আমার প্রিয় পোস্ট
- শেষ পর্যন্ত জামাতের মুখোশ খুলে দিলো যেই ভিডিওটি - মৌসুম দাশ
- কার্টুনিস্ট আরিফের জেল এবং আগের একটি পোস্ট - মেহেরুল হাসান সুজন
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রান্ত সাংবাদিকতা - ঘৃণা
- জেনে নেই বাংলাদেশের সকল ব্যাংকের টুক-টাক সকল তথ্য ( ওয়েব এড্রেসসহ) - রাকা ও আমি
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- পদ্য নয়, যদিও পদ্যের মতো: এক আল্লাহ ধারণার ফ্যালাসি - আ-আল মামুন
- ব্লগে প্রকাশিত আমার ৫১ ছড়া (সেপ্টেম্বর ২০০৬-জানুয়ারি ২০০৯) - মেহেরুল হাসান সুজন
- ক্ষণিকের রাজশাহীতে বিস্তর মুহুর্তগুলি - মিলটন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- শাশ্বত'র জন্য রাজশাহী যাওয়া অত:পর আমার দালাল উপাধি... - মেসবাহ য়াযাদ
- শাশ্বতকে দেখে এলাম আজ - মেহেরুল হাসান সুজন
- হে মহান দীপু কৃপা করো মোদের (বেশ কয়েকজন ব্লগারের অনুরোধে কমেন্টগুলো মুছে দেয়া হলো) - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
দেশের প্রথম অনলাইন কমিউনিটি সংবাদপত্র
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৬
তথ্য প্রযুক্তির এই যুগে সব কিছু কেন্দ্রীভূত হয়ে গেছে কোন একটি বিন্দুতে, কোন একটি কেন্দ্রে। সেই কেন্দ্রে কোন কমিউনিটির সব তথ্য দেয়া সম্ভব নয়। আবার একটি কমিউনিটির মানুষ তার কমিউনিটির সবকিছুই জানতে চায়। কেন্দ্রীভূত কোন তথ্যকেন্দ্রের পক্ষ্যে এই চাহিদা মেটানো সম্ভব নয় বলেই ধরে নেয়া হয়। এমন একটি বিষয়কে সামনে রেখেই ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদ’ নামের এই অনলাইন সংবাদপত্রের জন্ম। এটি দেশের প্রথম অনলাইন কমিউনিটি সংবাদপত্র। সংক্ষেপে যাকে বলা হচ্ছে আরইউনিউজ। আমাদের ওয়েব ঠিকানা-
http://runews.weebly.com/
আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী তাদের পাঠ্যসূচির শিক্ষার বাস্তব প্রয়োগ করতে উন্মুখ হয়ে রয়েছি বেশ কিছুদিন ধরেই। একই প্রচেষ্টায় আমাদের সহযোদ্ধা অন্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী; যারা নিজেরাও সাংবাদিকতায় নিজেদের নিবেদিত করে রেখেছেন দীর্ঘদিন ধরে। এই উদ্যোমী কয়েকজন মিলে আমরা প্রচেষ্টার ক্ষুদ্র অংশ হিসেবে শুরু করেছি এই কমিউনিটি অনলাইন সংবাদপত্র। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ফোকলোর, ইতিহাস, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞান এবং ভাষা বিভাগের কয়েকজন উদ্যোমী-আগ্রহী তরুণ-তরুণী। শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবেন আরো কিছু উদ্যোমী তরুণ। যারা কমিউনিটি সাংবাদিকতায় এক নতুন দিগন্তের সূচনা করতে চান, চান তথ্য জানার কিংবা জানানোর ধরণ পাল্টে দিতে। সেই লক্ষ্যগুলো বুকে ধারণ করে পথ চলা শুরু করেছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদ।’ বুকে দৃপ্ত সাহস, দৃঢ় মনোবল আর মুখে ‘সবার আগে, সব খবর’ শ্লোগান নিয়ে উদ্যোমী এই তারুণ্যের পথচলায় আমরা চাই সবার সহযোগিতা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফাহমিদুল হক বলেছেন:
অভিনন্দন। আশা করি আরইউনিউজ-এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
সাদা মনের মানুষ বলেছেন:
আপনাদের প্রচেষ্ঠার সফলতা কামনা করছি ।
মেহেরুল হাসান সুজন বলেছেন:
আপনাদের শুভকামনা আমাদের উদ্যোমী করে তুলেছে। সবাইকে অনেক ধন্যবাদ।
অসীম পাল বলেছেন:
সুজন, শুভ কামনা রইলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















