ঢেউকে কখনো আপন করতে নেই-
এটা মানতাম না।
তাই নিয়মের গন্ডি ছেঁড়া এই আমি
আপন করেছিলাম ঢেউকে।
ঢেউকে টেনে নিয়েছিলাম বুকে।
আজ তাই সেই ঢেউ বুকটা ভেঙেচুরে;
একেবারে খানখান করে হারিয়ে গেলো।
ঢেউ, কোথায় যাবে তুমি?
হয়তো অন্যকারো বুকে আছড়ে পড়বে পরম মমতায়।
কিন্তুমমতাকে অবিশ্বাসের চাদরে ঢেকে
সেই বুকটা যে ভাঙবে না,
তা কি বুঝবে সেই অভাগা বুকের অধিকারী?
জানি না ঢেউ, জানি না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



