সিএসবি নিউজ' বন্ধের এক বছর আজ
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
আজ থেকে এক বছর আগে এই দিনে (৬ সেপ্টেম্বর ২০০৭, বৃহঃপ্রতিবার) সন্ধ্যা ৬.৩৪ মিনিটে, পাওয়ারফুল চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অচেতন করে দেওয়া হয় দেশের প্রথম ২৪ ঘন্টার নিউজ চ্যানেল ‘সিএসবি নিউজ’কে। ঐ দিন সরকারি হুকুম কায়েম করতে বিটিআরসি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিছু ডোমেস্টিক প্রাণী এসে প্রথমে খুঁজে বের করে সিএসবি নিউজের অক্সিজেন রুম (ট্রান্সমিশন রুম)। তারপর সবাই মিলে সিএসবি’র গলাটা টিপে ধরে। ডোমেস্টিক প্রাণীদের কেউ একজন মোবাইলে ফোন করে কাকে যেন কনফার্ম করলো “দেখুনতো এখন নিঃশ্বাস বন্ধ হয়েছে কি না ?! ” মোবাইলের অপর প্রান্তে থাকা বিশেষ ব্যক্তিটি কে- (ডাবল-'এম’ এর কোন- ‘এম’!!! ???) সেটা হয়তো আমাদের অজানা। তখন স্পোর্টস লাইন নামক একটি প্রোগ্রাম চলছিল। ক্রিকেট খেলার একটি দৃশ্যে এসে স্থির হয়ে যায় চলমান ভিডিও চিত্র। বুঝতে বাকি থাকে না দর্শকদের, কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান হয়তো এটাই, এটাই হয়তো টিভির পর্দায় সিএসবি নিউজের শেষ দৃশ্য। দর্শকরা নিশ্চিত হয় বিভিন্ন চ্যানেলের খবর থেকে।
শুধু সিএসবি নিউজই নয়, গত এক বছরে বন্ধ হয়েছে দেশের একাধিক মিডিয়া। মিডিয়াই তখন মিডিয়ার পাতায় লিড নিউজ হয়েছে। বন্ধ হয়েছে ১৬ বছর ধরে প্রকাশিত হওয়া ‘দৈনিক আজকের কাগজ’। যদিও আর্থিক সংকট দেখিয়ে পুরনো এই মিডিয়াটি বন্ধ হওয়ার কারণ দেখানো হয়। কিন্তু কাজী শাহেদ আহমেদের যে টাকার অভাব থাকতে পারে তা অনেকেরই বোধগোম্য নয়। এর পেছনেও যে রুহানি জগতের হুকুম ছিল তাও হয়তো কারো বুঝতে বাকি নেই! তারপর নেক্সট টার্গেট ছিল, ‘দৈনিক প্রথম আলো’। খুঁটির জোর থাকায় বেঁচে যায় প্রথম আলো। তারপর টার্গেটে পরে যায় ‘একুশে টিভি’। কয়েকবার মৃত্যুকুপ থেকে ফিরে আসে একুশে টিভি। সে সময়কার চলমান সব মিডিয়াগুলোতেই আমরা দেখতে পেয়েছি বিটিভির চিরাচরিত রূপ। “দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে... বাজার দর স্থিতিশিল..., এমন আরও কত্ত কি!। যাহোক গাড়িতে চড়লে ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করতে নেই (নইলে পরকালের ভিসা)! সবাই তাই করেছে! সবাই হাত পা গুটিয়ে বসেছিল, কারণ দেশে তখন চলছিল ‘অপারেশন মিডিয়া নিধন’! দেশের কয়েক হাজার মিডিয়াকর্মী তখন বেকার হয়ে পড়ে।
আবার সিএসবি’র কথায় আসি, প্রায় ৪শত কর্মীর রঙীন স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল সিএসবি নিউজের যাত্রা। কিন্তু সেটা যে দুঃস্বপ্ন ছিল তা স্বপ্ন দেখার আগে কেউ বুঝতে পারেনি। তাই মাঝপথে এসে যখন সবার স্বপ্নগুলো দুমরে-মুচরে যায় তখন অনেকের জীবনেই সৃষ্টি হয় মারাতœাক ক্ষত। সেই ক্ষত কারও শুকিয়ে গেছে, কেউ কেউ নতুন কোথাও দাঁড়াবার জায়গা খুঁজে পেয়েছে, আবার কেউ কেউ এখনও সেই ক্ষত বহন করেই বেরাচ্ছে।
যাহোক, কেউ কেউ ইচ্ছাকৃত ঘুমায়, কাউকে জোড় করে ঘুম পাড়ানো হয় আবার সময় হলে কেউ কেউ এমনিতেই ঘুমায়। সিএসবি’র ঘুম পাড়ানো ছিল জোড় করে ঘুম পাড়ানোর মতোই। এর পরিচালনা পরিষদে যারাই থাকুক না কেন, এর সাথে কাজ করতো যে ৪শতাধিক সৈনিক, তাদের কোন দোষ ছিল না। তাই সিএসবি নিউজ বন্ধ না হলেও পারতো।
আজ হোক কাল হোক সিএসবি নিউজ চেতনা ফিরে পাক, সিএসবি আবার জেগে উঠুক...
শুভ কামনা....
@
সুধারাম সাধু
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিএসবি ;
প্রকাশ করা হয়েছে: আর্টিকেল, আলোচিত-সমালোচিত বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নুরুন্নবী হাছিব বলেছেন:
হুমমম...শুভ কামনা রইল...আছেন কেমন??
পারভেজ বলেছেন:
সাকা ছাড়া পাইছে।
রাঙা মীয়া বলেছেন:
সিএসবির বিকল্প কোনো চ্যানেল পাইনি। এমনকি ধারেকাছেও নয়।
ইকবাল হোসেন মজনু বলেছেন:
সিএসবির কালো দিনে তার জন্য শুভ কামনা করছি। এটি আমার মতো অনকে সংবাদ পিপাসুর প্রিয় চ্যানেল ছিল। সেই সাথে নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুলকেও সমবেদনা জানাচ্ছি।
কৌশিক বলেছেন:
সাকার নাম শুনলেই তো গা জ্বলে। কিন্তু তারপরেও সিএসবিকে দেখতে চাই।
খোমেনী ইহসান বলেছেন:
চ্যানেলটা চালু করা জরুরি। দুর্নীতি-ফুর্নীতির তো একটা রফা হয়েই যাচ্ছে। সবাই বের হয়ে আসছে। এই চ্যানেলটাকে আটকে রেখে আর লাভ কী?
নাফিস ইফতেখার বলেছেন:
সাকাকে দেখতে পারি না.......কিন্তু সিএসবি খুব প্রিয় ছিলো......
নামহীন অনুভূতি বলেছেন:
আহা ভাইজান এইটা কি মনে করাইলেন আমারে!!!!সিএসবি এর একটা নিউজ প্রেজেন্টার ছিল নাম তানজিনা ইসলাম।
একে আমার এতই ভাল লাগত জ আমি প্রতিদিন সন্ধ্যা থেকে তাকে দেখার জন্য বসে থাকতাম। এখন পর্যন্ত আমার দেখা অন্যতম সেরা বাঙ্গালী সুন্দরী ।
পিলাচ!!
রুম্মান বলেছেন:
হমমমমম.. বুঝলাম । কিন্তু সি.এস.বির মালিকটা কে ছিলো রে? সেটা তো বললি না.... আর মিডিয়ার উপর কড়াকড়ি এখনো আছে.... দেশের ভবিষ্যত আন্ধার।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















