আবদুল্লাহ আবু সায়ীদ,, তার ক্লাস করতে ২০০ কিলোমিটার দূর থেকে বাংলার শিক্ষক ছূটে আসতেন ঢাকা কলেজে । দেশের হাজার ও স্কুলের ছেলে মেয়েদের কাছে পৌছে দিয়েছেন মানুষ হবার জন্য বই । গড়ে তুলেছেন দেশের বৃহত্তম বৃদ্ধিবৃত্তিক সুশীল পাঠাগার বিশ্বসাহিত্য কেন্দ্র । পক্ষান্তরে দেশের সংসদে বসে কোটি কোটি টাকার লুটপাট বিষয়ক গোপন বৈঠক। সংসদ সদস্যদের অসভ্য গালাগালি কিছুই দেয় নি দেশ কে । ছোট বাচ্চাকে শিখিয়েছে কিভাবে নারীর গায়ে হাত তুলতে হয়। কিভাবে অসভ্য হয়ে একে অন্যকে গালাগালি করতে হয় । কিভাবে ইতিহাস বিকৃতি ঘটাতে হয় । এর সব প্রমাণ রয়েছে। এই সংসদেই তো এমন অনেক ব্যক্তি রয়েছেন যে চুরির দায়ে জেলে ছিলেন । ভিআইপি মর্যাদা নিয়ে জেলে থেকেছেন বলেই যে তিনি ভদ্রলোক , কয়েদী নন তা তো না । জেলের রেজিস্ট্রি বুক আর হাইকোর্ট এর মামলার নথি বের করলেই তো হয় । কিছুদিন আগেও রেলমন্ত্রী চুরির টাকার বোঝা মাথায় নিয়ে পদত্যাগ করেছেন । ডাকাতির মামলাও আছে অনেকের বিরুদ্ধে । এখনও বিরোধী দলের অনেক বাঘা বাঘা সংসদ সদস্য গাড়ি পোড়ানোর মামলায় জেলে । যার অর্থ দিনে দুপুরে ডাকাতি । কয়েকদিন আগে গাড়ি থেকে জনতার উদ্দেশ্যে গুলি চালানো এমপির ছবিও দেশের পত্রিকায় ছাপা হয়েছে । তাহলে তাদেরকে চোর ডাকাত বলতে সমস্যা কোথায় ? স্যার আবদুল্লাহ আবু সায়ীদকে কেন ক্ষমা চাইতে হবে ? যারা সুশীল সমাজ তারা এর বিরোধীতা না করে বলবেন দেশের গণতন্ত্র রক্ষায় তাকে ক্ষমা চাইতেই হবে । আমি তাদের বলি , তোদের মত সন্ত্রাসী এখনও দেশে তৈরী হয় নাই । আর যারা এই অন্যায়ের প্রতিবাদ করতে চান তারা তৈরী হোন । আমাদের একজন বুদ্ধিজীবীকে অন্তত বাঁচানোর সময় হয়েছে। একাত্তরে পারি নি । হুমায়ূন আজাদকে পারি নি । অন্তত সায়ীদ স্যারের প্রাপ্য সম্মানের দায় আমাদের আছে ।
হুমায়ূন আজাদকে পারি নি । অন্তত সায়ীদ স্যারের প্রাপ্য সম্মানের দায় আমাদের আছে ।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।