একটা মাউস ক্লিকই বাঁচিয়ে দিতে পারে অসংখ্য মানুষের জীবন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
প্রতি মুহুর্তে পৃথিবীতে কেউ না কেউ মারা যাচ্ছে অনাহারে কিংবা বিনা চিকিৎসায়। পৃথিবীর সর্বত্র যে দিকেই তাকাবেন, দেখতে পাবেন বন্যা, যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প, মহামারি- সব মিলিয়ে অগণিত মানুষের অন্তহীন দুঃখ দুর্দশা এবং মৃত্যুর আত্নচিৎকার। আপনি যদি পাষাণ না হন তাহলে অন্ততঃ একবার হলেও সাধ জাগবে এসব অনাহার বেদনাক্লিষ্ট মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর সেই মানবতাবোধকে কেন্দ্র করেই বিশ্বব্যাপী গড়ে অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান। এসব সেবামূলক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পন্থায় সাহায্য দানে আগ্রহীদের থেকে অর্থ সংগ্রহ করে থাকে, এবং সেই অর্থ সারা বিশ্বে আর্তমানবতার সেবায় ব্যয় করা হয়। কিন্তু যুগ বদলের সাথে সাথে সাহায্যের জন্য অর্থ সংগ্রহেরও পট পরিবর্তন হয়েছে, তাহলো অনলাইনেই (ইন্টারনেটে) তহবিল সংগ্রহ। বিশ্বে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বহুগুনে। এই ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকেই বিশেষ উপায়ে সংগ্রহ করা হচ্ছে সাহায্যের জন্য তহবিল। সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আর্তমানবতার সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ব্যতীক্রমধর্মী অনলাইন ভিত্তিক বেশ কিছু সেবামূলক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইন্টারনেট সুবিধাভোগকারীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে থাকে এবং এই সংগৃহীত অর্থ আর্তমানবতার সেবায় প্রদান করা হয় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোন রকম অর্থ প্রদান না করেই ইন্টারনেটের মাধ্যমে যে কেউ সেবামূলক কাজের ভাগীদার হতে পারবে, অর্থ্যাৎ শুধু একটা মাউস ক্লিকের মাধ্যমেই হাত বাড়াতে পারবেন অসহায়দের সেবায়।
হয়ে যান অনলাইন সেবক
আপনি যখন ঘরে কিংবা অফিসে অথবা সাইবার ক্যাফেতে বসে ইন্টারনেট ব্রাউজিং এ ব্যস্ত থাকেন তখন অন্যান্য ওয়েবসাইটগুলোর পাশাপাশি কিছু সেবামূলক ওয়েবসাইট চালু রাখতে পারেন। প্রত্যেকটি সেবামুলক ওয়েবসাইটেই থাকে সাহায্য প্রদানের জন্য মাউস ক্লিক করবার একটি নির্ধারিত স্থান। অর্থাৎ সাহায্য করার জন্য ÒClick For Free DonationÓ ধরনের বাটন পাবেন। এতে করে আপনার বাড়তি কোন সময় অথবা খরচ বৃদ্ধি পাচ্ছে না প্রয়োজন শুধু একটু আগ্রহ। একবার ভেবে দেখুন আপনার একটা মাত্র মাউস ক্লিকেই বেঁচে যেতে পারে কোন ক্ষুধার্ত মানুষ কিংবা বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী যে কেউ। কোন কোন সাইটে প্রবেশ করার পর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বিনা পয়সায় সাহায্য করা যায় এমন কয়েকটি ওয়েবসাইটের তালিকা তুলে ধরা হলো- ১) http://www.freedonation.com: এই সাইটটির মাধ্যমে সংগৃহিত অর্থ শিক্ষা বাসস্থান, খাদ্যসহ বেশকিছু খাতে ব্যয় করা হয়। ২) http://www.thehungersite.com: পৃথিবীর অসংখ্য অসহায়, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই সাইটটি নিরন্তর কাজ করে চলেছে। ৩) http://www.thebreastcancersite.com : গড়ে প্রতি বছর পৃথিবীতে প্রায় ১লক্ষ ৮২ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং এর মধ্যে মারা যায় প্রায় ৪৩ হাজার ৩ শত জন। স্তন ক্যান্সারে আক্রান্ত এসব মহিলাদের সাহায্যের জন্য এই সাইটটি অর্থ সংগ্রহ করে তা National Breast Cancer Foundation এ প্রদান করে থাকে। ÒFund Free Memograms ”বাটনে ক্লিক করে এই সাইটের মাধ্যমে সাহায্য করা যায়। ৪) http://www.theanimalrescuesite.com : সারা বছর পৃথিবীতে অসংখ্য প্রাণীর খাবার সংগ্রহ ও চিকিৎসার জন্য এই সাইটটি অর্থ সংগ্রহ করে থাকে। ৫) http://www.thebirthsite.com: সন্তানসম্ভাবা মহিলাদের সেবাদানের জন্য এই সাইটটি অর্থ সংগ্রহ করে যা The Nurturing Network প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী সরবরাহ কর হয়ে থাকে। ৬) http://www.thechildhealthsite.com :এই সাইটটি ওপেন করলেই সামনে ভেসে DV‡e-Ò200,000 Children Die Every Week From Preventable Causes ” অর্থ্যাৎ সমস্যায় জর্জরিত অসংখ্য শিশু-কিশোরকে সাহায্য করার জন্য এই সাইটটি কাজ করে চলেছে। ৭) http://www.saverainforest.net: বিশ্বে দ্রুত উজার হয়ে যাওয়া বনভূমি রক্ষার্থে এই সাইটটি অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়াও http://www.therainforest.com, http://www.getwellchild.com, http://www.digitalcharity.com/ উল্লেখযোগ্য। এছাড়াও প্রত্যেকটি সেবামূলক ওয়েবসাইটগুলোতে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া থাকে যা ক্রয় করার মাধ্যমেও আপনি অসহায় মানুষের সেবায় আত্ননিয়োগ করতে পারেন।
যেভাবে কাজ করে অনলাইন সেবা
কোন রকম অর্থ প্রদান না করেই যে কেউ অনলাইন সেবায় অংশ নিতে পারেন। কথাটি একটু অবাক শুনালেও মোটেই মিথ্যে নয়! ইন্টারনেট ব্রাউজিং করার সময় একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন অসংখ্য রঙ বেরঙের বিজ্ঞাপন। আর মূল রহস্য এখানেই। বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটে রয়েছে অসংখ্য বিজ্ঞাপন এবং সাইটগুলো একটি বিশেষ নিয়মে তৈরি করা হয়। তাহলো, এই ওয়েবসাইটগুলোতে প্রতিদিন কতজন ব্যবহারকারী প্রবেশ করলো তা গণনা করা হয়। বিজ্ঞাপনদাতারা ওয়েবসাইটে প্রবেশকারীদের সংখ্যা এবং উক্ত বিজ্ঞাপনের উপর কতবার মাউস ক্লিক করা হলো তার উপর নির্ভর করে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান করে থাকে উক্ত সেবামূলক ওয়েবসাইটটিকে। অর্থ্যাৎ বিজ্ঞাপন দাতারা নিজেদের পণ্য প্রচারের মাধ্যমে অর্থ প্রদান করে থাকে। আবার কিছু কিছু কোনাকাটার ওয়েবসাইট থেকেও ক্রেতাদের নিকট থেকেও অর্থ সংগ্রহ করা হয়। যেমন, কোন ক্রেতা যখন কোন পণ্য ক্রয় করেন তখন তার থেকে একটি নির্দিষ্ট শতাংশ হারে অর্থ কেটে নেওয়া হয় সাহায্য তহবিলের জন্য। এভাবে সংগৃহীত অর্থ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের বড় বড় সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়।
এর নির্ভরযোগ্যতা কতটুকু ?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আমার একটি মাত্র মাউস ক্লিকের মাধ্যমে আসলেই কি কোন অর্থ সেবামূলক প্রতিষ্ঠানে জমা হচ্ছে এবং এই অর্থের কতটুকুই বা সেবামূলক কাজে ব্যবহার হচ্ছে ? এ ক্ষেত্রে লক্ষ্যনীয় যে, বেশিরভাগ সেবামুলক ওয়েবসাইটই আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যেমন, The Hunger সাইটির সাথে যুক্ত রয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড কার্যক্রমটি, অর্থ্যাৎ এই সাইটটি থেকে অর্জিত সব অর্থ সরাসরি জাতিসংঘের তত্বাবধানে সেবামূলক কাজে বিতরণ করা হবে। এছাড়াও প্রত্যেকটি সেবামূলক প্রতিষ্ঠান ওয়েবসাইটে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা থাকে, যার মাধ্যমে তাদের সত্যতা সম্পর্কে অনেকটা নিশ্চিত হয়ে নিতে পারেন।
আমার এই লেখাটি ছাপা হয়েছিল..
দৈনিক আজকের কাগজ
৪/১২/২০০৬ তারিখে
প্রকাশ করা হয়েছে: আর্টিকেল বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বাউণ্ডুলে বলেছেন:
পুণঃ প্রকােশর জন্য ধন্যবাদ
কাশেম বিন আবু বকর বলেছেন:
মাশাল্লাহ। ভালো লিখেছেন। ধন্যবাদ। ৫ দিলাম।
আশিক হাসান বলেছেন:
সুন্দর একটি পোস্ট এবং সেবামূলক ।প্রিয় পোস্টের তালিকায় রাখলাম এবং আপনাকে ৫
অরুনাভ বলেছেন:
সুন্দর পোস্ট......
ইেলারা বলেছেন:
৫
সুধারাম সাধু বলেছেন:
সবাই প্রতিদিন অন্ততঃ একবার করে সাইটগুলোতে ভিজিট করুন...
সুধারাম সাধু বলেছেন:
সকালে উঠিয়া@ কেমন যেন চেনা চেনা মনে হইতেছে!!!
আমি মাহমুদ বলেছেন:
এদের মধ্যে বাংলাদেশে টাকা খরচ করে কারা কারা ? ৫.................................................
!@@!2143945 !@@!2143946 !@@!2143947 !@@!2143948
!@@!2143949 !@@!2143950 !@@!2143951 !@@!2143952
ইরতেজা বলেছেন:
৫
সাইফুর বলেছেন:
৫
নিবিড় অভ্র বলেছেন:
ধন্যবাদ
পুসকি বলেছেন:
ধন্যবাদ
মোঃ জহিরুল ইসলাম মামুন বলেছেন:
মোঃ জহিরুল ইসলাম মামুন বলেছেন:
ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















