somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি আমাদের উজ্জল ভাই-০১

১৬ ই জুন, ২০০৮ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকতা করব বলেই ভর্তি হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০০৫ সালের মার্চ মাসে তাই নিজ এলাকার পত্রিকা দৈনিক বগুড়ায় নিউজ পাঠানো শুরু করলাম। তখন ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম বলে ক্যাম্পাসে কীভাবে সাংবাদিকতা করতে হয় জানা ছিলোনা। সেপ্টেম্বর পর্যন্ত তাই একটা অন্ধকারের ভেতর বাস করে সাংবাদিকতায় ছিলাম।

সেবছরের সেপ্টেম্বরে পরিচয় হলো তার সঙ্গে। আমাদের নবীন বরণের রিহার্সেল চলছিল বিভাগের সেমিনার লাইব্রেরিতে। উনি কাকে যেন বলছিলেন, এই তোদের ফার্স্ট ইয়ারের কেউ সাংবাদিকতা করবে নাকি? এটা শুনে আমার বন্ধু রাব্বানী আমাকে দেখিয়ে দিলো। উনি বললেন, এই ছোড়া? একে দিয়ে হবেনা। কিরে , করবি নাকি? আমি হচকিয়ে গেলাম। বলে কি ব্যাটা? সাংবাদিকতা করবো বলে সব ছেড়ে এখানে পড়ে আছি। বললাম, ভাই করবো। উনি বললেন, নাম কি? নাম বললাম। আমার নাম আনিসুজ্জামান উজ্জল। আমার দেশ-এ কাজ করি। নবীন বরণ শেষে আমার সঙ্গে দেখা করবি। দেখি কেমন কাজ করতে পারিস।

এভাবেই উজ্জল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় এবং সাংবাদিকতার হাতেখড়ি। সেপ্টেম্বরেই কাজ শুরু করলাম বার্তা সংস্থা এনএনবি-তে। ধীরে ধীরে তারন সঙ্গে জড়িয়ে যেতে শুরু করলাম। যতদিন তিনি ক্যাম্পাসে ছিলেন এরমধ্যে আমরা দুজনই রাজশাহীতে আছি অথচ আমাদের দেখা হয়নি-এমন দিনের কথা আমার মনে পড়েনা।

এনএনবি-তে যখন কাজ শুরু করলাম তখন আমি কম্পিউটারের কিছু জানতাম না। উজ্জল ভাইয়ের অফিসে বসতাম। দুপুর ২টার বাসে আমি, বাপ্পী(আজকের কাগজের হাসনাত রাব্বী) ভাই এবং সিরাজ (মানবজমিনের) সিরাজুল ইসলাম যেতাম উজ্জল ভাইয়ের অফিসে। থাকতাম রাত ৮টা-১০টা পর্যন্ত। কোন কাজ নেই। উজ্জল ভাই নিউজ করতেন আর আমাদের পাশে বসে দেখতে হতো। মাঝে মাঝে আমাদের (বিশেষ করে আমাকে ) কম্পিউটার জ্ঞান দিতেন। এভাবেই চলছিল।....

(চলবে)
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×