সীতা অথবা হেলেন অথবা ক্লিওপেট্রা নয়
আমি একজন মরিয়ম-কন্যা চাইÑ
নিষ্কাম শরীর ছেনে রুয়ে দেবো স্বপ্নসফল দিন
আবাস-লেবাস থুয়েÑ
শীতল শরীর বেয়ে সময়সারথী পৌঁছবো বহুদূর
শূন্যতার সন্তান পেলে সৃষ্টিরহস্য হবে জানা
(সমুদ্রমন্থনে ফেনিল শাদা জল
কেন তীরকোশ বেয়ে নাচে?
ভেসে থাকে তরঙ্গাঘাতে অস্থির, শব্দময়?)
হে আমার স্রষ্টা
এ-কোন কামের আছর লাগালে মনে?
Ñ হাড়ের মেদুলি বাজিয়ে কামভার জ্বালাতন করে!
(হে আমার মরিয়মকন্যাÑ একমাত্র তুমিই হলে স্বর্গীয়Ñ
শুষে নিতে জানো কামভার, জ্বালাতন
দিতে জানো আলোময় সোহাগ-সাধনা)
প্রয়োজনে পুনরায় আমাকে সৃষ্টি করোÑ হে
প্রতিবার মরিয়মের কন্যাদানে করো তুষ্ট
আপাতত
এ-জন্মের একজন মরিয়মকন্যা দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

