somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার কেন বিরোধী দলের সাথে মুখোমুখি অবস্থানে যেতে চাইছে ?

২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়টা মোটেও ভালো ঠেকছে না। না ঠেকারই কথা। সরকার বিরোধী দলের সাথে মুখোমুখি অবস্থানে যাবে, পাল্টাপাল্টি কর্মসূচী দিবে এমনটা কেউই আশা করে না। এরপরও এমনটা হচ্ছে। দেশের অস্থির রাজনীতিকে আরও টালটলায়মান করে তোলা হচ্ছে। এজন্য আমি মনে করি সরকার এবং বিরোধী দল উভয়ই সমানভাবে দায়ী।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ২৯ জানুয়ারী সারাদেশে বিএনপি এর গণমিছিলের কর্মসূচী ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ কি বুঝে এই দিনই ঢাকায় জনসভার কর্মসূচী দিল সেটা বোধগম্য নয়।

আবার অনাকাংখিত পরিস্থিতির আশংকায় পুলিশ আজ সারাদেশে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে। বিএনপি এর গণমিছিল কর্মসূচীকে পন্ড করার জন্যই কি সরকার আওয়ামী লীগের জনসভা ডেকে পুলিশকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছে ? এই ব্যাপারটাও কেমন যেন রহস্য রহস্য লাগছে।

আবার বিএনপি ঢাকায় তাদের গণমিছিলের কর্মসূচী পিছিয়ে আগামীকাল নিয়েছে। এদিকে আওয়ামী লীগও তাদের জনসভার তারিখ পরিবর্তন করে আগামী কাল বিকাল দিয়েছে। এই ব্যাপারটাও বোধগম্য নয়।

তবে সারাদেশে বিএনপি এর আজকের গণমিছিলের কর্মসূচী পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হয়েছে। এই কর্মসূচী পালন করতে গিয়ে ফেনীতে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক।

সবকিছু মিলিয়ে বিরোধী দলের সাথে সরকারের মুখোমুখি অবস্থানে চলে আসার একটা ইংগিত পাওয়া যাচ্ছে। যা দেশ ও জনগণের জন্য মোটেও হিতকর নয়। বিরোধী দল যা-ই কর্মসূচী ঘোষণা করুক না কেন সরকারের কাছ থেকে আমরা সব সময় সহিষ্ণু আচরণ আশা করি। কিন্তু ইদানীং সরকারের আচরণগুলো কেমন যেন বেসামাল হয়ে উঠছে। এমনটা দেশের গণতন্ত্রের ভবিষ্যত এর জন্য মোটেও সুখবর নয়।

আমরা সরকার ও বিরোধী দল--উভয়ের কাছ থেকে সহিষ্ণু ও গণতান্ত্রিক আচরণ আশা করছি।

১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×