সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৫১
প্রথম জবাই করার স্মৃতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কয়েক বছর ধরেই ভাইয়া আর আম্মু বলছিলেন, সুজন, তুই আমাদের কুরবানি জবাই করবি। আমিও বীর দর্পে 'ঠিক আছে' বলি। ঈদের দু'চারদিন আগ থেকে মসজিদের ইমামের কাছে দোয়াগুলাও শিখে নিই। কিন্তু ঈদের দিন ধারালো চাকুটা হাতে নিয়ে আর সাহস হয় না গরুর গলায় বসাতে। কেমন জানি মায়া মায়া লাগে। শেষমেষ বড় ভাইকে বলি, ইন্টারমিডিয়েট পাশ করার পর জবাই করবো। যে বছল ইন্টারমিডিয়েট পাশ করলাম সে বছর কুরবানির ঈদের আগে ভাইয়া বললেন, কি রে ইন্টার পাশ মৌলানা, এবার তো চাকু ধরবি, নাকি? আমার সাহসে কুলায় না। বললাম, ভার্সিটিতে ভর্তি হই। ভার্সিটিতে ভর্তির পর আবার ভাইয়ার আহবান জবাইয়ে। আমি আবারো ফেল। বললাম, একটু সিনিয়র হয়ে নিই। তাছাড়া আমাদের মসজিদের ইমাম হুজুরের তো একটা হক আছে। জবাই করলে বেচারা কিছু সম্মানীও পাবে। এই বলে বলে ক'বছর কাটালেও গত ঈদে আর ভাইয়া ছাড়লেন না। আমিও আর 'না' বলার দলে থাকতে চাইলাম না। দোয়া-দরুদ শিখে নিলাম ভালো করে। ঈদের দিন নামাজ পড়ে এসে চাকুর ধারটা পরখ করে নিলাম। ভাইয়াকে বললাম, লোকজন রেডি করো। সবাই হাজির। আগে থেকে ঠিক করে নিয়েছি গরুটার চোখের দিকে তাকাবো না। তাকালেই মায়া লাগে। দড়ি দিয়ে পাড়ার লোকজন গরুটাকে পেড়ে ফেললো মাটিতে। আমিও দোয়া পড়ে সোজা চাকুটা বসিয়ে দিলাম জায়গামত। ঝর্ণার বেগে রক্ত ছুটছে। আশপাশের সবার মুখে আল্লাহু আকবার ধ্বনি। আমি শরীরের সব শক্তি প্রয়োগ করে চালিয়ে যাচ্ছি চাকু। দেখতে দেখতে জবাই শেষ। জবাইয়ের মূহুর্তটা আমি যেনো আমি ছিলাম না। কোথা থেকে যেনো আজানা এক শক্তি এসে যোগ দিয়েছিলো আমার সঙ্গে। তারপর রক্তমাখা চাকুটার দিকে তাকাতেই সেই শক্তি যেনো আরো বেশি হলো। তাড়াতাড়ি ধুয়ে ফেললাম চাকুটা। বেশি শক্তি থাকা ভালো না। কিন্তু ধুইয়ে ফেললে কী হবে, পাড়ায় খবর রটে গেছে সুজন জবাই করতে শিখে গেছে। সুতরাং, ইমাম হুজুরের জন্য অপেক্ষা না করে সবাই এসে আমাকে টানাটানি করতে শুরুকরলো। আমিও প্রথশ জবাইয়ের অভিজ্ঞতায় বলীয়ান হয়ে জবাই করে ফেললাম পাড়ার আরো কয়েকটা গরু। এবারো ইচ্ছে আছে জবাইয়ের। ভাইয়াও সেদিন ফোন দিয়ে বললো, তোকে কিন্তু এবারো জবাই করতে হবে। আমি হেসে বললাম, ঠিক আছে। জানি না এবার আগের মতো সাহসটা কাজ করবে কি না।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।