রাফার আছে তারা আপনাকে সাহায্য করতে পারবে আশা করি।

আর আমার ক্যামেরার দাম ১৬০ ডলার। ৫০ হাজার টাকা দিয়ে কেমন ক্যামেরা পাওয়া যাবে সেটা আমার ধারনারও বাইরে। ধন্যবাদ।

১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৩
মমমম১২ বলেছেন: হুমমম সুন্দর হয়েছে সব গুলোই।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৩

লেখক বলেছেন: জ্বী জ্বী আপ্নেরা শুধু আমার জুন্যে দুয়া রাকপেন যাতে আরো ভালু ভালু ছবি তুলতে পারি।নেক্সট ঠারগেঠ খছু গাসের ছভি। ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ মে ঘ দূ ত।

১৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৫
ফারহান দাউদ বলেছেন: গ্র্যান্ড ক্যানিয়ন, ফাউন্টেন অভ বেলাজিও আর মন্তব্যের রুবি ফলস, এই ৩টা দুর্দান্ত।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: হ্যাঁ, যদিও ফাউন্টেন অব বেলাজিও'র ছবিটা দেখেই কিছুই বোঝা যাচ্ছেনা।
ইন্টারনেট স্পিড ভাল থাকলে এই ভিডিওটা দেখতে পারেন -

২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৮
নুশেরা বলেছেন: আপনি তো মহা বিনয়ী! চমৎকার সব ছবিকে সাবস্ট্যান্ডার্ড বলছেন। উইকিরটার চেয়ে আপনার ছবিই বেশী সুন্দর।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: বিনয়ী না। এরকম লাগার পেছনে আসলে ছবিগুলোর চেয়ে জায়গাগুলোর কৃতিত্ব বেশী। এরা টুরিস্ট স্পট গুলোকে এত সুন্দর করে রাখে!!! ১৫ নাম্বার কমেন্টের ছবিটা দেখুন আলো-টালো ফেলে একেবারে হুলুস্থুল অবস্থা।

খাগড়াছড়ি শহরের বাইরে আলুর টিলা নামে একটা স্পট আছে। পাহাড়ের নিচে দিয়ে সুরংগ, একদিক দিয়ে ঢুকে পাহাড়ের আরেকদিক দিয়ে বের হয়েছে। ১৫/২০ মিনিট লাগে হেটে পার হতে। একদম ন্যাচারাল, পায়ের নিচ দিয়ে ঠান্ডা পানি বয়ে যায়, হাতে কাঁচা বাঁশের মশাল নিতে হয়, অন্য পাশে দিয়ে বের হওয়ার আগে মশাল শেষ হয়ে গেলে বিপদ। মোটামুটি ভালই আ্যডভেন্চার। পর্যটন কর্পোরশনও মনে হয় স্পটটার এই 'ন্যাচারাল আ্যডভেন্চার' ধরে রাখার জন্য পণ করে রেখেছে। তারা জায়গাটার কোনরকম যত্ন করেনাই, আমরা যখন গিয়েছিলাম। কোনরকম গাইড নাই, সাপ, পোকা-মাকড় ইত্যাদির ভয়, আলোর সমস্যা এরকম ব্যাপারগুলো টেক কেয়ার করলে ওটা এই রুবি ফলসের চেয়ে কোন অংশে কম হতোনা।

২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: ছবিগুলো অসাধারণ!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: জ্বী ধন্যবাদ।

২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৯
শাওন৩৫০৪ বলেছেন: ভাগ্যিস, ডিসক্লেইমার টাইপ শিরিনাম দিছিলা ভাই....
নাইলে ছবি দেইখা আমি তো ভাবছিলাম, প্রফেশনাল ফটোগ্রাফারের ছবি.....
সত্যি কথা কৈলে বলা উচিৎ জটিল হৈছে..
কিন্তু এত প্রশংসা করলে হাত নষ্ট হৈয়া যাইতে পারে, তাই কৈলাম,' চলে আর কি....হা হা হা।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: আরে মিয়া, ডেটগুলা খিয়াল করলে দেখবা দেড় বছর আগের থিকা এই মাস পর্যন্ত যত আছে সব ছবি দিসি। প্রায় হাজারখানেক ছবি থিকা ৯/১০ টা ছবি বাইর করলে সেগুলা এরম ভালুই লাগে। বেশীরভাগ ছবিই ফেসবুকের আ্যলবাম কাভারের বা পাবলিক যেগুলাতে বেশী কমেন্ট করসে, সেগুলা দিসি এখানে। ;)

