ফসল ঝরানো মলনে
এড়ে, দামড়া, গাই ও বকনা জুড়ে
কি ভীষণ তাড়িয়ে বেড়াচ্ছে মগজ
আজন্ম লিপ্সিত পাপে ভূজাকার চিন্তনকলা
অথবা শাসনাযন্ত্রের বিন্যাস্ত পদ্ধতি।
আমরা স্ট্যাটাস মেনে ঊর্ধ্বগামী হই
উপযোগ নিঃশেষ হলে চেঞ্জ করি ব্রান্ড
গঞ্জিকা ছেড়ে দিয়ে বারে গিয়ে পান করি
গেলাস গেলাসÑ
গেলাসের গোলমুখে ভেসে ওঠে সজলের মুখ
মুখে মুখে চুমু খাই, চুষে নিই তৃপ্তির স্বাদ
প্রতিবিম্বিত অবয়ব নিঃশেষ হতে থাকে
শেষত্বক তলানিতে পড়ে থাকে ফেনা আর
ফেনার বুজকুড়িতে পুনরায় ফুটে ওঠে অগণিত মুখ
গোল গোল মুখ।
মুখের আদলে আহা ভূজাকার বিভাজন
অনিকেত ভিক্ষুক
বৃত্তজীবী দেবতার নিমক গ্রহীতা
দেবতার দিক হতে খড়গ ফিরিয়ে
প্রার্থনা পাহারায় আজীবন
মলনের চাষ বুনে ঝরাও ফসল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



