আমার দিনলিপি

!!! 

ব্যাচেলর ছড়া-২১

১৪ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩

তিনটি বছর পেরিয়ে গেল
তবুও এলে না ফিরে
ডাবল প্রেমের অভিযোগে
আজও তুমি দূরে..

যাকে তুমি সাথে দেখে
আমায় গেলে ছেড়ে
সেও আজ চলে গেছে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-২০

১২ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৪

এই কুলে আমি
আর ঐ কুলে তুমি
পাশে বসে হাসে শুধু
তোমার মেয়ে সুমি !!

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১৮

০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৭

আসি আসি বলে তোমায়
দিচ্ছি অনেক ফাঁকি
কাছে এলেই পুশিয়ে দেব
প্রেম যতটা বাকি!!

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১৭

০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৮

তোমায় বেশি মনে পড়লে
খেতাম শুধু ট্যাঙ
তোমার কথা ভেবে ভেবেই
হয়ে গেছি হ্যাঙ !!!!

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১৫

০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০

কাজল কালো আঁখি দেখে
পাগল হলাম আমি
তোমার বাবার ধাওয়া খেয়ে
হতে পারলাম না স্বামী !!!

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১৪

০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৪

হাফ সেঞ্চুরি কাভার হলো
তোমায় কাছে পেয়ে
প্রেম করবো ছ্যাঁকা দিব
করবো না তো বিয়ে !!!

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১৩

০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৫

ডজন প্রেমের রেকর্ড গড়ে
হলাম আমি তোমার
দুদিন পরে খবর পেলাম
আমি তোমার পচিশতম লাভার !!!

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১১

০১ লা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৭

চোখ করেছি বেশ করেছি
প্রেম তো করি নাই
এতেই তোমার মেজাজ এতো
বেড়ে গেল হাই!!!

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-১০

০১ লা অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৯

প্রথম তোমায় দেখেই
প্রেমে পড়লাম আমি
প্রথম ডেটিংয়েই ভয় দেখাল
তোমার আপন স্বামী!!!

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ব্যাচেলর ছড়া-৯

২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৩

হৃদয়টা আমার শুকিয়ে যাচ্ছে
প্রেমশূণ্য মঙ্গায়
ইচ্ছে হয় দৌড়ে গিয়ে
ঝাঁপ দেই গঙ্গায়!!!

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৭৩৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাবিতে ভাবিতে শ্যাষ হইয়া যাইতাছি। কী ভাবিতেছি তাহাই ভাবিয়া পাইতাছি না!! shudharam@yahoo.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১৭টি
  • মন্তব্য করেছেন: ৩৩২টি
  • মন্তব্য পেয়েছেন: ১০০৩টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৬৪৩০৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