২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
ভেবে ভেবে বলি বলেছেন: কয়েকটা ছবি একেবারে ডেস্কটপে ওয়ালপেপার করে রেখে দেয়ার মত সুন্দর। :)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: নিয়ে নেন, যেটা খুশি। একদম ফ্রি ;)

২৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
আকাশ অম্বর বলেছেন: ক্যানিয়নের ছবিগুলো তো দারুণ! :)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ, জায়গাটা ছবির চেয়েও আরো অনেক বেশী সুন্দর। গ্র‌্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমে একটা স্পট আছে, স্কাইওয়াক ব্রিজ। ফ্লোরটা কাচের। খুবই চমৎকার একটা জায়গা। সমস্যা হলো ওখানে বাইরের ক্যামেরা দিয়ে কোন রকম ছবি তুলতে দেয়না। ইন্টারনেট থেকে পাওয়া ২ টা ছবি দিলাম --



২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: ২য় ছবিটা মনে হয় আসল নয়। কারন ব্রিজের নিচে এত মসৃণ নয়।

২৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৫
মেঘশাদা বলেছেন: আমার পোস্ট আর্কাইভ এর তিন নম্বর লিখা কই?X(
কি যে হচ্ছে কিছু বঝতেছি না।
তুমি একটু আসো না
২৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৩
মেঘশাদা বলেছেন: জেনারেল হলে সবাই কাঁদে কেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: জানিনা তো, জেনারেল হইনি কখনও।

আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার রেগুলার নিক কোনটা ?

২৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
মেঘশাদা বলেছেন: এখন ৩ নং টা পাইছি:)
জেনারেল হউনি কখনো মানে? :||
প্রথমে ওয়াচ, তারপর জেনারেল তারপর সেইফ।
তুমি কি একবারে সেইফ হয়ে গেছ?:||

আমার নিক একটাই। এইটাকে সেইফ করতেই আমার জান শেষ।/:)
আচ্ছা এখানে সবার কি অনেকগুলো করে নিক থাকে!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: হু আমারো ২টা।

২৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
আকাশ অম্বর বলেছেন: বাহ্‌! স্কাইওয়াক ব্রিজটা দিয়ে হাঁটতে তো বেশ লাগার কথা!

ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: শুরুতে উঠার পর বেশ ভয় লাগছিলো, একটু পর ঠিক হয়ে গিয়েছিল। পায়ের নিচে সুড়সুড়ি টাইপ ফিলিংস ছিলো। :)

২৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
শয়তান বলেছেন: আলুটিলা নিয়ে যা বলেছেন একদম সঠিক । সরকার যদি নিজে না পারে তাহলে বেসরকারী খাতে দিয়ে দিলেই পারে পর্যটনখাত কে । অসহ্য ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: জি এম কাদেরকে এইটা বুঝান। :)

৩০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
যীশূ বলেছেন: জায়গাগুলো দারুন! ছবিও ভালো হয়েছে। :)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৩:৪২
শূন্য আরণ্যক বলেছেন: সাবু -- ছবি গুলো দেইখা ব্যাপক হিংসায়িত হইলাম ---

আর পোষ্টটা প্রিয়তে লইয়া গেলাম ।

++++++++
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: হিংসায়িত হওয়ার চেয়ে সামনের গরমে চৈলা আসেন, ঘুইরা যান। ধন্যবাদ প্লাসের লাইগা।

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: হুমম এটার কারন হলো সরল ছবিগুলা আমি দেইনি ;)

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে ভাল লাগল। আপনার আগের প্রোফাইলের ছবিটা কিন্তু দারুন ছিল।

৩৪. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২
বড় বিলাই বলেছেন: অনেক অনেক সুন্দর ছবি, আপনি এত জায়গায় বেড়াতে গেছেন?
১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার প্রতিটা পোস্টেই ২/৩ টা করে বাঘ থাকে। এত ছবি পান কিভাবে!!!

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: আমার ফেসবুকে দাওয়াত লন, ঐ জাগায় ম্যালা ছবি আছে :P

৩৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪০
গুহামানব বলেছেন: মাশাল্লাহ, আরো বড় হোন, আরও ব্যাফক ছবি তুলতে থাকেন
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: জ্বি জ্বি অনেক ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ সোডা। :)

১৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: আরে আমিন ভাই যে কেমন আছেন ? অনেকদিন দেখা নাই আপনার? নতুন পোস্ট টোস্ট দিছেন নাকি ?

১৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আপনার মনের উন্নয়ন কাজ চলিতেছে। B-))

১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন:

১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: এটা গুলশান লেকের ছবি, এখন আমি যে বাসায় আছি তার বেলকনি থেকে তোলা।

৪২. ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
হাসান মাহবুব বলেছেন: প্রতিদিন আপ্নার্নতুন কোবতের খোঁজে এসে হতাশ হোয়ে ফিরে যাই :D আচেন কিমুন?
১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: ভাইরে আগে অনেক কোবতে লিখতাম, স্কুলে থাকতে। কত কোবতে যে মুখস্ত করতাম, পরীক্ষায় ঠিকঠাক লিখার জন্য বাসায় মুখস্ত করে প্র‌্যাকটিস করতাম লিখার। পরীক্ষার হলেও কোবতে লিখসি। কলেজের উঠার পর আর কোবতে লিখিনাই। /:)

আছি ভালা। আপনেরে না কৈলাম একদিন গুলশান-২ আইসা আমারে কস্তুরির শর্মা খাওয়াইয়া যান। ঐটা শুইনা ভাগসিলেন কেন ? X((

৪৩. ১৯ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ভাইয়া, ক্যামেরা ডিটেইল দেন তো! ছবি খুব ভাল তুলেছেন। আপনার ফটোগ্রাফি সেন্স বেশ ভাল! শুধু ক্যামেরা ভাল হলেই যদি ছবি ভাল হতো তাহলে ক্যামেরা-মালিক সবাই ফটোগ্রাফার। তবে পিজি-সেন্সওয়ালা মানুষের হাতে ভাল ক্যাম গেলে মুহুর্ত বদলে যায় !!!
২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: "শুধু ক্যামেরা ভাল হলেই যদি ছবি ভাল হতো তাহলে ক্যামেরা-মালিক সবাই ফটোগ্রাফার"
==============
আপনার কথাগুলোর মধ্যে এটাই আমার জন্য একেবারে উপযুক্ত। B-))

ক্যামেরা ডিটেইল আর কি বলবো অত কিছু বুঝিওনা, মনেও নাই। ক্যানন পাওয়ারশট এ৭২০ আইএস, ৮ মেগাপিক্সেল, ৬এক্স অপটিক্যাল জুম। আরো জানতে হলে সিনেট এর রিভিউ দেখতে পারেন।
Click This Link

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩১

লেখক বলেছেন: জ্বী ভাই ধন্যবাদ। কেমন আছেন?

৪৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫৯
চাঙ্কু বলেছেন: উর্পের কমেন্টের বলডা দিয়ে কিরকেট খেলতাম চাই ;)

ছবিগুলা অনেক সুন্দর হইছে। গ্র্যান্ড নানার পরথম ছবিডা খুব পছন্দ হইছে ।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: খালি বলই আছে, ব্যাট-ইসটাম কৈ ? :|

৪৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৮
শাওন বলেছেন: কেমনে বুঝাইতাম যে ছবি গুলা কেমন হইছে । বোঝানোর ভাষা জানা নাই । + দিয়ে গেলাম ।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৮

লেখক বলেছেন: আরে বাঁশিওয়ালা যে কি খপর? সরি জবাব দিতে দেরি করে ফেললাম। ব্লগে আসাই হয়না তেমন। :|

৪৮. ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪১
অচন্দ্রচেতন বলেছেন: কষ্ট কইরা দেখলাম। কয়েকটা ছবি তো পুরা প্রফেশনাল টাইপ আসছে। খুপ সুন্তর।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ কষ্ট করার জন্য :)

৪৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সেই মধ্যযুগের পোষ্ট। দেশে আসার আগে দিছিলেন মনে হয় :|
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: হা হা হা মধ্যযুগ না, প্রস্তর যুগের। পোস্ট দিয়া দেশে গেছিলাম, আড়াই মাস থাইকা আবার ফির‌্যাও আইছি নিজের ডেরায় প্রায় দেড় মাস আগে :)

৫০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৪
আসফাকুল আমিন বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সেই মধ্যযুগের পোষ্ট। দেশে আসার আগে দিছিলেন মনে হয় :|

আপনার আরেকটা নিকের খবর কি ???
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: হাহাহা এইটা দিয়াই ঢোকা হয়না তেমন, আর ঐটা তো বলাই বাহুল্য। পাসওয়ার্ড ভুইলা গেছি মনে হয় :|

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ১.০৫৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
facebook.com/aat.aana
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই