৩০) কাল রাতের বেলা
মেয়েটার মন ভালো নেই।
তিনটা জ্যোছনা ভরা রাত চলে গেলো,
চাঁদটাকে একবার ও দেখেনি ও।
মেঘলা আকাশে চাঁদটা যে
কোথায় লুকিয়ে ছিলো কে জানে
কোন সে মেঘের ফাঁকে!
চাঁদের ও কি মন খারাপ?
বিসণ্নতা কি ছুঁয়েছে চাঁদটাকেও?
আগুন আলো করা জ্যোছনায় ভিজে
ইচ্ছে ছিলো বরফের উপর হাটবো অনেকক্ষন
সেই প্রিয় পথটায়।
যেখানে হাটলে তোমাকে খুব মনে পড়ে আমার।
তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পারি।
তোমার গন্ধ ভেসে বেড়ায় ঐ পথটায়।
অথচ চাঁদটাই এলোনা।
তাই তোমার সাথে কথা হলোনা
তোমার নিঃশ্বাসের শব্দের সাথে
নিজের নিঃশ্বাস মেলানো হলোনা।
তোমার সুতীব্র গন্ধময়তায়
নিজের সুবাসটুকু মাখা হলোনা।
চাঁদটাই কারন।
চাঁদ এলো না বলে
হাতের মধ্যে হাত
চোখের পাতায় চোখ
ছায়ার সাথে ছায়ার
আর তোমার সাথে আমার
দেখা হলোনা।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


