আমার প্রিয় পোস্ট
- শেষ পর্যন্ত জামাতের মুখোশ খুলে দিলো যেই ভিডিওটি - মৌসুম দাশ
- কার্টুনিস্ট আরিফের জেল এবং আগের একটি পোস্ট - মেহেরুল হাসান সুজন
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রান্ত সাংবাদিকতা - ঘৃণা
- জেনে নেই বাংলাদেশের সকল ব্যাংকের টুক-টাক সকল তথ্য ( ওয়েব এড্রেসসহ) - রাকা ও আমি
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- পদ্য নয়, যদিও পদ্যের মতো: এক আল্লাহ ধারণার ফ্যালাসি - আ-আল মামুন
- ব্লগে প্রকাশিত আমার ৫১ ছড়া (সেপ্টেম্বর ২০০৬-জানুয়ারি ২০০৯) - মেহেরুল হাসান সুজন
- ক্ষণিকের রাজশাহীতে বিস্তর মুহুর্তগুলি - মিলটন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- শাশ্বত'র জন্য রাজশাহী যাওয়া অত:পর আমার দালাল উপাধি... - মেসবাহ য়াযাদ
- শাশ্বতকে দেখে এলাম আজ - মেহেরুল হাসান সুজন
- হে মহান দীপু কৃপা করো মোদের (বেশ কয়েকজন ব্লগারের অনুরোধে কমেন্টগুলো মুছে দেয়া হলো) - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
আসুন না একজন মা-কে বাঁচিয়ে তুলি
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:২৯
মাসদুয়েক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বহুদিন পর মঞ্চনাটক হলো। এসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশন-এস্ নামের একটি সংগঠন সুড়ঙ্গ নামের এই নাটক মঞ্চস্থ করলো। সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পী আমার বন্ধু। ওর অনুরোধেই নাটকটি দেখতে যাওয়া। নাটকের একটি চরিত্র 'জেলার'। পুরো নাটক জুড়েই দর্শকদের বিমোহিত করেছিলো চরিত্রটি। আমি নিজেও মুগ্ধ। নাটক শেষে গ্রিনরুমে ঢুকে জড়িয়ে ধরলাম 'জেলার'কে,আমাদের প্রিয় জাহিদ ভাইকে। বাপ্পীর মাধ্যমেই জাহিদ ভাই আমার চেনা। ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র।
ওই নাটকের পর থেকেই রাস্তাঘাটে দেখা হলে 'জেলার সাব' বলে ডাকতে শুরু করি তাকে। মিস্টি হেসে জাহিদ ভাইয়ের উত্তর; কী খবর? কয়েকদিন আগে কাজলা মোড়ে বাপ্পী জানালো মিস্টি হাসির এই মানুষের কষ্টকথা। শুনলাম জাহিদ ভাইয়ের মা অসুস্থ। ভীষণ অসুস্থ। দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে তার। চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা দরকার। আমাদের আর দশটা মধ্যবিত্ত পরিবারের মতো এখানেও তাই হতাশা।
কিন্তু বাপ্পীরা হতাশ হতে দেয়নি জাহিদ ভাইকে। এস্ সদলবলে তাদের প্রিয় কর্মী জাহিদ সরোয়ারের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছে কিছু একটা করার। ৫ থেকে ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে তারা আয়োজন করেছে তাই চলচ্চিত্র প্রদর্শনীর।
কিন্তু এই আয়োজন খুব বেশি আর্থিক সহায়তা হয়তো দেবে না। একজন মা-কে বাঁচাতে তাই এগিয়ে আসা দরকার আমাদের সব সন্তানকে। সবাই এগিয়ে এলে হয়তো সন্তানদের মুখে হাসি ফুটিয়ে বেঁচে উঠবেন একজন মা, জাহানারা জানি। আসুন না সবাই মিলে বাঁচিয়ে তুলি একজন মা-কে। অন্তত চেষ্টা করে তো দেখি।
সাহায্য পাঠাবার ঠিকানা:
এ্যাসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশন-এস্
সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪২০১৫৭৬,
অগ্রণী ব্যাংক লিমিটেড,
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী।
অথবা
জাহানারা জানি
সঞ্চয়ী হিসাব নম্বর ১৪৭৮৫,
পূবালী ব্যাংক লিমিটেড,
বিডিআর পিলখানা শাখা,
ঢাকা-১২০৫।
মোবাইল নম্বর: ০১৯১১ ১৬৭০৪০ (এবিএম আমিরুল লতিফ বাপ্পী,
সাধারণ সম্পাদক-এস্,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমি বলছি...। বলেছেন:
আল্লাহ মাকে ভাল করে দাও, এই দোয়া করি। যতটুকু সম্ভব চেষ্টা করা যায়।
যীশূ বলেছেন:
পোস্টটি "হাত বাড়িয়ে দাও" কলামে স্টিকি করার জন্য কতৃপক্ষর প্রতি অনুরোধ রইলো।
মেহেরুল হাসান সুজন বলেছেন:
Jishu'r Comment Support Korsi.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














