আমার প্রিয় পোস্ট
- শেষ পর্যন্ত জামাতের মুখোশ খুলে দিলো যেই ভিডিওটি - মৌসুম দাশ
- কার্টুনিস্ট আরিফের জেল এবং আগের একটি পোস্ট - মেহেরুল হাসান সুজন
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রান্ত সাংবাদিকতা - ঘৃণা
- জেনে নেই বাংলাদেশের সকল ব্যাংকের টুক-টাক সকল তথ্য ( ওয়েব এড্রেসসহ) - রাকা ও আমি
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- পদ্য নয়, যদিও পদ্যের মতো: এক আল্লাহ ধারণার ফ্যালাসি - আ-আল মামুন
- ব্লগে প্রকাশিত আমার ৫১ ছড়া (সেপ্টেম্বর ২০০৬-জানুয়ারি ২০০৯) - মেহেরুল হাসান সুজন
- ক্ষণিকের রাজশাহীতে বিস্তর মুহুর্তগুলি - মিলটন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- শাশ্বত'র জন্য রাজশাহী যাওয়া অত:পর আমার দালাল উপাধি... - মেসবাহ য়াযাদ
- শাশ্বতকে দেখে এলাম আজ - মেহেরুল হাসান সুজন
- হে মহান দীপু কৃপা করো মোদের (বেশ কয়েকজন ব্লগারের অনুরোধে কমেন্টগুলো মুছে দেয়া হলো) - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
ক্লোজআপ ওয়ান এবং এসএমএস প্রতিভা
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪২
লেখাটি আমার নয়; আমার বন্ধু রোয়েনা শারমীন ঊর্মির। সে এখনো ব্লগার হয়নি। কিন্তু ক্লোজআপ ওয়ান বিষয়ক এই লেখাটি সে সামহয়্যারের ব্লগারদের সামনে তুলে ধরতে চায়। তাই তার লেখাটি এভাবে দেয়া হলো।
-মেহেরুল হাসান সুজন
ক্লোজআপ ওয়ান এবং এসএমএস প্রতিভা
রোয়েনা শারমীন ঊর্মি
'ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ অবশ্যই প্রশংসার দাবিদার। তবে বর্তমানে যেভাবে এসএমএস-এর মাধ্যমে প্রতিভা অন্বেষিত হচ্ছে, আমার মনে হয় সেটি কিছুটা হতাশ করেছে আমাদের। বিজ্ঞ বিচারকদের আমি শ্রদ্ধা জানাই। তারা শীর্ষ ৪০ প্রতিযোগীকে নির্বাচন করে নিয়ে আসেন আমাদের সামনে। আমার মনে হয়, এই ৪০ পর্যন্ত উপযুক্ত প্রতিভাই পাই আমরা। কারণ, এসএমএস পদ্ধতিটা বর্তমানে এমন পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে যে এটা উপযুক্ত প্রতিভা অন্বেষণে কিছুটা হলেও বাঁধার সৃষ্টি করছে। যে জেলার যে প্রতিযোগী থাকে সেই জেলায় সেই প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর জন্য যে ব্যানার, মাইকিং, পোস্টার, টাকা খরচ করে ভোট কিনে নেয়ার প্রবণতা এটি সত্যিই দুঃখজনক। অনেক সময় এমনও দেখা যায় যে, বিজ্ঞ বিচারকদের নাম্বারে কোন প্রতিযোগি এগিয়ে থাকলেও এসএমএস-এ এসে সে আউট হয়ে যায়। এতে করে কি একটা জিনিসই পরিষ্কার হচ্ছে না যে, যার ব্যয় করার ক্ষমতা আছে সে ততদিনই টিকে থাকছে? অনেক প্রতিযোগিই আসে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে যাদের হয়তো লাখ লাখ টাকা এসএমএস-এর পেছনে ব্যয় করা সম্ভব নয়। কিন্তু তার প্রতিভা আছে। বিচারকদের রায়েও সে উপযুক্ত। কিন্তু এসএমএস-এর এই প্রতিযোগিতায় পাচ্ছে কি সেই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের প্রতিভাটি তার উপযুক্ত আসন? তাই আমার মনে হয়, এসএমএস রাউন্ডটা আরো পরে শুরু করলেই মনে হয় ভালো হয়। বিচারকরা যেভাবে শীর্ষ ৪০ জনকে আমাদের সামনে তুলে ধরেন, সেভাবে যদি শীর্ষ ১০ জনকে শুধু আপনাদের বিচারের রায়ে আমাদের সামনে তুলে ধরতেন, তাহলে প্রতিযোগিতাটি উপযুক্ত প্রতিভা অন্বেষণের হতো; এসএমএস-এর নয়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রলয় হাসান বলেছেন:
রোয়েনার কি ফ্লিকার এ্যাকাউন্ট আছে? ফটোগ্রাফির সাথে কিছুটা জড়িত?
লেখক বলেছেন: না, রোয়েনার কোন ফ্লিকার অ্যাকাউন্ট নেই। সে ফটোগ্রাফির সঙ্গে জড়িত নয়।
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
"ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ" এটা নিয়ে মাথা না ঘামালেই তো হয়?
হৃদছায়া বলেছেন:
আমার মনে হয় অনলাইনেও ভোটিং সুবিধা বাংলাদেশে চালু করা উচিত যা কিনা এখন শুধু প্রবাসী দর্শকদের জন্য রাখা হয়েছে।
অনন্ত দিগন্ত বলেছেন:
এ গানের প্রতিযোগীতা সম্পর্কে যদিও তেমন ধারনা নাই তবে যতটুকু জানি তাতে মনে হয় বিজয়ীরা সবাই নীন্ম মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল (ভুল হতেও পারে) ....... তাই এ রকম সমস্যা থাকা টা সবার জন্য স্বাভাবিক ছিল না ? লেখিকা মনে হয় নির্দিষ্ট করে কারো নাম / কোন প্রতিযোগীর বাদ পড়ার অভিযোগ করলেন বলে মনে হলো ....... যদি তাই হয় তভে অনুরোধ থাকবে পরিষ্কার করে বিস্তারিত লিখলে আমরা যারা এ ব্যাপারে সঠিকভাবে জানি না আমরা অন্তত জানতে পারবো।
ধন্যবাদ।
লেখক বলেছেন: লেখিকাকে আপনার জানার বিষয়টি জানানো হয়েছে। তিনি রাজশাহীর বাইরে আছেন। ফিরলে বিষয়টি জানানো হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















